এক্সপ্লোর

Train Service: ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, ট্রেন চলাচল ব্যাহত এই অংশে

Disrupting Local Train: ওভারহেড তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ, ট্রেন চলাচল ব্যাহত এই অংশে..

হাওড়া: হাওড়া স্টেশনে রেল ইয়ার্ডের কাছে ওভারহেডের তার ছিঁড়ে ট্রেন চলাচল ব্যাহত। হাওড়া স্টেশনের ১৩, ১৪ এবং ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনও ট্রেন ছাড়া যাচ্ছে না। ওভারহেড তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে দক্ষিণ-পূর্ব রেল (South Eastern Railway)।

এর মধ্যে আমতা লোকাল, পাঁশকুড়া লোকাল এবং খড়গপুর লোকাল বাতিল করা হয়েছে। ব্যস্ত সময়ে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় ব্যাপক যাত্রী বিক্ষোভ হাওড়া স্টেশনে (Howrah Station)। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর হাওড়া স্টেশনের ১৩, ১৪ এবং ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে চালু ট্রেন চলাচল।

 সম্প্রতি গড়িয়ায় (Garia) ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তির ঘটনা ঘটেছিল। শিয়ালদা (Sealdah) দক্ষিণ শাখায় (South Section) বিঘ্নিত হয়েছিল ট্রেন চলাচল। বজবজ ছাড়া শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়েছিল।  ওই সন্ধেয় সাড়ে ৭টা নাগাদ গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় আপ লাইনে ওভারহেডের তার ছিঁড়ে গিয়েছিল।  আপ লাইনে পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল সেদিন। ডাউন লাইনে দু-একটি ট্রেন চলছিল। শিয়ালদা তো বটেই দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে অপেক্ষারত ছিলেন যাত্রীরা। কেউ কেউ অপেক্ষা করছিলেন ট্রেনের মধ্যেই। সব মিলিয়েই ভয়াবহ ভোগান্তির শিকার হয়েছিলেন তাঁরা। দক্ষিণ শাখায় ডায়মন্ডহারবার, লক্ষ্মীকান্তপুর, ক্যানিংয়ের মতো একাধিক ট্রেনের রুট রয়েছে। সমস্ত শাখাতেই ট্রেন চলাচল বন্ধ ছিল ওই দিন। সেদিন একমাত্র দক্ষিণ শাখার শিয়ালদা- বজবজ রুটে স্বাভাবিক ছিল পরিষেবা।  

অপরদিকে, গত ১৬ সেপ্টেম্বর অফিস টাইমে দমদমে (Dumdum) আচমকাই লাইনচ্যুত হয়ে গিয়েছিল একটি লোকাল ট্রেন (Local Train)। লাইনচ্যুত হয়ে গিয়েছিল ডাউন-কল্যাণী মাঝেরহাট লোকাল। দমদম স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে ডাউন-কল্যাণী মাঝেরহাট লোকালের একটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছিল। প্রায় দিনভর দমদম-মাঝেরহাট (ভায়া কলকাতা স্টেশন) রুটে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছিল। বেশ কয়েকঘণ্টা পর ট্রেন চললেও, বেশিরভাগ ট্রেনই ছিল সময়ের থেকে দেরিতে।  এই ঘটনার ফলে যাত্রীরা ভোগান্তির মুখে পড়েছিলেন।           

  গত ২৫ অগাস্ট রেললাইনে (Train Line) ধসের জেরে ব্যাহত হয়েছিল রেল চলাচল। শিয়ালদা (Sealdah)- বনগাঁ (Bongaon) শাখায় আপ লাইনে বন্ধ ছিল ট্রেন (Rail) পরিষেবা। ঘটনার দিন সকাল ৮ টা নাগাদ মসলন্দপুর ও হাবড়া স্টেশনের (Habra Station) মাঝে রেল লাইনে (Rail Line) ধস নেমেছিল। এর জেরে বন্ধ হয়ে গিয়েছিল আপ লাইনের ট্রেন চলাচল। আপ লাইনে ট্রেন বন্ধ থাকার কারণে ডাউন লাইনেও ব্যাহত রেল পরিষেবা। কাজের দিনে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েছিলেন নিত্যযাত্রীরা।                

 

 

 

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget