এক্সপ্লোর

Dilip Ghosh: দুর্গাপুরে জগন্নাথ স্নানযাত্রায় সস্ত্রীক দিলীপ, উঠল দিঘার প্রসঙ্গও, রিঙ্কু বললেন, ‘আমার স্বামী ভুল করতে পারেন না'

Rinku Majumdar: বুধবার দুর্গাপুরের জগন্নাথ মন্দিরে হাজির হন সস্ত্রীক দিলীপ। 

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: রাজ্য রাজনীতি তোলপাড় 'Operation Sindoor' নিয়ে। সেই তরজায় এখনও জড়াতে দেখা যায়নি তাঁকে। বরং রাজনৈতিক উত্তাপ যখন চরমে, দিলীপ ঘোষকে দেখা গেল জগন্নাথ মন্দিরে। দিঘার জগন্নাথ মন্দিরে নয়, বুধবার দুর্গাপুরের জগন্নাথ মন্দিরে স্নানযাত্রায় অংশ নিলেন তিনি। সেই  সঙ্গে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়া এবং সেই বিতর্ক নিয়ে। নিজের মতামত জানালেন রিঙ্কুও। (Dilip Ghosh)

বুধবার দুর্গাপুরের জগন্নাথ মন্দিরে হাজির হন সস্ত্রীক দিলীপ।  সেখানে স্নানযাত্রায় অংশ নেন তাঁরা। একসঙ্গে জগন্নাথদেবকে স্নানও করান তাঁরা। সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি, সংবাদমাধ্যমেরও মুখোমুখি হন দিলীপ। দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে বিতর্কের প্রসঙ্গ উঠলে দিলীপ বলেন, "বিতর্কে যাওয়ার দরকার নেই ভক্তদের। ভগবান যেখানে আছেন, সেটাই ধাম। আমরা সেখানে ভক্তি দেখাই, দর্শন করি। ভক্তি থেকেই ভগবানের কাছে যাই।" (Rinku Majumdar)

দিঘার জগন্নাথ মন্দিরকে 'জগন্নাথ ধাম' বলা নিয়ে যেমন বিতর্ক হয়, তেমনই সেখানে দিলীপের উপস্থিতি, মমতার সঙ্গে তাঁর আলাপচারিতা ঘিরে শোরগোল পড়ে যায় বিজেপি-র অন্দরেও। যদিও দিলীপের বক্তব্য, "যাঁরা বিদ্বান, সন্ত, যাঁরা পুরাণ জানেন, তাঁরা ঠিক করবেন কোথায় ধাম। ভগবান যেখানে আছেন, ভক্তরা সেখানেই যান। ভগবানের দর্শন পেলে মনে আনন্দ হয়। এটা দলের কোও বিষয় নয়। এটা ধর্মীয় বিষয়।"

দুর্গাপুরের জগন্নাথ মন্দিরে এদিন দিলীপের পাশে ছিলেন স্ত্রী রিঙ্কুও। দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার মধ্যে কোনও বিতর্ক দেখছেন না তিনিও। তাঁর কথায়, "যে কোনও ধর্মীয় স্থানই ভাললাগার বিষয়। দিঘাতেও ভালই লেগেছিল। সবসময় রাজনীতি মাথায় থাকে না। কোনো আফশোস নেই। কারণ আমার স্বামী এমন কোনও ভুল করতে পারেন না। উনি ঠিক মনে করেছিলেন বলেই গিয়েছিলেন। পরে প্রমাণও হয়েছে যে, ওঁর সিদ্ধান্ত ঠিক ছিল। এটা রাজনীতির অংশ। কূটনৈতিক গত ভাবে বিরোধিতা করা হয়।"

দিঘায় জগন্নাথ মন্দিরে মমতার সঙ্গে সাক্ষাৎ নিয়েও এদিন মুখ খোলেন রিঙ্কু। জানান, আদর্শগত ভাবে মমতার বিরোধিতা করেন তিনি। কিন্তু দিঘার মন্দিরে আন্তরিক আতিথেয়তাই পান মমতার কাছ থেকে। মমতা হয়ত দিলীপের মূল্যবোধ, নীতিবোধকে সম্মান করেন, তাই এত আন্তরিক ব্যবহার করেন বলেও জানান রিঙ্কু। সদ্য সন্তান হারিয়েছেন রিঙ্কু। বেশ কিছু দিন নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছিলেন তিনি। সম্প্রতি বের বেরোতে শুরু করেছেন। রিঙ্কু জানিয়েছেন, আজ মন্দিরেও দিলীপই তাঁকে নিয়ে যান। তাঁর বক্তব্য, "আমি আবদার করি না। উনিই নিয়ে আসেন। উনি যেখানে বলেন, আমি যাই। আজও খুব ভাল লাগল।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget