এক্সপ্লোর

Dilip Ghosh: নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যানের বাড়িতে মিলল দিলীপ ঘোষের দলিল

CBI Middleman Case: সিবিআই সূত্রে দাবি, মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দিলীপ ঘোষের দলিল। প্রসন্ন রায়ের বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে, সেই সিজার লিস্ট ইতিমধ্যে জমা দিয়েছে সিবিআই।

প্রকাশ সিন্হা, অর্ণব মুখোপাধ্যায় ও সন্দীপ সরকার, কলকাতা: নিয়োগ-দুর্নীতির মামলায় ধৃত মিডলম্যানের (Middleman) বাড়িতে মিলেছে, বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) দলিল। সিবিআইয়ের (CBI) সিজার লিস্টে এই তথ্য সামনে আসার পরই শোরগোল পড়ে গেছে বিভিন্ন মহলে। ধৃত মিডলম্যানের সঙ্গে পরিচিতির কথা স্বীকার করে নিয়েছেন দিলীপ ঘোষও।      

নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন মিডলম্যান প্রসন্ন রায়। এখন তাঁর ঠিকানা জেল। সিবিআই দাবি করেছে, মিডলম্যানদের মাধ্যমেই চাকরিপ্রার্থীদের থেকে টাকা তোলা হত। এবার ধৃত সেই মিডলম্যানের সঙ্গেই বিজেপির এক শীর্ষনেতার পরিচয় সামনে এল। 

সিবিআই সূত্রে দাবি, মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দিলীপ ঘোষের দলিল। প্রসন্ন রায়ের বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে, সেই সিজার লিস্ট ইতিমধ্যে জমা দিয়েছে সিবিআই। তার আট নম্বর পয়েন্টে লেখা, সৌভিক মজুমদার এবং দিলীপকুমার ঘোষের মধ্যে ২০২২ সালের ২২ এপ্রিল হওয়া ডিড। দিলীপকুমার ঘোষ অর্থাৎ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

সিবিআই সূত্রে দাবি, এটি দক্ষিণ ২৪ পরগনার একটি জমি কেনাবেচার ডিড। জমিটি সৌভিক মজুমদারের থেকে কিনেছেন দিলীপ ঘোষ। কিন্তু, দিলীপ ঘোষের জমি কেনার নথি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত মিডলম্যানের বাড়িতে কেন? বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে সেই প্রশ্ন। প্রসন্ন রায়ের সঙ্গে পরিচিতির কথা স্বীকার করে নিয়েছেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, "আমার ওই কমপ্লেক্সে ফ্ল্যাট ছিল। ইলেকট্রিক কানেকশনের জন্য দলিল দিয়েছিলাম। আগে পরিচয় ছিল। ও যে অন্য কোনও কাজে যুক্ত, জানতাম না।" 

আরও পড়ুন, প্রভাবশালী তত্ত্বে ফিরহাদের ‘বাঘ’ উপমার উল্লেখ আদালতে, ফের জামিনের আর্জি খারিজ অনুব্রতর

ধৃত মিডলম্যানের বাড়িতে দিলীপ ঘোষের দলিল। পরিচিতির কথা স্বীকার দিলীপ ঘোষের। পাল্টা আক্রমণে তৃণমূল। এবিপি আনন্দর অনুষ্ঠানে এসে, আবার এনিয়ে চ্যালেঞ্জ ছোড়েন বিজেপি নেতা দেবজিৎ সরকার। প্রসঙ্গত, কিছুদিন আগে, নিয়োগ-দুর্নীতির মামলায় ধৃত, SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার আইনজীবী আদালতে বলেন, সিবিআই কোনও অজ্ঞাত কারণে সিজার লিস্ট জমা দেয়নি। এর ৩-৪ দিন পরই সিবিআই সিজার লিস্ট জমা দেয়। 

আর সেখানেই ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়ি থেকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের জমির দলিল উদ্ধারের বিষয়টি সামনে আসে। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের

ভিডিও

North Dinajpur News: যত্রতত্র ঘুরছে ইঁদুর, উঠে পড়ছে রোগীর বেডেও! ইসলামপুর হাসপাতালে শিউরে ওঠা ছবি
Sukanta Majumdar News : 'মমতা বন্দ্যোপাধ্য়ায় এখন ক্ষয়িষ্ণু, কালো, সাদা সিনেমা', কটাক্ষ Sukanta Majumdar-এর
Shantanu Thakur :
Sachin Tendulkar : সচিনের মুম্বইয়ের বাড়িতে ব্রিটিশ রাজদম্পতি, প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের সঙ্গে ক্রিকেট খেললেন লিটল মাস্টার
Mala Roy News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget