এক্সপ্লোর

CV Ananda Bose: 'কোনও অবস্থাতেই গুরুদেবের অবজ্ঞা মেনে নেওয়া যায় না', বিশ্বভারতীর উপাচার্যর সমালোচনায় রাজ্যপাল

Shantiniketan: এদিন এই প্রসঙ্গে রাজ্য়পাল বলেন, 'যাঁরাই জাতীয় সঙ্গীত গেয়েছেন, প্রত্যেকের কাছে গুরুদেব এক আবেগ। কোনও অবস্থাতেই গুরুদেবকে অবজ্ঞা মেনে নেওয়া যায় না'। 

কলকাতা: 'কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindra Nath Tagore) সঙ্গে কোনও আপস মেনে নেওয়া যায় না'। শান্তিনিকেতনে (Shantiniketan) ফলক বিতর্কে এবার বিশ্বভারতীর (Viswa Bharati) উপাচার্যর সমালোচনায় রাজ্যপাল। শান্তিনিকেতনের ফলক ইস্যু নিয়ে ক্রমশ সপ্তমে চড়ছে সুর। এ দিন এই প্রসঙ্গে রাজ্য়পাল (CV Ananda Bose ) বলেন, 'যাঁরাই জাতীয় সঙ্গীত গেয়েছেন, প্রত্যেকের কাছে গুরুদেব এক আবেগ। কোনও অবস্থাতেই গুরুদেবকে অবজ্ঞা মেনে নেওয়া যায় না'। শান্তিনিকেতনে ফলক ইস্যুতে অব্যাহত চাপানউতোর। এনিয়ে কখনও সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। কখনও আবার পাল্টা আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। এবার এ নিয়ে কথা বললেন রাজ্যপালও ।

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি: বিশ্বভারতীর ওয়ার্ল্ড হেরিটেজ ফলকে নেই রবীন্দ্রনাথ ঠাকুরের  (Rabindra Nath Tagore) নাম। গত শুক্রবারের সকালের মধ্যে ফলক পরিবর্তন না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  এই নিয়েও শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। পরের দিনই মুখ্যমন্ত্রীর কথা মতো, প্রতিবাদে পথে নামে তৃণমূল। দফায় দফায় বিক্ষোভও দেখান তাঁরা। এর পরে ফের স্যোশাল মিডিয়াতেও সুর চড়ান তিনি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, বিশ্বভারতীর বর্তমান প্রধান ফলকে নিজের ক্ষুদ্র নাম খোদাইয়ে মরিয়া। বিদ্যুৎ চক্রবর্তীর আক্রমণের জবাবে মন্তব্য় তৃণমূল নেত্রীা মমতা বন্দ্য়োপাধ্যায়ের। ফলককাণ্ডে সোশাল মিডিয়া পোস্টে বিশ্বভারতীর উপাচার্যকে তীব্র আক্রমণ করেন বিজেপি নেতা অনুপম হাজরা। এদিকে, তৃণমূলের অবস্থানে যোগ দিলেন বিশ্বভারতীর অধ্যাপক, আশ্রমিক ও প্রাক্তনীরা।

উপাচার্যকে বোলপুর-বীরভূম ছাড়া করার হুমকি: বিশ্বভারতীর নাম-ফলক বিতর্কে গতকাল উপাচার্যকে বাড়ি টেনে বের করে আনার হুঁশিয়ারি দিলেন নানুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর হাজরা। মুখ্যমন্ত্রী নির্দেশ দিলে আপনাকে বাড়ি থেকে টেনে বের করে বোলপুর-বীরভূম ছাড়া করতে বেশি সময় লাগবে না।  আর এসব ফলকও থাকবে না। আপনি থাকবেন আমাদের পায়ের নীচে। বিশ্বভারতীর সামনে ধর্নামঞ্চ থেকে গতকাল উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর উদ্দেশ্যে এই মন্তব্য করেন জেলা-রাজনীতিতে অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত গদাধর হাজরা। এ নিয়ে মন্তব্য করতে চায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ। তৃণমূল এবং বিজেপির প্রতিক্রিয়াও এখনও মেলেনি।                                                

আরও পড়ুন: Calcutta High Court: সৌমিত্র খাঁকে ১৫ দিনের মধ্যে নিম্ন আদালতে হাজিরা দিয়ে জামিন নেওয়ার নির্দেশ হাইকোর্টের

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget