এক্সপ্লোর

Dilip Ghosh : 'কে কার কাছ থেকে টাকা নিয়েছে আমি জানি' কুড়মি সম্প্রদায়ের বিক্ষোভের পর দিলীপের পাল্টা

 'দিলীপ ঘোষ মুর্দাবাদ' লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ। ছিঁড়ে ফেলা হয় বাংলোর সামনে থাকা ব্যানার।

বিশ্বজিৎ দাস, সুমন ঘড়াই, বিজেন্দ্র সিংহ, কলকাতা : খড়গপুর ( Kharagpur ) টাউনে দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) বাংলোয় চড়াও হয়ে তুমুল বিক্ষোভ কুড়মি ( Kurmi ) সম্প্রদায়ের। গেট ভেঙে ভিতরে ঢুকে পড়লেন আন্দোলনকারীরা। কুড়মিদের নিয়ে করা মন্তব্যের জন্য  দিলীপ ঘোষের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি বিক্ষোভকারীদের। 

জঙ্গলমহলে দিলীপ ঘোষকে নিষিদ্ধ ঘোষণা করার পর, এবার তাঁর বাংলোয় চড়াও হলেন কুড়মি সম্প্রদায়ের  আন্দোলনকারীরা।  খড়গপুর টাউনে থাকাকালীন দিলীপ ঘোষ রেলের যে বাংলোয় থাকেন, তাতে ঢুকে পড়ে তুমুল বিক্ষোভ দেখালেন তাঁরা। বাংলোর গেট ভেঙে হুড়মুড়িয়ে তিতরে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টাও করে তারা। এরপর, সেখানেই বসে পড়ে চলে বিক্ষোভ।  'দিলীপ ঘোষ মুর্দাবাদ' লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ। ছিঁড়ে ফেলা হয় বাংলোর সামনে থাকা ব্যানার।

আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত মাহাতো বলেন, 'নিঃশর্ত ক্ষমা চাইতে হবে দিলীপ ঘোষকে। ক্ষমা না চাইলে জঙ্গলমহলের প্রতিটা থানায় মানহানির অভিযোগ করব। দেখব কোথায় যায়।' 

আরও পড়ুন :

হাইপারটেনশন থেকে হতে পারে চোখের ভয়ঙ্কর রোগ, হারাতে পারেন দৃষ্টিও !     

আপাতত দিল্লিতে থাকলেও, সেখান থেকেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষও। BJP র সর্বভারতীয় সহ সভাপতি, মন্তব্য করেন, ' আমার লোকজনও আছে। আমরা চাইলে প্রতিরোধ করতে পারতাম। আমরা তো ঝগড়া করতে যাইনি। ... আগে ও ক্ষমা চাক। ' 

রবিবার, ঝাড়গ্রামের লালগড়ে যাওয়ার পথে বামাল গ্রামে দিলীপ ঘোষকে ঘেরাও করেন কুড়মিরা।  দিলীপ ঘোষকে জঙ্গলমহলে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দেয় কুড়মি সমাজ। এনিয়ে, আবার বেনজির ভাষায় কুড়মিদের আক্রমণ করে বসেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে দেব। দিলীপ ঘোষের পিছনে লাগতে এস না... হিম্মত থাকলে মাহাতো এমপিদের রিজাইন করাক। আমার এলাকায় যারা বসেছিলেন আমি তাদের সাহায্য করেছি...' 

দিলীপ ঘোষের এই মন্তব্যের পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দিলীপ ঘোষ দিল্লিতে থাকলেও,তাঁর খড়গপুরের বাংলোয় এদিন চড়াও হন বিক্ষোভকারীরা। এদিনের পরিস্থিতি নিয়ে দিলীপ বলেন, ' ওর নেতাগিরি আমি ঘুচিয়ে দেব। ওর মতন এই যে চোর দালাল যতগুলো নেতা না, সব কটার মুখোশ খুলে দেব। কে কার কাছ থেকে টাকা নিয়েছে আমি জানি। আমি বলিনি এখনও। কারণ ওদের মধ্যেই ঝগড়া বেঁধে যাবে। কেউ কাউকে বিশ্বাস করে না, কেউ কাউকে মানেনা। কুড়মিদের মত সহজ সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে' 

বুধবার, বাঁকুড়ার সিমলাপালের হরিণপুরে শুভেন্দু অধিকারীর কনভয় থামিয়ে তাঁদের অভাব অভিযোগ জানান কুড়মি সম্প্রদায়ের মানুষজন। অন্যদিকে, বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় কুড়মি সমাজের প্রতিনিধিদের। কুড়মিদের তফশিলি জাতিভুক্ত করার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget