এক্সপ্লোর

Dilip Ghosh : '৫০০০ নতুন বাস'! মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত নিয়ে বড় মন্তব্য দিলীপ ঘোষের

Dilip Ghosh on Free Bus Travel : ১ জুন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত। 'আগের যে সরকার ছিল বাস তো তুলেই দিয়েছে লুঠপাট করে। তাই বাস বাড়ানো হবে'। জানালেন দিলীপ ঘোষ।

কলকাতা : পশ্চিমবঙ্গে এখন নতুন সরকার। তৃণমূলের ১৫ বছরের রাজত্বকে ধূলিসাৎ করে বাংলার মসনদে আজ বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সরকার গঠনের পর পশ্চিমবঙ্গের উন্নয়ন, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ, নারী ক্ষমতায়ন ও নারী উন্নয়ন ইত্যাদির জন্য  কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপি সরকার। নির্বাচনের পূর্বে সংকল্প পত্রে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে মহিলাদের জন্য একটি বড় ঘোষণা করেছে শুভেন্দুর সরকার।                               

সরকারের প্রথম ক্যাবিনেট মিটিং-এ জানানো হয় যে ১ জুন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। টিকিটের জন্য লাগবেনা কোনও টাকা। তবে শুধুমাত্র মহিলারা পাবেন এই সুবিধা। গত সপ্তাহে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরবর্তীতে মন্ত্রিসভার বৈঠক শেষে এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছিল। তবে কেমন করে পরিচালনা করা হবে এই পরিষেবা, পরিষেবা মিলতে সমস্যা হবে কিনা, এই নিয়ে বড় মন্তব্য করেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।                         

মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত নিয়ে দিলীপ ঘোষ জানান, ''মহিলাদের জন্য সুরক্ষা, সম্মান নিয়ে কাজ করছে সরকার, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা ৫০০০ বাস আরও কিনব। ইলেক্ট্রিক বাস। বাস যদি না থাকে, ফ্রি দিয়ে তো লাভ নেই। আগের যে সরকার ছিল বাস তো তুলেই দিয়েছে লুঠপাট করে। তাই বাস বাড়ানো হবে, যাতে মহিলারা সুবিধাটা পান। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, আমরা লোন নিয়ে বাস কিনছি।''

আরও পড়ুন - 'অন্য ব্যবস্থাও সরকার করবে', পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন মন্ত্রী দিলীপ ঘোষ...

অন্যদিকে, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি জানান, "গত এক-দেড় বছর ধরে তেলের দাম দুনিয়ায় বেড়েছে। আমাদের তেল কোম্পানিগুলোর লক্ষ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। তাও সরকার মানুষের ওপর চাপ আসতে দেয়নি। কিন্তু, পরিস্থিতির কারণে কিছু তো মানুষকেও স্যাক্রিফাইস করতে হবে। সেইজন্য প্রধানমন্ত্রী আগেই বলেছেন, আপনারা খরচ কমান। তেল খরচ কমান। তারজন্য অন্য ব্যবস্থাও সরকার করবে। মিনিমাম যেটুকু না বাড়ালেই নয়। নাহলে কোম্পানিগুলোই উঠে যাবে।"

আরও পড়ুন - এক সপ্তাহ ধরে নিখোঁজ, খাল থেকে উদ্ধার হল জনপ্রিয় গায়িকার দেহ…


সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় এই সব ক্ষেত্রে অভিযোগ জানাতে নয়া পোর্টাল, কবে থেকে চালু ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনায় এই সব ক্ষেত্রে অভিযোগ জানাতে নয়া পোর্টাল, কবে থেকে চালু ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Yojana: কারা কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, আজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
কারা কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, আজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Advertisement

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget