এক্সপ্লোর

Doctors Protest: জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন, এবার ৪৮ ঘণ্টা 'কর্মবিরতি'-তে বেসরকারি হাসপাতাল

Private Hospital Doctors Protest: ধর্মতলায় অনশন আন্দোলনের নবম দিন অনশনরত ডাক্তারি পড়ুয়াদের স্বাস্থ্য়ের ক্রমশ অবনতি হচ্ছে।

কলকাতা: আর জি কর-কাণ্ডের (RG Kar Protest) প্রতিবাদে, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে, সোমবার সকাল ছটা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত, আটচল্লিশ ঘণ্টা প্রতীকী কর্মবিরতির ডাক দিয়েছেন একাধিক বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সব পরিষেবা বন্ধ থাকবে বলে চিকিৎসকদের তরফে জানানো হয়েছে।

প্রতীকী কর্মবিরতির ডাক: ধর্মতলায় অনশন আন্দোলনের নবম দিন অনশনরত ডাক্তারি পড়ুয়াদের স্বাস্থ্য়ের ক্রমশ অবনতি হচ্ছে। অনিকেত মাহাতোর পর,  গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, আন্দোলনের অন্যতম দুই মুখ অনুষ্টুপ মুখোপাধ্য়ায় এবং পুল্যস্ত আচার্য। কিন্তু, তাতে এতটুকুও কমেনি আন্দোলনের ঝাঁঝ। আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে এবং, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতি সংহতি জানিয়ে, নতুন করে প্রতীকী আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে কলকাতার একাধিক বেসরকারি হাসপাতাল। 
 
অ্য়াপোলো, মণিপাল, মেডিকাআর এন টেগোর,ফর্টিস,পিয়ারলেসের পর এবার, আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে আলিপুরের উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি, CMRI,BM বিড়লা, কোঠারি এবং বেহালার নারায়ণা স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরাও। সোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬ পর্যন্ত আংশিক কর্মরিরতির ঘোষণা করলেন তাঁরা। ৪৮ ঘণ্টা আংশিক কর্মবিরতির কারণে বেসরকারি হাসপাতালগুলির জরুরি বিভাগ ছাড়া সব পরিষেবা বন্ধ থাকবে।

বেসরসারি হাসপাতালের চিকিৎসকদের একাংশের বক্তব্য, সরকার সাড়া দিচ্ছে না বলেই  জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ডায়াগনিস্টিক সেন্টার, প্রাইভেট চেম্বারেও কর্মবিরতি করার আহ্বান জানিয়েছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।  সিনিয়র চিকিৎসক ভাস্কর পালের কথায়, "ওরা বিশ্বাস পাচ্ছে না যে ওদের সঙ্গে অভয়ার মতো ঘটনা ঘটবে না। আমরা বলেছি আংশিক কর্মবিরতি। লুকোচুরি খেলা বন্ধ করুন। মনোজ পন্থকে অনুরোধ করব, আপনি নিজে অনশন মঞ্চে আসুন। আমাদের বাধ্য করবেন না, সোমবার সকাল ছটায় এটা করতে।''

এদিকে সোমবার জুনিয়র ডাক্তারদের অনশনের ৯ দিন, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মেডিক্যাল মামলার শুনানি, ঠিক তার আগেই, ৮টি চিকিৎসক সংগঠনকে বৈঠকে আহ্বান করল রাজ্য সরকার। প্রত্যেক সংগঠনের ২জন করে প্রতিনিধিকে বৈঠকে যোগ দিতে অনুরোধ করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। সোমবার স্বাস্থ্যভবনে বেলা সাড়ে ১২ টায় হবে বৈঠক। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সকে ই-মেল করে বৈঠকে আহ্বান জানিয়েছেন মুখ্যসচিব।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Junior Doctors Hunger Strike: আমরণ অনশনের ৮ দিন, অসুস্থ আরও এক অনশনকারী পুলস্ত্য আচার্য

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget