এক্সপ্লোর

Babul Supriyo Vs Dilip Ghosh : 'বাঙালি বিশ্বাসঘাতক এটা উনি প্রমাণ করেছেন' বাবুলকে ঝাঁঝালো আক্রমণ দিলীপের

Dilip Ghosh Slams Babul Supriyo : ' মোদিকে ধোঁকা দিয়ে বাঙালির নাক-কান কেটেছেন বাবুল। ' বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ

কলকাতা : বাবুল সুপ্রিয়কে এবার বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করেছেন তৃণমূল নেত্রী। ২০১৪ এবং ২০১৯ - পরপর দু’বার আসানসোল লোকসভা থেকে বিজেপির টিকিটে জয়ী হন বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় মন্ত্রীও হন। শিবির বদলে তিনি এখন তৃণমূলে । তারপরেই এই প্রাপ্তি। তা নিয়ে প্রথম থেকেই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি!

ঘোষণা শুনেই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, ' দেখুন বাবুল দা প্রথম একাদশে চান্স চেয়েছিল, হল না, দ্বিতীয় একাদশে হবে,... হয়তো এমএলএ হবেন, মন্ত্রী হবেন শুভেচ্ছা থাকল' 

এবার আক্রমণ আরও ঝাঁধালো করলেন তিনি। বললেন, ' মোদিকে ধোঁকা দিয়ে বাঙালির নাক-কান কেটেছেন বাবুল। বাঙালি বিশ্বাসঘাতক এটা উনি প্রমাণ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে আঘাত পেয়েছিলেন বাজপেয়ী।  বাঙালির মান-সম্মান নষ্টের জন্য বাবুল সুপ্রিয়ই দায়ী।' 

আরও পড়ুন :

বাজেট পেশের পরও ব্যয়সঙ্কোচে বড় পদক্ষেপ! জানুন কী করছে কলকাতা পুরসভা



পাল্টা জবাব দিতে ছাড়েনি তৃণমূল।  মেয়র ফিরহাদ হাকিম বললেন, ' যখন আমার দিকে থাকে তখন ভালো, আর অন্যদিকে গেলেই খারাপ।' 

আসানসোল লোকসভা উপনির্বাচনে শত্রুঘ্ন সিন্হাকে প্রার্থী করা নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তা নিয়েও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করেন, ' বহিরাগত বলে ভোটে জিতে, এখন বহিরাগতর ওপরেই নির্ভর করতে হচ্ছে! ' গত বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বহিরাগত-তত্ত্বকে হাতিয়ার করে জোরদার প্রচার চালায় তৃণমূল। এবার আসানসোল লোকসভার উপনির্বাচনের জন্য বাজপেয়ী জমানার কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিন্হাকে তৃণমূল প্রার্থী করতেই বহিরাগত-তোপ দাগতে শুরু করেছে বিজেপি।

আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল। যিনি বর্তমানে আসানসোল দক্ষিণের বিধায়ক। সিপিএম প্রার্থী করেছে পশ্চিম বর্ধমান সিপিএমের জেলা কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায়কে।  বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কেয়া ঘোষ। যিনি রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র। এখানে সিপিএমের প্রার্থী সায়রা শাহ হালিম।  দু’টি কেন্দ্রেই কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করেনি। 

 

সেরা শিরোনাম

CPIM News: দুর্গাপুজো না লিখলে বামেদের স্টলে না, মুখ্যমন্ত্রীর পুরনো পোস্ট সামনে এনে পাল্টা আক্রমণে সিপিএম
দুর্গাপুজো না লিখলে বামেদের স্টলে না, মুখ্যমন্ত্রীর পুরনো পোস্ট সামনে এনে পাল্টা আক্রমণে সিপিএম
Madan Mitra: জোড়াফুল প্রতীক পেলেই, NCPI সাংসদদের দলে ফেরার অনুরোধ করবেন বলে জানালেন মদন মিত্র, পাল্টা দেবজিৎ
জোড়াফুল প্রতীক পেলেই, NCPI সাংসদদের দলে ফেরার অনুরোধ করবেন বলে জানালেন মদন মিত্র, পাল্টা দেবজিৎ
West Bengal Live Update: বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক
বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক
Madan Mitra:
"অভিষেক কি ফিরবে ?…যা খবর আছে”, বিস্ফোরক মদন মিত্র

ভিডিও

Rekha Patra |
Abhishek Banerjee PA : Sumit Roy-কে ৮ দিনের CID হেফাজতের নির্দেশ আদালতের
Ritabrata Banerjee :
TMC Faction | জোড়াফুল কার? ফয়সালা করতে দুই তৃণমূলকে নিয়ে বৈঠক কমিশনের
Surendranath Law College | প্রায় ২৩ ঘণ্টার বিক্ষোভ, অবশেষে পদত্য়াগ উপাধ্যক্ষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget