এক্সপ্লোর

Dilip Ghosh:"মানুষ শীতে কাঁপছে, তৃণমূল সিবিআইয়ের ভয়ে কাঁপছে'' কটাক্ষ দিলীপের

Dilip Ghosh On TMC Project: "মানুষ শীতে কাঁপছে, তৃণমূল সিবিআইয়ের (CBI) ভয়ে কাঁপছে। দিদির সুরক্ষাকবচ এখন তৃণমূলের নেতাদের লাগবে।' কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। 

কলকাতা: তৃণমূলের দিদির দূত ও দিদির সুরক্ষাকবচ কর্মসূচিকে কটাক্ষ দিলীপ ঘোষের (Dilip Ghosh)। 'দিল্লির দূতরা এখন বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। ব্যাঙ্ক, বিডিও অফিসেও পৌঁছে যাচ্ছে দিল্লির দূত। সেই ভয়ে তৃণমূলের (Trinamool) নেতারা থরহরিকম্প। মানুষ শীতে কাঁপছে, তৃণমূল সিবিআইয়ের (CBI) ভয়ে কাঁপছে। দিদির সুরক্ষাকবচ এখন তৃণমূলের নেতাদের লাগবে।' কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।''                                                            

দিলীপের কটাক্ষ: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) আগে কর্মসূচির টক্কর। 'দিদির সুরক্ষা কবচ' নিয়ে ময়দানে তৃণমূল (Trinamool)। পঞ্চায়েত নির্বাচন মানে গ্রামবাংলার ভোট। সেই পরীক্ষায় পাস করতে, এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল। বাংলার গর্ব মমতা বাংলা নিজের মেয়েকেই চায়-এর পরে শুরু হতে চলেছে দিদির সুরক্ষাকবচ কর্মসূচি। ১১ জানুয়ারি থেকেই এই কর্মসূচি নিয়ে পথে নামছে তৃণমূল। আর এই ইস্যুতে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। তিনি বলেন, "দিল্লির দূতরা বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। ব্যাঙ্ক, বিডিও অফিসেও যাচ্ছে। সুরক্ষকবচ প্রয়োজন তৃণমূল নেতাদের।''                                                         

কীভাবে হবে কাজ?

১৫টি সরকারি প্রকল্পের প্রচারে, বাংলার ১০ কোটি মানুষের কাছে পৌঁছে যাবেন দিদির দূতেরা। শহর থেকে গ্রাম রাজ্য সরকারের ১৫টি উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ-সুবিধা সবাই পাচ্ছেন কি না, তা জানতে দুয়ারে দুয়ারে পৌঁছে যাবেন তৃণমূলের জন প্রতিনিধিরা। স্থানীয় মানুষদের কাছে তাঁরা জানতে চাইবেন প্রাপ্তি-অপ্রাপ্তি-অভাব-অভিযোগের কথা। কর্মসূচির মধ্যে থাকছে, এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ এবং তাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজের বিষয়টিও। এর পাশাপাশি তৃণমূলের জন প্রতিনিধিরা স্থানীয় অফিস, হাসপাতাল-সহ সরকারি প্রতিষ্ঠানগুলি পরিদর্শন করবেন। আলোচনা হবে স্থানীয় পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে। দিনের শেষে তাঁরা দলেরই কোনও কর্মীর বাড়িতে নৈশভোজ এবং রাত্রিযাপন করবেন। কর্মসূচির পরবর্তী ধাপে দিদির দূতরা পৌঁছে যাবেন বাড়ি বাড়ি।                               

আরও পড়ুন: Murshidabad News: বিডিও অফিসে স্কুল পরিদর্শককে মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget