এক্সপ্লোর

Dilip Ghosh: দায় ঠেলাঠেলি, দোষারোপ চলছে দলে, পর পর নির্বাচনে কেন হার, জানালেন দিলীপ

West Bengal BJP: একসময় একাহাতে রাজ্যে বিজেপি-র পাল ধরে রেখেছিলেন দিলীপ। কিন্তু বর্তমানে রাজ্য বিজেপি-তে এক অর্থে কোণঠাসা তিনি।

কলকাতা: লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল হয়নি। ভরাডুবি হয়েছে বিধানসভা উপনির্বাচনে। পর পর দলের এই ব্যর্থতা নিয়ে এবার মুখ খুললেন বিজেপি-র প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কারও উপর দোষারোপ করার পরিবর্তে দলের অন্দরেই খামতি রয়েছে বলে মেনে নিলেন তিনি। ভোট করানো শিখতে হবে বলেও মন্তব্য করলেন দিলীপ। (Dilip Ghosh)

একসময় একাহাতে রাজ্যে বিজেপি-র পাল ধরে রেখেছিলেন দিলীপ। কিন্তু বর্তমানে রাজ্য বিজেপি-তে এক অর্থে কোণঠাসা তিনি। দক্ষ সংগঠক হিসেবে একসময় পরিচিতি থাকলেও, লোকসভা নির্বাচনে হেরে গিয়েছেন, তাও আবার তৃণমূলের কীর্তি আজাদের কাছে। নির্বাচনের পর পর যাও বা দেখা যেত তাঁকে, ইদানীং ধরা দেন না সেভাবে। (West Bengal BJP)

সেই আবহেই রবিবার দলীয় বৈঠকে বক্তৃতা করতে দেখা গেল দিলীপকে। আর সেখানেই নির্বাচনী ফল নিয়ে দলের খামতিগুলি তুলে ধরলেন তিনি। দিলীপের কথায়, "লড়াই করে ৭৭-এ পৌঁছেছিলাম আমরা। আশা করেছিলাম ১০০-র বেশি আসন পাব। সরকার হয়ে যাবে বলছিলেন সাধারণ মানুষও। সকলেই ধরে নিয়েছিল আমরা জিতব। কিন্তু হয়নি। তার মানে আমাদের মধ্যেই কোথাও ফাঁক রয়েছে।"

আরও পড়ুন: Mamata Banerjee: বাংলাদেশের মানুষ দরজায় কড়া নাড়লে আশ্রয় দেব: মমতা

দলীয় বৈঠকে দিলীপকে আরও বলতে শোনা যায়, "আমাদের অভিজ্ঞতা কম। আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। ভোট কী করে করাতে হয়, তা জানতে হবে, শিখতে হবে। প্রত্যেক নির্বাচন থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আগামীতে ভাল করার চেষ্টা করতে হবে। দলে এসেছি, একটা পদ পেয়েছি, আসছি, যাচ্ছি, খাচ্ছি, ডেকেছে বলে যাচ্ছি, বিজেপি-তে এটা চলবে না। প্রধানমন্ত্রী থেকে তৃণমূলস্তরের কর্মী, সকলেই একটা আদর্শ নিয়ে চলেন। পরিবর্তনের জন্য যে লড়াই আমরা লড়ছি, তার শেষ লড়াইটা হবে পশ্চিমবঙ্গে। "

নির্বাচনী ফলাফল নিয়ে দিলীপের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ পর পর নির্বাচনে হারের পর এযাবৎ শাসকদল তৃণমূলের দিকেই আঙুল তুলতে দেখা গিয়েছে বিজেপি-র রাজ্য নেতৃত্বকে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পরও বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে কখনও, কখনও আবার নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তোলা হয়েছে। কিন্তু দিলীপ কাউকে দোষ দেওয়ার পরিবর্তে দলের অন্দরের খামতি, অভিজ্ঞতার অভাবের কথাই তুলে ধরলেন তিনি।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অশোকনগরে প্রাক্তন যুব তৃণমূল নেতা ও তাঁর বাবার রহস্যমৃত্যু
অশোকনগরে প্রাক্তন যুব তৃণমূল নেতা ও তাঁর বাবার রহস্যমৃত্যু
IMD Weather Update : আজই এই সব জায়গা থেকে সরে যাচ্ছে বর্ষা, পুজোর আগেই বড় সুখবর দিল IMD
আজই এই সব জায়গা থেকে সরে যাচ্ছে বর্ষা, পুজোর আগেই বড় সুখবর দিল IMD
Smit Machchhar : বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
CM Suvendu Adhikari: 'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget