এক্সপ্লোর

Belur Math: মঙ্গলারতি দিয়ে দোল উৎসবের সূচনা, ঊষা কীর্তন গেয়ে মন্দির প্রদক্ষিণ বেলুড় মঠে

করোনা আবহে এবারও দোল উত্সবে বেলুড় মঠে ভক্ত ও সাধারণের প্রবেশ নিষেধ। শুধুমাত্র স্থানীয় কয়েকজন দোল উত্সবে যোগ দেন।  

ভাস্কর ঘোষ, বেলুড়: চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে (Belur Math)  দোল উত্সব পালন করা হচ্ছে৷ শ্রীরামকৃষ্ণদেবের (Sri Sri ram krishna) মন্দিরে মঙ্গলারতির পর অনুষ্ঠানের সূচনা। সন্ন্যাসী মহারাজরা ঢোল-করতাল বাজিয়ে আবির নিয়ে ঊষা কীর্তন গেয়ে মন্দির প্রদক্ষিণ করেন। সবশেষে মিষ্টিমুখ। করোনা আবহে এবারও দোল উত্সবে বেলুড় মঠে ভক্ত ও সাধারণের প্রবেশ নিষেধ। শুধুমাত্র স্থানীয় কয়েকজন দোল উত্সবে (Dol Purnima 2022) যোগ দেন।  

কৃষ্ণপ্রেমে দোলযাত্রা পালিত হচ্ছে মায়াপুরের (Mayapur) ইসকন মন্দিরে (Iskcon Temple)। সকাল থেকে ভক্তদের ভিড়৷ করোনা ও যুদ্ধের কারণে এবার বিদেশি ভক্তের সংখ্যা কম। এদিন ভোরে মঙ্গলারতির মধ্যে দিয়ে মায়াপুরে দোলযাত্রার সূচনা হয়৷ তবে এখানে দোল খেলা হয় না৷ সারাদিন ধরে রয়েছে বিভিন্ন অনুষ্ঠান৷ চলছে নাম সংকীর্তন। শ্রীচৈতন্যদেবের ৫৩৬ তম আবির্ভাব দিবস উপলক্ষে আজ সন্ধেয় বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে৷ বিকেলে অভিষেকের মাধ্যমে আবির্ভাব উত্সবের পরিসমাপ্তি হবে। 

রঙের উত্সবে মাতোয়ারা গোটা রাজ্য। জেলায় জেলায় দোলের উত্সব পালনের ছবি। যুদ্ধ নয় শান্তি চাই। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ছবি সামনে রেখে দোল উৎসব পালন করলেন আসানসোলের কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপের বাসিন্দারা। শোভাযাত্রা, নাচ-গানের মাধ্যমে শান্তির বার্তা দিলেন তাঁরা। অন্যদিকে, বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দোল উৎসব পালন করলেন আসানসোল গ্রামের বাসিন্দারাও। ঢাক বাজিয়ে নাচের তালে বর্ণময় অনুষ্ঠান।

আরও পড়ুন: Sonajhuri Basanta Utsav: সোনাঝুরিতে বসন্ত বরণ, আবিরে রাঙা খোয়াই-পাড়

হাওড়ার ঘুসুড়ির শ্রীশ্যাম মন্দিরে উঠে এসেছে একটুকরো বৃন্দাবন। এখানে ব্রজধামের ধাঁচে দোল খেলা হয়। ২ বছর বন্ধ থাকার পর এ বছর রঙের উত্সবে মেতেছেন হাওড়াবাসী। 

অন্যদিকে মহিষাদল প্রেস কর্নারের উদ্যোগে মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে বসন্তোত্সবের আয়োজন করা হয়। এবার ১৩ বছরে পা দিল এই উত্সব। প্রভাতফেরির মাধ্যমে এদিন অনুষ্ঠানের সূচনা হয়। জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার ২৩টি সাংস্কৃতিক দল এই বসন্তোত্সবে যোগ দিয়েছে। 

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
TMC News: প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
BJP Workers Attacked: ৫ বছর বাড়ি ছাড়া থাকার পর ফিরে আক্রান্ত দুই বিজেপি কর্মী, অভিযোগ মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
৫ বছর বাড়ি ছাড়া থাকার পর ফিরে আক্রান্ত দুই বিজেপি কর্মী, অভিযোগ মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

ভিডিও

Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget