এক্সপ্লোর

Dilip Ghosh: রাখঢাক আসে না তাঁর, মনের কথাই মুখে, তাই কি 'রাজ্যছাড়া' হতে হল দিলীপকে!

West Bengal BJP: দিলীপ ঘোষ মানেই খোলামেলা কথা। স্পষ্ট বক্তা। সে রাজ্য বিজেপির অবস্থা নিয়ে হোক, অথবা বঙ্গের প্রতি দিল্লির বিজেপির শীর্ষ নেতৃত্বের দৃষ্টিভঙ্গি।

কলকাতা: দিলীপ ঘোষকে (Dilip Ghosh) সাতটা রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে শক্তিশালী বুথ গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপি-র (BJP) শীর্ষনেতৃত্বের একাংশের ভূমিকা নিয়ে তাঁর স্পষ্ট কথার জেরেই কি এই দায়িত্ব? এটা কি আদতে দিলীপকে বাংলায় নিষ্ক্রিয় করার কৌশল? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। 

সোজা কথা সোজা ভাবে বলার মাশুল!

দিলীপ ঘোষ মানেই খোলামেলা কথা। স্পষ্ট বক্তা। সে রাজ্য বিজেপির অবস্থা নিয়ে হোক, অথবা বঙ্গের প্রতি দিল্লির বিজেপির শীর্ষ নেতৃত্বের দৃষ্টিভঙ্গি। সব বিষয়েই সোজা কথা। এই স্পষ্টবাদী মনোভাবের জেরেই কি তাঁকে বাংলা থেকে কার্যত সরিয়ে, ভিন রাজ্যের দায়িত্বে পাঠানো হল?

বিধানসভা ভোটের আগে ভিনরাজ্যের বিজেপি নেতাদের যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল তা নিয়ে, এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন দিলীপ ঘোষ। জানিয়েছিলেন, যতদিন কংগ্রেসের সিদ্ধান্ত কলকাতা থেকে হত, কংগ্রেস বেঁচে ছিল। দিল্লি চলে গেল। তারপর শেষ। বিধানসভা ভোটের ফলাফলি নিয়েও অকপট ছিলেন তিনি। তাঁর বক্তব্য ছিল, "অনেকে ভেবেছিলেন ২০০ পেয়েই গিয়েছি। স্বপ্ন দেখাতে হয়, নিজে স্বপ্নে মশগুল হতে নেই।"

দিলীপ ঘোষকে  রাজ্য বিজেপি সভাপতির পদ থেকে সরানোর পর যে রাজ্য কমিটি তৈরি হয়েছিল, তা নিয়ে দলে বিদ্রোহ মাথাচাড়া দেয়। যা নিয়ে এবিপি আনন্দেই মুখ খুলেছিলেন তিনি। কার্যত প্রশ্ন তুলেছিলেন বর্তমান নেতৃত্বের ভূমিকা নিয়ে। তাঁর বক্তব্য ছিল, "ইলেকশনের আগে একদিনে দু’টো ব্রিগেড করেছি, একটি কলকাতায়, একটি শিলিগুড়িতে। কারা করেছে? এরা। দিনরাত পড়ে থাকত। দায়িত্ব পরিবর্তন হতে পারে। পার্টিকে যারা দাঁড় করাল, এত বছর কাজ করার যে অভিজ্ঞতা, তার লাভ যদি না নিই, তাহলে ক্ষতি তো পার্টির হবে। কার্যকর্তারা কাকে দেখে বেরোত?"

আরও পড়ুন: Nirmal Maji: একের পর এক বিতর্কের মুখে অপসারিত নির্মল মাজি, দায়িত্বে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক-চিকিৎসক

নাম না করে মুকুল রায়কে বিজেপি-তে দলে নেওয়া এবং শীর্ষ নেতৃত্বের একাংশের মুকুল-প্রীতির প্রতি কটাক্ষও শোনা গেছিল দিলীপ ঘোষের গলায়। সেই সময় দিলীপ বলেন, "এই যে অনেক লোক চলে গেল, বড় বড় নেতারা, কেউ চাণক্য, কেউ কৌটিল্য, আমাদের নেতারা কাঁধে করে নিয়ে ঘুরতেন। এখানে আমরা লড়াই করছি, দিল্লি গিয়ে বলত দিলীপ হঠাও। চায়ের দোকান থেকে প্রতিদিন দিলীপ ঘোষকে হঠাতে বলত। আমি দিলীপ ঘোষ আছি। ওরা ফুটপাতে আছে।"

এবিপি আন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দিলীপ ঘোষ খোলামেলাভাবেই জানিয়েছিলেন, জে পি নাড্ডার সঙ্গে বৈঠকে তিনি রাজ্য বিজেপির জন্য কী চেয়েছিলেন। তাঁকে বলতে শোনা গিয়েছিল, "আমি বলে এসেছি, সিনিয়র কাউকে পাঠান। আমরা পার্টি দাঁড় করিয়ে নিয়েছি। চালিয়ে নেব। কিন্তু, যাঁরা চালাবে, তাঁদের বুঝবে এমন লোক পাঠান। সব মালুম হ্যায়, এটা বললে হবে না।"

দিলীপ কি বঙ্গ বিজেপি-তে নিষ্ক্রিয়!

এর আগে দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে সর্বভারতীয় সহ সভাপতি করার পরও প্রশ্ন উঠেছিল এটা কি বাংলায় তাঁকে নিষ্ক্রিয় করার কৌশল? এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ ঘোষ সেই নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট করেছিলেন। জানিয়েছিলেন, এখানে যে ধরনের কাজের সুযোগ আছে, যে ধরনের সিদ্ধান্ত নেওয়া যায়, সেটা ওখানে হয় না। আগামী বছর রাজ্যে পঞ্চায়েত ভোট। তার পরের বছর লোকসভা ভোট। সেখানে দিলীপ ঘোষকে বাংলায় কতটা সক্রিয় ভূমিকায় দেখা যায়, সেটা এখন বড় প্রশ্ন।

সেরা শিরোনাম

Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget