এক্সপ্লোর

Dilip Ghosh : 'আগে সাধারণ মানুষের চাঁদায় পুজো হত, এখন সরকার অনুদান দেয়' পুজোর অনুদান প্রসঙ্গে দিলীপের খোঁচা

'আগে সাধারণ মানুষের চাঁদায় পুজো হত। এখন সরকার অনুদান দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন কবে পুজো, কবে বিসর্জন।'

আশাবুল হোসেন ও রুমা পাল, কলকাতা:  প্রতিবারের মতোই এবারও দুর্গাপুজোর (Durga Puja )আয়োজক রাজ্যের ৩৬ হাজার ক্লাবকে, ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেবে রাজ্য সরকার। অর্থাৎ এই হিসাব অনুযায়ী সরকারি কোষাগার থেকে খরচ হবে প্রায় ১৮০ কোটি টাকা। মঙ্গলবার নেতাজি ইন্ডোরে দুর্গাপুজোয় আয়োজক ক্লাবগুলিকে নিয়ে আলোচনায় বসে রাজ্য সরকার। সেখানেই অনুদানের কথা ঘোষণা করা হয়। 

তবে, পুজোর দামামা বাজার মধ্যেই, ভোট-পুজোর দামামাও বেজে গেছে।  ভবানীপুরে প্রার্থী খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তাই ভোটের দিন ঘোষণার পর, পুজোর অনুদান ঘোষণার মধ্যে নির্বাচনী বিধি ভঙ্গ দেখছে বিজেপি। তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তারা। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে গিয়ে নালিশ জানায় বিজেপি। বুধবার এই প্রসঙ্গে মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, 'আগে সাধারণ মানুষের চাঁদায় পুজো হত। এখন সরকার অনুদান দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন কবে পুজো, কবে বিসর্জন। পুজোর অনুদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে খোঁচা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। '

আরও পড়ুন: 'ইডি-র জেরার পর অনেকে আবোল-তাবোল কথা বলে', অভিষেককে কটাক্ষ দিলীপের

বিজেপির অভিযোগ, ক্লাবগুলিকে অনুদান দেওয়ার মাধ্যমে ভবানীপুরের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়-কে সুবিধা পাইয়ে দিতেই ভোটের আগে এই অনুদান ঘোষণা করা হয়েছে। 'প্রার্থীর উপস্থিতিতে দান-খয়রাত ঘোষণা। বিষয়টি কমিশনকে জানানো হয়েছে। ' মুখ্যমন্ত্রীর পুজোয় অনুদান ঘোষণায় নির্বাচনী বিধি লঙ্ঘন প্রসঙ্গে প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এরপর বিজেপির রাজ্য সভাপতির কটাক্ষ, 'গত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এ রাজ্যে কংগ্রেসের ভূমিকা তাঁরাই পালন করবেন। ফল পেয়েছে, এ রাজ্যে কংগ্রেসের কোনও বিধায়ক নেই। আগামী লোকসভায় সাংসদও শূন্য হয়ে যাবে।'

সবমিলিয়ে, বিধি ভঙ্গের অভিযোগ ঘিরে আরও উত্তপ্ত হয়ে উঠল ভবানীপুরের উপ নির্বাচন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget