এক্সপ্লোর

Dol Purnima 2022: রঙের উৎসবে সামিল রাজনীতিবিদরাও, দোলে মাতলেন শশী, সুজিত, দিলীপ

দোলের দিন অন্য মুডে দেখা গেল তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। দমদমের সেভেন ট্যাঙ্কসে নিজের পাড়ায় কাউন্সিলর স্ত্রীকে নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে মাতলেন আবির খেলায়।

কলকাতা: আজ রঙের উৎসব। আবিরে-রঙে বসন্ত বরণ। প্রভাতফেরিতে ফাগুনের আবাহন। মাস্ক সরিয়ে আবিরে রাঙা হল মুখ। লাল-নীল-হলুদের সমারোহ। দোল উৎসবে মাতোয়ারা বাংলা।  রঙের উৎসবে সামিল রাজনীতিবিদরাও। দোলে মাতলেন শশী, কল্যাণ, কৃষ্ণা। আবির খেললেন দিলীপ, সুভাষ। উৎসবে সামিল রাজনাথ, নকভি।

দোলের দিন অন্য মুডে দেখা গেল তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। দমদমের সেভেন ট্যাঙ্কসে নিজের পাড়ায় কাউন্সিলর স্ত্রীকে নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে মাতলেন আবির খেলায়।  

দোল খেলায় মাতলেন দমকলমন্ত্রী সুজিত বসুও। এ দিন ল্টলেক সংস্কৃতি সংসদের উদ্যোগে সল্টলেকের বিএফ পার্কে বসে রেন ডান্সের আসর। ডিজে-র তালে রং খেলায় মেতে ওঠেন বাসিন্দারা।

অন্যদিকে দোলের দিন তাই মেয়ে ও পরিবারের সঙ্গে সময় কাটালেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। চলল আবির খেলা। অন্য়ান্যদিন স্বামীর সময় কাটে জেলার প্রশাসনিক কাজে। স্ত্রী সামলান বিধানসভা কেন্দ্র। তবে আজ ব্যস্ততা ভুলে শুধু খুশির আমেজ।

নিউ আলিপুরে আবির খেলায় মাতলেন ১০ নম্বর বরোর চেয়ারপার্সন জুঁই বিশ্বাস। এলাকার বাসিন্দাদের সঙ্গে মেতে উঠলেন রঙের উত্সবে।

দোলের দিন অন্য মুডে মন্ত্রী শশী পাঁজা। নেননি সরকারি গাড়ি।হেলমেট পরে দলীয় কর্মীর স্কুটারে চেপে গিরিশ পার্কের বাড়ি থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে গেলেন শোভাবাজারের জয় মিত্র স্ট্রিটে। সেখানে মন্দিরে পুজো দেন মন্ত্রী। এরপর স্থানীয় ক্লাবের সদস্যদের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন। কচিকাঁচাদের গানের সঙ্গে গলাও মেলান।

নৈহাটি পুরসভার নব নির্বাচিত পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় ও কাউন্সিলরদের নিয়ে বসন্তোত্সবে মাতলেন তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। নৈহাটির স্বপ্নবীথি পার্ক থেকে শুরু হয় পদযাত্রা। পা মেলান আট থেকে আশি সকলেই। 

অন্যদিকে বাঁকুড়ায় RSS-এর অফিসে কর্মী, সমর্থকদের সঙ্গে আবির খেললেন কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুভাষ সরকার। ভারতমাতার পায়ে আবির দিয়ে রং খেলা শুরু হয়। বাংলায় অশুভ শক্তিকে বিনাশ করতে যোগী আদিত্যনাথের কাছ থেকে এনেছেন আবির, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর।তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। পুরভোটে জিততে পারেন না, উত্তরপ্রদেশে যান, এখানে কেন! কেন্দ্রীয় মন্ত্রীকে জবাব তৃণমূলের জেলা সহ সভাপতি ও তালড্যাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীর।

সেরা শিরোনাম

Road Color Controversy: রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক
রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget