এক্সপ্লোর

বাজেট পেশের পরও ব্যয়সঙ্কোচে বড় পদক্ষেপ! জানুন কী করছে কলকাতা পুরসভা

আরও বলা হয়েছে, পুর সম্পদের রক্ষণাবেক্ষণ, মেরামত এবং স্থায়ী সম্পদ তৈরির জন্য যে অর্থ বাজেটে বরাদ্দ হয়েছে, সেই টাকার ৬০ শতাংশ ব্যয়ের প্রাথমিক অনুমোদন কোষাগার থেকে দেওয়া হবে।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা : ব্যয়সঙ্কোচে বড় পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। আগামী অর্থবর্ষে কিছু ক্ষেত্রে খরচের মাত্রা বেঁধে দেওয়া হল।  কলকাতা পুরসভা সূত্রে খবর, বরাদ্দের ৬০ শতাংশ ব্যয়ের প্রাথমিক অনুমোদন কোষাগার থেকে দেওয়া হবে। বাকি ৪০ শতাংশ টাকা আটকে রাখা হবে আপাতত।  ৬০ শতাংশ টাকা খরচের হিসেব দাখিলের পরই ছাড়া হবে বাকি টাকা।   


এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার। সেই নির্দেশিকায় বলা হয়েছে, পুর সম্পদের রক্ষণাবেক্ষণ, মেরামতি ও স্থায়ী সম্পদ তৈরির জন্য যে অর্থ ২০২২-’২৩-এ বাজেটে বরাদ্দ করা হয়েছে, তা নিয়ন্ত্রণবিধি মেনে খরচ করতে হবে।  আরও বলা হয়েছে, পুর সম্পদের রক্ষণাবেক্ষণ, মেরামত এবং স্থায়ী সম্পদ তৈরির জন্য যে অর্থ বাজেটে বরাদ্দ হয়েছে, সেই টাকার ৬০ শতাংশ ব্যয়ের প্রাথমিক অনুমোদন কোষাগার থেকে দেওয়া হবে। বাকি ৪০  শতাংশ টাকা আপাতত আটকে রাখা হবে। ৬০ শতাংশ টাকা খরচের যাবতীয় নথি জমা দিলেই বাকি টাকা অনুমোদন করা হবে। কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমারের জারি করা সার্কুলারে বিস্তারিত দেওয়া হয়েছে। 

এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম জানান, ' ক্যাপিটাল বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা ৬০ শতাংশ টাকা অনুমোদন দিয়েছি। তারপর যদি আবার লাগেস আমরা মার্চে রিভিউ মিটিং করব।  রিভিউ করার পর বাদবাকি ৪০ শতাংশ টাকা ছাড়া হবে। সাধারণত বছরের শুরুতে ৬০ শতাংশ টাকা লাগে না। যার যেমন লাগবে, আমরা ৪০ শতাংশ টাকা হাতে রেখে ৬০ শতাংশ টাকা অনুমোদন দিচ্ছি। ' 

তবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে শুধু জরুরি নয়, এমন বিভাগের ক্ষেত্রেই। পানীয় জল, রাস্তা, স্বাস্থ্য, নিকাশির মতো জরুরি  পরিষেবার ক্ষেত্রে খরচে বিধিনিষেধ জারি করা হচ্ছে না বলে কলকাতা পুরসভা সূত্রে খবর। পরপর দু’বছর করোনার কারণে রাজস্ব আদায় কিছুটা ধাক্কা খেয়েছে। এখন পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ায় আগামী অর্থবর্ষে সেই ধাক্কা সামাল দেওয়া যাবে বলে মনে করছেন পুর কর্তারা। কিন্তু রাজস্ব আদায় কোথা থেকে হবে, তা নিয়ে চিন্তিত পুর প্রশাসন।  সেই কারণে কম গুরুত্বপূর্ণ ক্ষেত্রে খরচে রাশ টানার সিদ্ধান্ত হয়েছে।  

আরও পড়ুন -

'বাঙালি বিশ্বাসঘাতক এটা উনি প্রমাণ করেছেন' বাবুলকে ঝাঁধালো আক্রমণ দিলীপের

সেরা শিরোনাম

News Live Updates: সকাল সকাল অ্যাকশনে ইডি, পাঁচ জায়গায় তল্লাশি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা? বর্তমান সিগনেটরি কে? জানতে চান আধিকারিকরা
সকাল সকাল অ্যাকশনে ইডি, পাঁচ জায়গায় তল্লাশি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা? বর্তমান সিগনেটরি কে? জানতে চান আধিকারিকরা
Baruipur News: ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
Sebaashray: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
Baruipur Incident: নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা
নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget