এক্সপ্লোর

Dilip Ghosh : ‘কার সিবিআই দেখার দরকার নেই, পাবলিকের টাকায় চলছে, আমি বিচার না পেলে বলতে পারব না?’ আরও আক্রমণাত্মক দিলীপ ঘোষ

CBI : দিলীপ ঘোষ বলেছে, ‘কতজন নিহত বিজেপি কর্মীর পরিবারকে বিচার দিতে পেরেছি? এই প্রশ্ন তুললে কারও খারাপ লাগলে আমার কিছু করার নেই। যখন ভরসা থাকে না তখন সংস্থার বিরুদ্ধে প্রশ্ন ওঠে’।

কলকাতা : সিবিআই (CBI) প্রসঙ্গে আরও আক্রমণাত্মক দিলীপ ঘোষ। বিজেপির (BJP) সর্ব-ভারতীয় সহ সভাপতি বলেছেন, ‘কার সিবিআই দেখার দরকার নেই, পাবলিকের টাকায় চলছে। আমি বিচার না পেলে বলতে পারব না?’ গত কয়েকদিন ধরেই একাধিকবার সিবিআইয়ের বিরুদ্ধে মুখ খুলেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আক্রমণের সেই ঝাঁঝ বজায় রেখেই তাঁর বক্তব্য ‘কতজন নিহত বিজেপি কর্মীর পরিবারকে বিচার দিতে পেরেছি? এই প্রশ্ন তুললে কারও খারাপ লাগলে আমার কিছু করার নেই। যখন ভরসা থাকে না তখন সংস্থার বিরুদ্ধে প্রশ্ন ওঠে’।

দিলীপের মন্তব্যে অস্বস্তি বাড়ল বিজেপি-র অন্দরেও!

দু'দিন আগে কেন্দ্রীয় সরকারের একটি অনুষ্ঠানেই সিবিআই-এর বিরুদ্ধে মুখ খোলেন দিলীপ। বলেন, "আপনারা জানেন, গত কয়েকমাস ধরে এখানে সিবিআই এনকোয়ারি চলছিল। কিন্তু কোনও এফেক্ট হচ্ছিল না। ডকুমেন্টস আসছিল না। ধরা পড়ছিল না। কারণ কী? তার মধ্যে সর্ষের মধ্যে ভূত ছিল। আমিও শুনেছি, খবর আছে। সবার একটা পেট আছে। সবাই বিক্রি হয়। তার দাম থাকে। কেউ লক্ষে, কেউ কোটিতে, কেউ শ’কোটিতে। সেইভাবে বিক্রি হচ্ছিল। সেটা সরকার বুঝতে পেরেছে। আমি যতদূর শুনেছি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিশেষ প্রয়াসে ইডি এসেছে। তারপর কাজ শুরু হয়েছে।"

কেন্দ্রে নিজের দল বিজেপি যখন সরকারে, সেই সময় কেন্দ্রেরই অধীনে থাকা সিবিআই সম্পর্কে দিলীপের এমন বিরূপ মনোভাব নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে গরুপাচার থেকে স্কুল শিক্ষক দুর্নীতির মতো হাই প্রোফাইল মামলার তদন্তভার যখন এই মুহূর্তে সিবিআই-এরই হাতে। তাদের নিরপেক্ষতা নিয়ে লাগাতার প্রশ্ন তুলবে আসছে তৃণমূল। তাদের যুক্তি, আট বছর পেরিয়ে গেলেও সারদা কাণ্ডের তদন্ত এখনও শেষ করতে পারেনি সিবিআই। তদন্ত শেষ করা তো দূর, রোজভ্যালি কাণ্ডে এখনও চূড়ান্ত চার্জশিটই জমা করতে পারেনি তারা। বিগত পাঁচ বছর ধরে নারদ মামলার তদন্তও চলছে। তাই সিবিআই-এর দক্ষতা-যোগ্যতা নিয়েই কার্যত প্রশ্ন তুলছে তৃণমূল। 

তৃণমূলকে জেতানোয় এ বার কলকাতাবাসীর উপর ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ

মঙ্গলবার সকালে ইকোপার্কে প্রাতঃর্ভ্রমণে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দিলীপ। সেখানে রাজ্যে শাসকদলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খোলেন। আর তাতেই কলকাতাবাসীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। দিলীপ বলেন, "কলকাতার লোক দুর্নীতি নিয়ে চিন্তা করেন না। কলকাতাবাসীরা নিজেদের সুবিধা নিয়ে চিন্তা করেন। তাঁরাই ভোট দিয়ে দুর্নীতিগ্রস্ত নেতাদের জেতান। কারণ তাঁদের সততা-নিষ্ঠা-ন্যায়ের প্রশ্ন নেই। নিজেদের সুবিধা নিয়েই থাকেন।"

কলকাতাবাসীর চরিত্র তুলে ধরছেন বলেও মন্তব্য করেন দিলীপ। তাঁর বক্তব্য, "এতবড় দুর্নীতি নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে আন্দোলন হচ্ছে। কলকাতায় কেউ টুঁ শব্দটি করছেন না। আমরা ভাবি, শিক্ষিত বাঙালি অন্যায়ের বিরুদ্ধে লড়বেন। জন আন্দোলনে নেতৃত্ব দেবেন। এখন উল্টোটা হয়ে গিয়েছে।"

আরও পড়ুন- ‘অনুব্রতকে জামিন না দিলে মাদক মামলায় ফাঁসানো হবে পরিবারকে', বিচারককে হুমকি চিঠি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget