এক্সপ্লোর

Dilip Ghosh: বাংলার ভোট হিংসা ইস্য়ু নিয়ে এবার দিল্লিতে বিজেপি, লোকসভার স্পিকারকে চিঠি দিলীপের

Panchayat Election 2023: বঙ্গের পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাসের প্রতিবাদকে এবার দিল্লির দরবারে পৌঁছে দিল বিজেপি। তৃণমূলের ২১শে জুলাইয়ের আগের দিন এই ইস্য়ুকে সংসদ অবধি নিয়ে গেল তারা।

কলকাতা: বাংলার ভোট (Panchayat Elextion 2023) হিংসা ইস্য়ুকে এবার দিল্লিতে নিয়ে গেল বিজেপি। সংসদে আলোচনা চেয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এই ইস্য়ুতেই আজ, সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখান বিজেপি সাংসদরা। এনিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল (TMC)।

ভোট হিংসা ইস্য়ু নিয়ে এবার দিল্লিতে বিজেপি: বঙ্গের পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাসের প্রতিবাদকে এবার দিল্লির দরবারে পৌঁছে দিল বিজেপি। তৃণমূলের ২১শে জুলাইয়ের আগের দিন এই ইস্য়ুকে সংসদ অবধি নিয়ে গেল তারা। আর ঠিক সেদিনই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে রিপোর্ট জমা দিল বিজেপির মহিলা সাংসদদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম।

এবারের পঞ্চায়েত ভোটেও লাগাতার সন্ত্রাস দেখেছে পশ্চিমবঙ্গবাসী। ৩৯ দিনে মৃত্যু হয়েছে ৫৫ জনের।এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের ভোট-সন্ত্রাস নিয়ে আলোচনার জন্য, লোকসভার স্পিকারকে চিঠি দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। চিঠিতে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে, সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে অশান্তি, আইন-শৃঙ্খলার অবনতি এবং ভোটে অনিয়ম বাংলাকে কলঙ্কিত করেছে। পঞ্চায়েত নির্বাচনের সময় 'ইচ্ছাকৃতভাবে' কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি।স্পর্শকাতর জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলে এত হিংসা হত না এবং মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারত।

বৃহস্পতিবার বাদল অধিবেশনের প্রথম দিনই, সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে, অবস্থান-বিক্ষোভ করেন পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদরা। ওঠে তৃণমূলের বিরুদ্ধে স্লোগান। পঞ্চায়েত নির্বাচনে অশান্তির আবহে গত সপ্তাহে রাজ্য়ে এসেছিল বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিম। মঙ্গলবার, ফের রাজ্যে আসে বিজেপির ৫ মহিলা সাংসদের প্রতিনিধি দল। এদিনই, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (J P Nadda) কাছে রিপোর্ট জমা দিয়েছেন তাঁরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Nail Care Tips: ভঙ্গুর নখের সমস্যা দূর করতে ভরসা থাকুক 'ন্যাচারাল অয়েলস'-এ, কোন কোন তেল দিয়ে নখে মালিশ করতে পারেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget