এক্সপ্লোর

Jhargram Historical Places: শাল-পিয়ালের জঙ্গল থেকে চিল্কিগড়ের প্রাসাদ, উইকেন্ড ট্যুরের তালিকায় থাক ঝাড়গ্রাম

Jhargram Travel Destinations: ঝাড়গ্রামে রয়েছে প্রচুর প্রাচীন মন্দির, রাজবাড়ি। এর পাশাপাশি সংস্কৃতির দিক থেকেও ঝাড়গ্রাম সবসময় পর্যটকদের নজর কেড়ে নেয়।

Jhargram: নতুন বছরে শীত থাকতে থাকতে অনেকেই বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। হাতে তিন থেকে চারদিন সময় থাকলে ভালভাবে ঘুরে আসতে পারবেন ঝাড়গ্রাম (Jhargram) থেকে। পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার পশ্চিম ভাগে অবস্থিত ঝাড়গ্রাম জেলায় রয়েছে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্য। এখানকার অন্যতম আকর্ষণ হল বেলপাহাড়ি। এছাড়াও সুবর্ণরেখা নদী এবং কাঁকড়াঝোড়। প্রকৃতি প্রেমীদের জন্য ঝাড়গ্রাম আদর্শ স্থান। শাল, টিক, পিয়াল, মহুলের জঙ্গলে দেখা মিলবে বুনো হাতি, হরিণ এবং বিভিন্ন পাখিদের। যাঁরা জঙ্গল ভালবাসেন, তাঁদের জন্য ঝাড়গ্রাম কিন্তু দারুণ পর্যটক কেন্দ্র হতে পারে। এখানে রয়েছে প্রচুর প্রাচীন মন্দির, রাজবাড়ি। এর পাশাপাশি সংস্কৃতির দিক থেকেও ঝাড়গ্রাম সবসময় পর্যটকদের নজর কেড়ে নেয়। ঝাড়গ্রামের লোকসঙ্গীত, সাঁওতাল নাচ- এইসবই আপনার পর্যটনে অন্য মাত্রা যোগ করবে। 

ঝাড়গ্রামে কোথায় কোথায় ঘুরবেন

ডিয়ার পার্ক- শহর থেকে মাত্র ৩ কিলোমিটারের মধ্যেই রয়েছে এই ডিয়ার পার্ক। আপনি যদি সঙ্গে বাচ্চাদের নিয়ে ঘুরতে যান, তাহলে অবশ্যই একবার ঘুরে আসবেন ডিয়ার পার্ক। ভাল্লুক, কালো খরগোশ, কুমির এবং বিভিন্ন প্রজাতির বাঁদর রয়েছে এখানে। এছাড়াও রয়েছে ঝাড়গ্রাম Mini Zoo। এখানে প্রায় ১০০০ হরিণ রয়েছে। তার সঙ্গে রয়েছে অন্যান্য বন্যপ্রাণও। জঙ্গলের মধ্যেই এই চিড়িয়াখান তৈরি হয়েছে। 

চিল্কিগড় প্রাসাদ- ঝাড়গ্রাম থেকে ১২ কিলোমিটার দূরে রয়েছে চিল্কিগড় প্রাসাদ। এখানে এলে দুর্গা মন্দির দর্শন করতে ভুলবেন না। বর্তমানে চিল্কিগড় প্রাসাদ ফাঁকাই থাকে। তবে এখানকার মূল আকর্ষণ দু'টি প্রাচীন মন্দির। দুর্গা মন্দিরের চারপাশে যে ঘন জঙ্গল রয়েছে সেখানে বিভিন্ন ধরনের ভেষজ গাছ রয়েছে। এছাড়াও রাজহাঁস, বিভিন্ন প্রজাতির বাঁদর, ময়ূর, বিভিন্ন ধরনের প্রজাপতি ও আরও অনেক কিছুর সহাবস্থান। এখানে জঙ্গল এতটাই ঘন যে গরমের সময়েও এই এলাকা শীতল থাকে। এছাড়াও ছায়ায় ঘেরা থাকে এই জঙ্গল। ঝাড়গ্রামের কনক দুর্গার মন্দির পর্যটকদের অন্যতম আকর্ষণ। দুর্গাপুজোর সময় মহা সমারোহে এখানে উৎসব পালিত হয়। 

কুরুম্বেরা দুর্গ- কেশিয়ারি গ্রাম থেকে ৬ কিলোমিটার দূরে রয়েছে কুরুম্বেরা দূর্গ। এটি একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র। এখানেও রয়েছে মন্দির এবং ছোট ছোট কোয়ার্টার যেগুলো Archaeological Survey of India- এর আওতাধীন। কথিত রয়েছে রাম-সীতা যখন বনবাসে এসেছিলেন তখন একরাতের মধ্যেই নাকি তৈরি হয়েছিল এই দুর্গ। 

কেন্দুয়া- পরিযায়ী পাখিদের আনাগোনা হয় এই কেন্দুয়াতে। বেশ কয়েকমাস পরিযায়ী পাখিরা থাকে এখানে। ডিম পাড়ে, তারপর আবার ফিরে যায়। মূলত অগস্ট এবং সেপ্টেম্বর মাসে কেন্দুয়াতে আসে পরিযায়ী পাখিরা। চিল্কিগড় এবং ঝাড়গ্রামের মাঝামাঝি অবস্থান এই এলাকার।

বরাসুলি বাঁধ- ঝাড়গ্রাম পৌঁছনোর আগেই পাবেন এই ড্যাম। এখান দিয়ে যাতায়াত করে হাতির দল। ভাগ্য ভাল থাকলে সূর্যাস্তের সময় গজরাজের দর্শন হতেই পারে। এছাড়াও পর্যটকদের জন্য রয়েছে মাছ ধরার বন্দোবস্ত। কাছেই জঙ্গলের মধ্যে ছোট্ট ট্রেকের সুযোগও পাবেন পর্যটকরা। 

আরও পড়ুন- ঐতিহাসিক স্থানের সঙ্গে নজরকাড়া প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্য, নতুন বছরে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?
আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee PA Sumit Roy: ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
Supreme Court: ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget