এক্সপ্লোর

Dilip Ghosh: 'আমার হাত ধরে রাজু ঝা বিজেপিতে যোগ দেননি,' প্রতিক্রিয়া দিলীপ ঘোষের

'কে দোষী, সেটা আদালত ঠিক করবে। রাজুর হোটেল ভাড়া নিয়ে বিজেপি বৈঠক করেছে।' দাবি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের

কলকাতা: 'আমার হাত ধরে রাজু ঝা বিজেপিতে (BJP) যোগ দেননি।'বাবুলের দাবি খারিজ করে মন্তব্য দিলীপ ঘোষের (Dilip Ghosh)। 'রাজুর মতো অনেক বড় নেতাই বিজেপিতে এসেছিলেন। কে দোষী, সেটা আদালত ঠিক করবে। রাজুর হোটেল ভাড়া নিয়ে বিজেপি বৈঠক করেছে।' দাবি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। 

জাতীয় সড়কের ধারে রুদ্ধশ্বাস শ্যুটআউট। তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।  সেই আবহেই এ বার বিস্ফোরক অভিযোগ রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo)। শ্যুটআউটে নিহত কয়লা মাফিয়া (Coal Mafia) রাজু ঝায়ের (Raju Jha) বিজেপি সংযোগ তুলে ধরলেন বাবুল। তাঁর দাবি, রাজুর হোটেলে উঠতেন বিজেপি-র তাবড় নেতারা। কয়লা মাফিয়াচক্র নিয়ে কেন্দ্রকে অনেক তথ্যও দিয়েছিলেন। কিন্তু যাঁদের বিরুদ্ধে তথ্য দিয়েছিলেন, তাঁদের অনেকেই এখন বিজেপি-তে রয়েছেন বলে দাবি করেছেন বাবুল।

 

যদিও বাবুলের দাবি খারিজ করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। 'আমার হাত ধরে রাজু ঝা বিজেপিতে (BJP) যোগ দেননি। রাজুর মতো অনেক বড় নেতাই বিজেপিতে এসেছিলেন। কে দোষী, সেটা আদালত ঠিক করবে। রাজুর হোটেল ভাড়া নিয়ে বিজেপি বৈঠক করেছে।' তিনি যখন মন্ত্রী ছিলেন, বিজেপিতে ছিলেন তখন তাঁর যে সচিব তাঁকে কয়লাকাণ্ডেই ডেকেছিল সিবিআই। উনি কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন তাঁর যদি মন্ত্রীকে ডাকতে পারে, তারপর একথা কীভাবে বলেন! উনি তো নিজে ভুক্তোভূগী। অন্যায়ের যে তদন্ত চলছে তা চলবে। 

পশ্চিম বর্ধমান জেলার অপরাধ-জগতে অত্যন্ত পরিচিত নাম রাজু ঝা। কয়লা পাচার, গাঁজা পাচার, বেআইনি অস্ত্র রাখা...তাঁর বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ! বেশ কয়কবার জেল খেটেছেন এই রাজু। ২০০৫ সালে সরযূ উপাধ্যায়ের বেসরকারি পরিবহণ অফিসে কাজ করতেন রাজু। ২০০৬ সালে এরপর কয়লা কারবারে নামে রাজু। পরে আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়ায় তাঁর কারবার ছড়িয়ে পড়ে। কয়লা পাচারের অভিযোগ ২০১১ সালের ৩ জুলাই রাজুকে গ্রেফতার করেছিল রানিগঞ্জ থানা। ২০১৪ সালের ২৬ মে ফের কাঁকসা থানার হাতে তিনি ধরা পড়েন।২০১৫ সালের ৬ মে কাঁকসায় কয়লা চুরির অভিযোগে গ্রেফতার। ২০১৬ সালের জুন মাসেও কাঁকসা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। ৩ মাস পর জামিনে ছাড়া পেয়ে ভিনরাজ্যে চলে গিয়েছিলেন রাজু ঝা। এরপর ২০১৬ সালে ৬ ডিসেম্বর বাগুইআটি থেকে টাকা পাচারের অভিযোগে ফের রাজুকে গ্রেফতার করে এসটিএফ। ২১ ডিসেম্বর ২০২০ বিজেপিতে যোগদান করেন এই কয়লা মাফিয়া।  বিজেপির প্রচারেও অংশ নেন তিনি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে কয়লা পাচারের অভিযোগে বাঁকুড়া থেকে গ্রেফতার করে সিআইডি। সেই মামলায় জেল থেকে ছাড়া পাওয়ার পর আর রাজনীতির ময়দানে সক্রিয় ছিলেন না রাজু।  

আরও পড়ুন: Raju Jha Murder: বিজেপিতে রাজুর যোগদানের সময় দিলীপ ঘোষ ও আমি ছিলাম: অর্জুন

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget