West Bengal News: রাষ্ট্রপতির সফরের দায়িত্বপ্রাপ্ত DM-কে বদলি নবান্নর, দার্জিলিঙের নতুন জেলাশাসক কে হচ্ছেন?
রাজ্য সরকারের মতামত চেয়ে কেন্দ্রের চিঠির পর দায়িত্বপ্রাপ্ত DM-কে বদলি। মণীশ মিশ্রের জায়গায় দার্জিলিঙের DM হলেন সুনীল আগরওয়াল।

কলকাতা: শিলিগুড়িতে রাষ্ট্রপতির অনুষ্ঠানের স্থান বদল ও প্রোটোকল ভঙ্গের অভিযোগ ঘিরে চরমে কেন্দ্র রাজ্য সংঘাত। এবার তা আরও জোরালো হল। রাষ্ট্রপতির সফরের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের দুই সরকারি আধিকারিক, দার্জিলিঙের জেলাশাসক মণীশ মিশ্র ও শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকরকে এবার ডেপুটেশনে দিল্লিতে ডাকল কেন্দ্রীয় সরকার। এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের মতামত চাওয়া হয়েছে বলে খবর সূত্রের।এরপরই দার্জিলিঙের জেলাশাসক মণীশ মিশ্রকে জেলাশাসক পদ থেকে সরিয়ে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিশেষ সচিব করল রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, সম্ভবত কোনও অফিসারকেই ছাড়বে না রাজ্য সরকার।
রাজ্য সরকারের মতামত চেয়ে কেন্দ্রের চিঠির পর দায়িত্বপ্রাপ্ত DM-কে বদলি। মণীশ মিশ্রের জায়গায় দার্জিলিঙের DM হলেন সুনীল আগরওয়াল। রাষ্ট্রপতির সফরের দায়িত্বে ছিলেন শিলিগুড়ির CP সি সুধাকর ও দার্জিলিঙের DM। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের স্পেশাল সেক্রেটারি ছিলেন তিনি।























