এক্সপ্লোর

Price Hike : আমদানি আঠান্নি, খরচা রুপাইয়া! দু’বেলার রান্না একবেলায় করে সমাধান খুঁজছে আমআদমি

ঐতিহাসিক উচ্চতায় পৌঁছে গেছে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম । এ যেন মড়ার ওপর খাঁড়ার ঘা!

Domestic LPG cylinder price hiked : হিন্দোল দে, সত্যজিৎ বৈদ্য ও সুদীপ্ত আচার্য, কলকাতা: এ যেন মড়ার ওপর খাঁড়ার ঘা! পেট্রোপণ্য থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম তো বাড়ছিলই। এরই মধ্যে ঐতিহাসিক উচ্চতায় পৌঁছে গেছে রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও।  গ্যাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আলুর দাম। কলকাতার বাজারে চন্দ্রমুখী আলু পৌঁছে গেছে ৪০ টাকায়। জ্যোতির দাম ৩০ টাকা। একমাসে ১৫ টাকা দাম বেড়েছে আলুর। 

হাফ সেঞ্চুরির দিকে এগোচ্ছে চন্দ্রমুখী আলুর দাম 
সর্ষের তেল ডাবল সেঞ্চুরির দোরগোড়ায়। এই পরিস্থিতিতে শাক-সব্জি থেকে মাছ মাংস, সবেরই দাম ক্রমশ বাড়ছে। ভাতের সঙ্গে যে একটু আলু-সেদ্ধ করে খাবেন, তারও কার্যত আর উপায় নেই! কলকাতার বাজারগুলিতে জ্যোতি আলুর দাম বাড়তে বাড়তে পৌঁছে গেছে ৩০ টাকা কেজিতে! আর চন্দ্রমুখী আলুর দাম তো হাফ সেঞ্চুরির দিকে এগোচ্ছে! 

বাঁশদ্রোণীর গৃহবধূ পল্লবী চট্টোপাধ্যায়। তাঁর স্বামী বেসরকারি বিমা সংস্থার কর্মী। একমাত্র মেয়েকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াচ্ছেন । দৈনন্দিন খরচের বহর যেভাবে বাড়ছে, তাতে রীতিমতো চাপে চট্টোপাধ্যায় দম্পতি।তিনিবলেন, ' দু’বেলার রান্না একবেলায় করে নিচ্ছি, কোনওভাবে সামাল দিচ্ছি, প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হবে? আলু-সেদ্ধ ভাত খেয়ে যে কাটাবো, আলুর দামও যেভাবে বেড়েছে, তাতে রীতিমতো সমস্যায় আমরা ' 

'ইন্ডাকশনে যে করব সেটা কতক্ষণ চালাব !' 
চেতলা রোডের বাসিন্দা সোমা দে, প্রাথমিক স্কুলের শিক্ষিকা । স্বামীও চাকরি করেন। বাস্তবিকই ডবল ইঞ্জিন! কিন্তু, ফ্ল্যাটের EMI, ছেলের স্কুলে পড়ার খরচ-সহ দৈনন্দিন খরচ যেভাবে বাড়ছে । তাতে নাভিশ্বাস ওঠার জোগাড়! স্কুল শিক্ষিকা সোমার চিন্তা, ' আমাদেরও যদি এই অবস্থা হয়, তাহলে আরও সাধারণ মানুষের কী অবস্থা! যাদের ভর্তুকি দেওয়া হয়েছিল গ্যাসে, তাদের কী অবস্থা আমার জানতে ইচ্ছে করে। নিত্য প্রয়োজনীয় জিনিসেরও তো দাম বেড়েছে, আমরা অন্য দিনে ডাল-ভাত খেয়ে বেরিয়ে যাই, রবিবার ভাল রান্না করার ব্যাপার থাকে, সেটাও এখন ভাবতে হচ্ছে, ইন্ডাকশনে যে করব সেটা কতক্ষণ চালাব ! ' 

হিন্দিতে একটা কথা আছে - আমদানি আঠান্নি, খরচা রুপাইয়া! অর্থাৎ আট আনা আয়, তায় খরচ হচ্ছে টাকায়! পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস থেকে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ায় এখন সাধারণ মানুষের অবস্থা ঠিক তেমনই! 

 

সেরা শিরোনাম

News Live Updates: 'অনুপ্রবেশকারীদের কেন পশ্চিমবঙ্গে রাখব? কেন অনুপ্রবেশকারীদের জন্য পয়সা খরচ করব?', শুভেন্দু অধিকারী
'অনুপ্রবেশকারীদের কেন পশ্চিমবঙ্গে রাখব? কেন অনুপ্রবেশকারীদের জন্য পয়সা খরচ করব?', শুভেন্দু অধিকারী
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Mamata Banerjee: তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...
তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...

ভিডিও

Mamata Banerjee | বিজেপির কথায় দলের সঙ্গে গদ্দারি | সাহস থাকলে বিজেপিতে যোগ দিন : মমতা বন্দ্যোপাধ্যায়
Naushad Siddiqui:
Mamata Banerjee:
Chandrima Bhattacharya: 'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
Chandrima Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget