এক্সপ্লোর

Dilip Ghosh: '২০১৬-তে পরিচয়, দুর্নীতিতে জড়িত প্রমাণ করতে পারলে জেলে যাব', পার্থর মন্তব্য নিয়ে পাল্টা দিলীপ

Dilip on Partha SSC Scam: পার্থ চট্টোপাধ্যায়ের মুখে ছিল সুজন, দিলীপ, শুভেন্দুর নাম। তিনি বলেন, 'যে সুজন চক্রবর্তী, শুভেন্দুবাবুরা বড় বড় কথা বলছেন তাঁরা নিজেদের দিকে দেখুন।'

কলকাতা: স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বৃহস্পতিবার আদালতে ঢোকার আগে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের মুখে ছিল সুজন, দিলীপ, শুভেন্দুর নাম। তিনি বলেন, 'যে সুজন চক্রবর্তী, শুভেন্দুবাবুরা বড় বড় কথা বলছেন তাঁরা নিজেদের দিকে দেখুন। উত্তরবঙ্গে তাঁরা কী করেছেন দেখুন, ২০০৯-১০ -এর সিএজি রিপোর্ট পড়ুন। সব জায়গায় তদ্বির করছেন যেহেতু আমি বলেছি করতে পারব না। আমি বলেছি যে আমি নিয়োগ কর্তা নই। আমি বলেছি সাহায্য তো দূরের কথা কোনও বেআইনি কাজ করতে পারব না'। 

এ প্রসঙ্গে এবিপি আনন্দকে ফোনে পাল্টা মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন বলেন, "উনি আমার নামও নিয়েছেন দেখলাম। আরেকজন নেতা ট্যুইটও করেছেন। উনি ২০১০, ১১, ২০১২ এর কথা বলছেন। সত্যি কথা বলতে দিলীপ ঘোষকে কেউ জানতই না তখন। আমি তখন রাজনীতিতেই ছিলাম না। পার্থবাবুর সঙ্গে আমার ২০১৬ সালে বিধানসভায় পরিচয়। এরপরও যদি উনি প্রমাণ করতে পারেন যে আমি আমার জন্য, বা দলের কারও জন্য সুপারিশ করেছিলাম, তাহলে তাঁর জায়গায় আমি জেলে যাব। জেলে রয়েছেন তো মাথা ঠিক নেই। চারজন বান্ধবী, আর কোটি কোটি টাকার খেলা খেলেছেন, আর বলছেন অন্যায় করেননি। আর এটা চক্রান্ত বোঝাই যাচ্ছে। আগে কেউ ট্যুইট করছেন তারপর বলছেন। পরিকল্পনা করে বাকিদের জড়ানোর চেষ্টা করছেন। এভাবে বাঁচতে পারা যাবে না।' 

আরও পড়ুন, 'হেফাজতে নিয়ে পার্থদার মুখোমুখি বসিয়ে জেরা করা হোক সুজন-শুভেন্দু-দিলীপকে', মন্তব্য কুণালের

প্রসঙ্গত, ১১.৪৮ নাগাদ একটি ট্যুইট করেছিলেন কুণাল ঘোষ। এরপর ১২.০৫ এ পার্থ চট্টোপাধ্যায় এই মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে এবিপি আনন্দকে কুণাল ঘোষ বলেন, 'সাত দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বাম জমানা নিয়ে একই কথা বলেছিলেন। আমিও কাল বিকেলে এই বিরোধীদের সম্পর্কে একই কথা বলেছি। এটা নতুন কিছু তো নয়। প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের নথি কেন পাওয়া গিয়েছে তা নিয়েও তো আমি বলেছি। সাংবাদিকরা কী প্রশ্ন করেছেন আর পার্থবাবু কী বলেছেন সেটা আমার জানার কথা নয়।'                                               

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget