এক্সপ্লোর

Kali Puja 2023: সেজে উঠেছে ফিরিঙ্গি কালীবাড়ি, সকাল থেকেই শক্তির আরাধনা

Firinghi Kalibari Puja: অ্যান্টনি কবিয়াল। তাঁর নামেই সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিখ্যাত কালী মন্দির, ফিরিঙ্গি কালীবাড়ি। কথিত আছে..

কলকাতা: দীপাবলিতে (Diwali 2023) সকাল থেকেই ভক্তদের ভিড় মন্দিরে মন্দিরে । কলকাতার অধিকাংশ মন্দিরগুলিতেই পরিবারের মঙ্গলকামনায় পুজো দিচ্ছেন মায়েরা। সেজে উঠেছে ফিরিঙ্গি কালীবাড়িও। চলছে শক্তির আরাধনা।

অ্যান্টনি কবিয়াল। তাঁর নামেই সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিখ্যাত কালী মন্দির, ফিরিঙ্গি কালীবাড়ি। এই মন্দির ঘিরেও নানা কিংবদন্তী। কথিত আছে, মামার বাড়িতে এলে একচালার মন্দিরে গিয়ে মাকে গান শোনাতেন অ্যান্টনি কবিয়াল। মহামায়ার স্বপ্নাদেশ পেয়ে নিজে হাতে গড়েন মা সিদ্ধেশ্বরীকে। সেই থেকে ঐতিহ্য মেনে ফিরিঙ্গি কালীবাড়িতে পূজিত হন মা। যদিও মন্দির কর্তৃপক্ষের মতে, বাঙালি মেয়েকে বিয়ে করার পর অ্যান্টনি হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হন। সেইসময় এখানে শিবের উপাসনা হত। সেখানেই মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করেন অ্যান্টনি কবিয়াল। 

প্রসঙ্গত, আজ বেলা পর্যন্ত থাকছে অমাবস্যা। কলকাতা থেকে জেলা, বিভিন্ন জায়গায় চলছে কালীপুজো। ঠনঠনিয়া কালী মন্দিরে ভক্তদের ভিড়। মাতৃসাধক শঙ্কর ঘোষ প্রতিষ্ঠা করেন এই মন্দির। ১৭০৩ সালে এই মন্দিরে পুজো শুরু হয়। জনশ্রুতি, ঠনঠনিয়া কালী মন্দিরে আসতেন শ্রীরামকৃষ্ণ পরমহংস। প্রতি অমাবস্যায় বিশেষ পুজো হয় ঠনঠনিয়া কালী মন্দিরে। এখানে দেবীমূর্তি জাগ্রত বলে মনে করেন ভক্তরা। তাই সিদ্ধেশ্বরী কালী মাকে দর্শন করতে দূর-দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন ঠনঠনিয়া কালী মন্দিরে।

কালীঘাটে আবার মহালক্ষ্মী রূপে শ্যামা মায়ের আরাধনা হয়। কালীপুজোর দিন এখানে লক্ষ্মীপুজো হয়। একান্ন পীঠের অন্যতম কালীঘাট। কিংবদন্তি অনুসারে, সতীর দেহত্যাগের পর তাঁর ডান পায়ের আঙুল পড়েছিল এখানে। অন্যতম প্রাচীন তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত কালীঘাট। কালীপুজোর দিন সকাল থেকেই কালীঘাট মন্দিরে ভক্তদের ভিড়। দূর-দূরান্ত থেকে পুজো দিতে এসেছেন পুণ্যার্থীরা। আজ গভীর রাত পর্যন্ত খোলা থাকবে মন্দির। পুজো উপলক্ষ্যে কড়া নিরাপত্তা। মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। 

আরও পড়ুন, জয়নগরে তৃণমূল নেতাকে গুলি করে 'খুন'

অপরদিকে,  সংস্কারের পাশাপাশি করা হচ্ছে কালীঘাট মন্দিরের সৌন্দর্যায়ন। ইতিমধ্যেই শেষ হয়েছে প্রথম পর্যায়ের সংস্কারের কাজ। পুণ্য পুকুরকে জুড়ে নেওয়া হয়েছে মূল মন্দিরের সঙ্গে। আমূল বদলে যাচ্ছে কালীঘাট মন্দির (Kalighat Temple)। কালীপুজোর আগে কালীঘাট মন্দিরের সংস্কারের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। পুণ্য পুকুরকে মন্দিরের সঙ্গে জুড়ে নেওয়া হয়েছে। পবিত্র ও পরিচ্ছন্ন রাখতে অনেক কিছু করা হয়েছে। প্রথম পর্যায়ের সংস্কারের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এই পর্যায়ে সংলগ্ন কুণ্ড বা পুণ্য পুকুরকে মন্দিরের সঙ্গে জুড়ে নেওয়া হয়েছে এবং তাকে ঘিরে করা হয়েছে অপূর্ব সৌন্দর্যায়ন। পুকুরের চারপাশ সাজিয়ে তোলা হয়েছে পোড়া মাটির কারুকাজে। একাধিক মূর্তি বসানো হয়েছে। এর পাশাপাশি, পুকুরের ঘাটটি নতুন করে তৈরি করা হয়েছে। জল পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ ফোয়ারা এবং ট্রিটমেন্ট প্লান্ট বসানো হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: 'টাটা ফিরবে, পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসাই লক্ষ্য বিজেপির', বার্তা শমীক ভট্টাচার্যের
'টাটা ফিরবে, পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসাই লক্ষ্য বিজেপির', বার্তা শমীক ভট্টাচার্যের
Abhishek Banerjee: হিংসায় উস্কানির অভিযোগে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR!
হিংসায় উস্কানির অভিযোগে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR!
Post Poll Violence: গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
TMC News: ভোটের ফল বেরোনোর পর থেকে দেখা নেই নেতৃত্বের, ক্ষোভে টিটাগড় পুরসভার ছয় তৃণমূল কাউন্সিলরের ইস্তফা
ভোটের ফল বেরোনোর পর থেকে দেখা নেই নেতৃত্বের, ক্ষোভে টিটাগড় পুরসভার ছয় তৃণমূল কাউন্সিলরের ইস্তফা

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget