এক্সপ্লোর

Dilip Ghosh: 'সম্মানীয় পদের সম্মান নষ্ট করছে,' তৃণমূলকে নিশানা দিলীপের

Dilip Ghosh On Governor: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, এই ইস্যুতে তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ (

কলকাতা: লোকসভা ভোটের মধ্যেই নজিরবিহীন ঘটনা। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনেরই অস্থায়ী কর্মরত মহিলার। যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। এবার এই ইস্যুতে তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

তৃণমূলকে নিশানা দিলীপের: শুক্রবারের সভার জন্য়, বৃহস্পতিবার রাতেই রাজ্য়ে আসেন নরেন্দ্র মোদি। তিনি রাজভবনে পা রাখার কিছুক্ষণ আগেই এই চাঞ্চল্য়কর অভিযোগ সামনে আসে। শ্লীলতাহানির অভিযোগে গতকালই লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজভবনের ওই অস্থায়ী কর্মী। কলকাতা পুলিশ সূত্রে দাবি, অভিযোগকারিণী দাবি করেছেন, রাজভবনে দু'বার তাঁর শ্লীলতাহানি হয়েছে। প্রথমে ২৪ এপ্রিল, তারপর বৃহস্পতিবার। যা নিয়ে দিলীপ ঘোষ বলেন, "এটা চক্রান্ত। আমাদের কাছে আগেই খবর ছিল। এত নীচে নেমে রাজনীতি করছে তৃণমূল যে সম্মানীয় পদের সম্মান নষ্ট করছে। এক তো মুখে যা নয় তা বলেন ওঁরা। চক্রান্ত করে বদনাম করার চেষ্টা করছে।  এটা আসলে রাষ্ট্রবিরোধী শক্তি।''          

কলকাতা পুলিশ সূত্রে দাবি, অভিযোগকারী মহিলা ২০১৯-এর পয়লা জুন থেকে রাজভবনে কর্মরত। সেখানকার স্টাফ কোয়ার্টারেই থাকেন। কলকাতা পুলিশ সূত্রে দাবি, সম্প্রতি ওই মহিলাকে রাজভবনের একটি বিভাগ থেকে অন্য় বিভাগে পাঠানো হয়। সেই সূত্রে তিনি প্রথমবার রাজ্য়পাল সি ভি আনন্দ বোসের মুখোমুখি হন। মহিলার অভিযোগ, এরপরই তাঁর ব্য়াপারে খোঁজখবর নিতে শুরু করেন রাজ্য়পাল। গত সপ্তাহে সি ভি আনন্দ বোস ওই মহিলাকে তাঁর সঙ্গে দেখা করতে বলেন। অভিযোগকারিণীর দাবি, ২৪ এপ্রিল দেখা করতে গেলে, রাজ্য়পাল যে আচরণ করেন, তা তাঁর সঠিক মনে হয়নি। অভিযোগ, বৃহস্পতিবার ফের চাকরির বিষয়ে কথা বলতে সি ভি আনন্দ বোস ওই মহিলাকে ডেকে পাঠান। মহিলার দাবি, তিনি সুপারভাইজারকে সঙ্গে নিয়ে গেলেও রাজ্য়পাল তাঁর সঙ্গে একা কথা বলতে চান। সুপারভাইজারকে সেখান থেকে বেরিয়ে যেতে বলেন। এরপর রাজ্য়পাল তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। কলকাতা পুলিশ সূত্রে দাবি, অভিযোগকারিণী কাঁদতে কাঁদতে রাজভবনের পুলিশ পোস্টে এসে সব জানান। এরপর তাঁকে রাজভবন থেকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Narendra Modi: 'যোগ্য' চাকরিহারাদের পাশে প্রধানমন্ত্রী, বর্ধমানের জনসভা থেকে বড় ঘোষণা মোদির

সেরা শিরোনাম

Kolkata Fire: প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget