এক্সপ্লোর

Dilip Ghosh : 'মেলা, খেলা, লীলাতে ভুলে থাকো' দুর্গাপুজোর আগাম উদ্বোধন নিয়ে আবার চাঁচাছোলা দিলীপ

Dilip Ghosh Comments : মেলা, খেলা, লীলাতে ভুলে থাকো। তবে ধর্মের কল বাতাসে নড়ে - আবার চাঁচাছোলা দিলীপ

সত্যজিত বৈদ্য, কলকাতা :  বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি উদযাপনের দিনে, তার কৃতিত্ব নিয়ে বাঁধল চাপানউতোরের অন্ত নেই। UNESCO-র ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের তকমা পেয়েছে বাংলার দুর্গাপুজো। তারর থেকেই কার কৃতিত্বে এল এই সম্মান, তাই নিয়ে চলেছে দড়ি টানাটানি। 

কলকাতায় এখন উৎসবের আবহ। মণ্ডপে মণ্ডপে প্রতিমা এসে গিয়েছে। উদ্বোধনও শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সময় আবার ফিরে এল উনেসকো স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে কোন সরকারের ভূমিকা বেশি সেই প্রসঙ্গ।

দুর্গাপুজোকে দেওয়া ইউনেস্কোর স্বীকৃতি উদযাপন করতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে কলকাতায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার দুপুর ২টো থেকে ভারতীয় জাদুঘরে অনুষ্ঠান শুরু হবে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংস্কৃতি ও বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হবে প্রতিমা ও মণ্ডপশিল্পী, অলঙ্কারশিল্পী, ঢাকি, পুরোহিত, বাউল শিল্পী, বিভিন্ন রাজবাড়ি, পুজো কমিটির প্রতিনিধি-সহ ৩০ জনকে। ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরীর নাচ ছাড়াও অনুষ্ঠানে আগমনী গান গাইবেন শ্রীকুমার চট্টোপাধ্যায়। 

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বললেন, ' এটা তো আন্তর্জাতিক বিষয়। কেন্দ্র এগিয়ে না এলে কী সম্ভব হত? এত বড় মহান ব্যাপারে তুচ্ছ রাজনীতির জায়গা নেই। ' বৃহস্পতিবার উত্তর কলকাতার টালা পার্ক প্রত্যয়, লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং এবং সল্টলেকে FD ব্লকের দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। 

 এই প্রসঙ্গেও দিলীপ ঘোষ বলেন, ' দুর্গাপুজোর রাজনীতিকরণ হচ্ছে। দুর্নীতি ঢাকতে এই সরকারের নীতি হল, কামাও, খাও, মস্তি করো। আর মেলা, খেলা, লীলাতে ভুলে থাকো। তবে ধর্মের কল বাতাসে নড়ে। 'আগাম পুজো উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের।                                                                                                                         

                                                                                          

 

সেরা শিরোনাম

Singur Mastermoshai: সিঙ্গুরের জমি চাষ যোগ্য করার জন্য সরকারি বরাদ্দ কোথায় গেল? তদন্ত চান মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য
সিঙ্গুরের জমি চাষ যোগ্য করার জন্য সরকারি বরাদ্দ কোথায় গেল? তদন্ত চান মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য
News Live: এবার চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
এবার চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
NCPI: চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে ভাঙন ধরাল NCPI, একযোগে দল ছাড়লেন ১৯জন
চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে ভাঙন ধরাল NCPI, একযোগে দল ছাড়লেন ১৯জন
Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও

ভিডিও

Sadhak Bamakhyapa | 'সাধক বামাক্ষ্যাপা' সিনেমাকে দ্রুত ফেরাতে হবে হলে', বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর
Kolkata News | 'গুন্ডা ট্যাক্স' না দেওয়ায় ব্যবসায়ীর উপর 'হামলা', ৩জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
NCPI News | অধ্যক্ষ Om Birla-এর কাছে উত্তর জমা ২০ NCPI সাংসদের | #abpananda
NCPI in West Bengal | ভাঙনেই থেমে নেই, এবার তৃণমূলের পার্টি অফিস দখল করল NCPI | #ABPAnanda
NCPI in West Bengal | দিকে দিকে ভাঙন, তৃণমূলকে ভাঙিয়ে একের পর এক পঞ্চায়েত দখল NCPI-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget