এক্সপ্লোর

Dilip Ghosh: বিজেপি করেন বলে মিঠুনকে বয়কটের চেষ্টা! দাবি দিলীপের

Projapoti Controversy: এর আগেও নন্দনে বেশ কিছু ছবির জায়গা না পাওয়া নিয়ে বিতর্ক হয়েছে।

কলকাতা: 'প্রজাপতি' ছবিটি নিয়ে বিতর্ক থামার নেই। নন্দনে ছবিটি কেন দেখানো গেল না, তা নিয়ে প্রশ্ন রয়েইছে। সিনেমা শিল্পকে নিয়ে রাজনীতি বন্ধ করার দাবি তুলছেন অনেকে। কিন্তু যত দিন যাচ্ছে 'প্রজাপতি' ছবিটি (Projapoti Controversy) নিয়ে বিতর্ক বাড়ছেই। এ বার বিজেপি-র (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) মারাত্মক অভিযোগ তুললেন। তাঁর দাবি, একদা তৃণমূল (TMC) মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) বিজেপি-তে চলে আসায়, তাঁকে বয়কটের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি। 

যত দিন যাচ্ছে 'প্রজাপতি' ছবিটি নিয়ে বিতর্ক বাড়ছেই

'প্রজাপতি'-বিতর্কে এর আগেও মুখ খুলেছিলেন দিলীপ। দেবকে রাজনীতিতে থাকতে বাধ্য করে দেওয়া হয়েছে বলে দাবি করেছিলেন। সোমবার শাসকদলের বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ করেছেন তিনি। দিলীপের বক্তব্য, "যেহেতু মিঠুন চক্রবর্তী বিজেপি-তে আছেন, তাই তাঁকে বয়কটের চেষ্টা হচ্ছে।" দেবকে নিয়ে দিলীপ বলেন, "রাজনীতি যাই করুন, দেব আজ বাংলা সিনেমার একটা বড় অংশ বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। তাঁকে তারা ইউজ করছে। রোজ। জোর করে টিকিট দিয়ে এমপি করেছে। না হলে ওঁর সিনেমার রিলিজ তখন বন্ধ করে দিয়েছিল।"

এর আগেও নন্দনে বেশ কিছু ছবির জায়গা না পাওয়া নিয়ে বিতর্ক হয়েছে। এ বার তৃণমূলের সাংসদ দেব এবং মিঠুন অভিনীত 'প্রজাপতি'র গায়েও রাজনীতির রং লেগেছে। নন্দনে ছবিটি না দেখানোর নেপথ্য়ে রাজনীতিই কাজ করছে বলে মত টলিপাড়ারই একাংশের। যদিও রাজ্য সরকার সেই অভিযোগ খারিজ করে দিয়েছে। 

আরও পড়ুন: Sera Bangali 2022: বাংলা সিনেমা একেবারেই ঠিক জায়গায় আছে, এক্সক্লুসিভ অনির্বাণ ভট্টাচার্য

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এর আগে বলেছিলেন, মিঠুনের জন্য ছবি নন্দনে শো পায়নি, এই দাবির সত্যতা নেই। নন্দনে ছবি দেখাতে গেলে আগে থেকে চিঠি দিতে হয়। জোগাড় করতে হয় অনুমতি। 'প্রজাপতি'র আগে অন্য ছবি আবেদন দেওয়াতেই শেষ মেশ বড় বাজেটের এই ছবি নন্দনে দেখানো হতে পারে বলে জানিয়েছিলেন ফিরহাদ। 

সোমবার এ নিয়ে মুখ খোলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষও। সেখানে যদিও বিতর্ককে ছবির প্রচার কৌশলের অঙ্গ হিসেবে দাবি করতে শোনা যায় তাঁকে। মিঠুনের অভিনয় নিয়েও প্রশ্ন তোলেন কুণাল। তাঁর বক্তব্য ছিল, "আসলে এই সিনেমায় দেবের অভিনয় দারুণ। দেব দারুণ অভিনয় করেছে। বিশেষ করে, এই যে বাবা-ছেলের রসায়ন, 'টনিক' ছবিতে দেব ও যেটা পরাণবাবু ছিলেন, পরাণবাবু সুপারহিট। আর এখানে ডুবিয়ে দিয়ে গেছেন মিঠুনদা। অর্থাৎ মিঠুনদার অভিনয়টার জন্য ছবিটা কিন্তু একদম ঝাড় খেয়ে গিয়েছে। আর মিঠুনদাকে ১০ গোল দিয়ে দিয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। ফলে এই জায়গায় দাঁড়িয়ে ছবিটাকে টানাবার জন্য হয়তো কোনও বিতর্ক তোলার বিজেপি চেষ্টা করছে।" 

দেব যদিও বিতর্কে যেতে নারাজ

নন্দনে ছবি দেখাতে না পেরে আক্ষেপ থাকলেও, দেব যদিও বিতর্কে যেতে নারাজ। বরং আগামী দিনে ফের সুযোগ হলে, মিঠুনের সঙ্গে আবারও কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget