এক্সপ্লোর

Dilip Ghosh : 'এই সরকারকে ধাক্কা মেরে গঙ্গায় ফেলা উচিত', শোভনদেবের 'জন বিস্ফোরণ' মন্তব্যে প্রতিক্রিয়া দিলীপের

Shahjahan Sheikh: সূত্রের খবর, শেখ শাহজাহানের বাড়ি বা ঘটনাস্থলের আশেপাশে কোথাও কোন সিসি ক্যামেরা নেই। ফলে ঘটনার পর শাহজাহানের গতিবিধির হদিশ পাওয়া কার্যত অসম্ভব।

সমীরণ পাল, সৌরভ বন্দ্যোপাধ্যায়, রঞ্জিত সাউ, কলকাতা : রেশন দুর্নীতি মামলায়, সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে রক্তাক্ত হতে হয়েছে ED অফিসারদের। রেহাই পায়নি কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল নেতা শঙ্কর আঢ্য়কে গ্রেফতার করতে গিয়েও কার্যত একই ধরণের হামলার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় এজেন্সি ও কেন্দ্রীয় বাহিনীকে! তারপর সেই ঘটনার নিন্দে করা তো দূরে থাক, রীতিমতো হুঁশিয়ারি দিয়ে কথা বলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। 'এরপর জন বিস্ফোরণ হবে' - এভাবেই সন্দেশখালিতে ED ও CRPF-এর ওপর হামলাকে সমর্থন করেছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়। বলেছেন, আগামী দিনেও কেন্দ্রীয় এজেন্সি অভিযানে গেলে, জন বিস্ফোরণ হবে। 

তাৎপর্যপূর্ণভাবে শোভনদেব চট্টোপাধ্য়ায়কে সমর্থন জানিয়ে,  প্রতিরোধের সাফাই দিয়েছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, 'ED তো যে কোনও লোকের, মান সম্মান হানি করার জন্য ঘুরছে। ED'র এই কার্যকলাপ বাংলার মানুষ পছন্দ করছে না। অতএব, কাউকে না জানিয়ে সকালবেলায়, রাত্রিবেলায় যদি হানা দেয়, এলাকার মানুষ যদি প্রতিরোধ করে, এটা নিয়ে বলার কী আছে, প্রতিরোধ হবে।' 

তৃণমূলের হেভিওয়েটদের এই হুুঙ্কার শুনে পাল্টা আক্রমণ শাণিয়েছেন দিলীপ ঘোষ। বলেছেন, 'কাল একজন মন্ত্রী বলেছেন, আমি তাঁকে ভদ্রলোক বলে জানতাম। তিনি বলেছেন সেন্ট্রাল ফোর্স, ED যেখানে যাবে, সেখানে না কি এরকম ঘটনা ঘটবে! এটা কি সন্ত্রাসবাদীদের দল হয়ে গেছে? কেন্দ্র সরকারের কোনও সংস্থা আক্রান্ত হবে এখানে এলে, আমার তো মনে হয়, এখানে সরকারের এক মিনিট থাকার অধিকার নেই। এই সরকারকে ধাক্কা মেরে গঙ্গায় ফেলা উচিত।'  

কড়া বার্তা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। 'এটা জন বিস্ফোরণ নয়, এটা অপরাধীদের বিস্ফোরণ। অপরাধীদের সংগঠিত আক্রমণ। জন বিস্ফোরণ হলে ভাল লাগত আমার।' 

খোদ ডিজিপি-র হুঁশিয়ারির পর ২৪ ঘণ্টা কেটে গেলেও, এখনও তৃণমূল নেতার টিকি খুঁজে পায়নি পুলিশ। তাহলে কি সন্দেশখালি এলাকাতেই কোথাও আত্মগোপণ করে রয়েছেন শেখ শাহজাহান? এটাই এখন প্রশ্ন বিরোধীদের। সূত্রের খবর, শেখ শাহজাহানের বাড়ি বা ঘটনাস্থলের আশেপাশে কোথাও কোন সিসি ক্যামেরা নেই। ফলে ঘটনার পর শাহজাহানের গতিবিধির হদিশ পাওয়া কার্যত অসম্ভব। এমনটাই মনে করছেন তদন্তকারীরা।    

আরও পড়ুন : 

'সোনাগাছি থেকে ফেরার সময়' বেপরোয়া অডি গাড়ি, দুর্ঘটনা ঘটিয়ে ধরা পড়ে বনেটে শুয়ে নাটক চালকের

 

সেরা শিরোনাম

News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget