এক্সপ্লোর

Kolkata Metro : এখনও সব স্টেশনে নেই কাচের স্ক্রিনডোর ! আত্মহত্যা কমাতে এই অভিনব উদ্যোগ নিল কলকাতা মেট্রো

আত্মহত্যা আটকাতে এই পদক্ষেপ।  গিরীশ পার্ক, কালীঘাট- সহ একাধিক মেট্রো স্টেশনে নতুন ব্যবস্থা।

অরিত্রিক ভট্টাচার্য , কলকাতা : শত সচেতনতার বাণীতেও ফল মিলছে না। কয়েকদিন অন্তর অন্তরই শোনা যায়, মেট্রোরেলের লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার কথা। কোনও কোনও ক্ষেত্রে কাউকে শেষ মুহূর্তে উদ্ধার করা গেলেও , অনেক ক্ষেত্রেই পরিণতি হচ্ছে মৃত্যু। বারবার এই অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার বিশেষ পদক্ষেপ নিল কলকাতা মেট্রো। 

আত্মহত্যার ঘটনা কমাতে এবার অভিনব উদ্য়োগ নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো যাত্রীরা এখন বিভিন্ন স্টেশনে গেলেই দেখতে পাবেন এই উদ্যোগের ছবি ।  গিরীশ পার্ক, কালীঘাট- সহ একাধিক মেট্রো স্টেশনে লাগানো হয়েছে বিশেষ ফ্লেক্স। তাতে রয়েছে আত্মহত্য়ার প্রবণতা কমাতে বিভিন্ন বার্তা দেওয়া হয়েছে। দিল্লি বা মুম্বইয়ের মতো শহরের মেট্রোর সব স্টেশনেও স্ক্রিনডোরের ব্যবস্থা নেই। এই মুহূর্তে কলকাতাও পারছে না সব স্টেশনে কাচের স্ক্রিনডোরের ব্যবস্থা করতে। তাই এই নতুন উদ্যোগ। 

মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, বলু লাইন মেট্রোতে স্ক্রিনডোরের মতো প্রযুক্তি ব্য়বহার করা সব জায়গায় সম্ভব না হওয়ায়, আত্মহত্য়ার ঘটনা বাড়ছে। হাওড়াগামী মেট্রো ধরতে গেলে দেখা যাবে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বিশেষ ব্যবস্থা রয়েছে। সেখানে প্ল্যাটফর্ম জুড়ে রয়েছে কাচের দেওয়াল। শুধুমাত্র মেট্রোর দরজা যেখানে খুলছে , সেখানে সরছে স্ক্রিনডোর। কিন্তু সব স্টেশনে এই ব্যবস্থা করা সম্ভব হয়নি। তাই রাখা হয়েছে এই বিকল্প । ফ্লেক্সে  রাখা হচ্ছে আত্মহত্য়ার প্রবণতা কমাতে ইতিবাচক বার্তা ।

দেখা গিয়েছে, আত্মহত্যার চেষ্টায় লাইনে ঝাঁপ দিলে মেট্রো পরিষেবা ব্য়াহত হচ্ছে। এই লাইনে আত্মহত্য়ার ঘটনা কমাতে বরাবরই মেট্রো রেল কর্তৃপক্ষকে ভরসা রাখতে হয়েছে প্রচারে। এবারও আত্মহত্য়ার প্রবণতা কমাতে ফ্লেক্সকে হাতিয়ার করেছেন তাঁরা।  

গত কিছুদিন ধরে কলকাতা মেট্রোর ব্লু লাইনে একাধিক আত্মহত্যার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। প্রতি স্টেশনে স্ক্রিনডোর বসানো যায়নি । তবে কালীঘাট স্টেশনে বসানো হয়েছে গার্ডরেল। তবে তা যে আত্মহত্যা রুখে দেওয়ার জন্য নিশ্ছিদ্র বলয়, তেমনটা নয়। যাত্রীদের একাংশ এই ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট বলে সূত্রের খবর।  তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর মতো শহরের বাকি মেট্রোপথগুলির প্ল্যাটফর্মে স্ক্রিন ডোর বসানো আপাতত সম্ভব নয় নানা কারণেই। ইস্ট ওয়েস্ট মেট্রো ছাড়াও কয়েকটা স্টেশনে এমন ব্যবস্থা থাকলেও বেশির ভাগ স্টেশনেই নেই ব্যবস্থা। তাই আত্মহত্যা আটকাতে এই পদক্ষেপ। 

আরও পড়ুন : 

চিন্ময়কৃষ্ণ কেউ নন ইসকনের? তাঁর আন্দোলনে কি পাশে আছে তারা? স্পষ্ট জানাল ইসকন

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Malda News: প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
Bharosa Scheme: চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget