এক্সপ্লোর

LPG Price Hike : 'আরও একবার মোদির ভালবাসা বর্ষিত হল’, গ্যাসের দাম বৃদ্ধিতে সরব তৃণমূল

Domestic LPG cylinder price : ‘৫০ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। দেশের মানুষের উপর আরও একবার মোদির ভালবাসা বর্ষিত হল।'

কলকাতা :  ফের দাম বাড়ল, রান্নার গ্যাসের। ফের বিপাকে সাধারণ মানুষ।  ৫০ টাকা বেড়ে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ১ হাজার ৭৯ টাকা। এই নিয়ে গত দু’ মাসে ১০৩ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। আর কত মহার্ঘ হবে নিত্য প্রয়োজনীয় রান্নার গ্যাস! দামের জ্বালায় শেষ পর্যন্ত কি গ্যাসে রান্না করাই ছেড়ে দিতে হবে, প্রশ্ন সাধারণ মানুষের ? ফের রান্নার গ্যাসের দাম বাড়ার পর এইসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের। বেলাগাম দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে এমনিতেই মাথায় হাত সাধারণ মানুষের।  তার মধ্যেই আরও একবার বাড়ল রান্নার গ্যাসের দাম! আরও একবার ধাক্কা সরাসরি আম আদমির হেঁসেলে। একদিকে বাজার দর নিয়ে বিপর্যস্ত মানুষের মাথায় এ যেন খাঁড়ার ঘা। 

এই নিয়ে ট্যুইটারে কেন্দ্রকে বিঁধল তৃণমূল কংগ্রেস। দলের তরফে এদিন ট্যুইটারে লেখা হয়, ‘৫০ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। দেশের মানুষের উপর আরও একবার মোদির ভালবাসা বর্ষিত হল। মোদির অমৃতকালে ভোগান্তির শেষ নেই। আর প্রধানমন্ত্রী? ভ্রুক্ষেপ করেন না’ 

বিরোধীরা যখন দামবৃদ্ধি নিয়ে খঢ়গহস্ত, তখন পাল্টা যুক্তি দিচ্ছে বিজেপি। ' আগে ২০০ টাকা কমেছিল গ্যাসের দাম।  এখন ৫০ টাকা বেড়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে ওঠা-নামা করে। '  রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের ।

সব মিলিয়ে রান্নার গ্যাস কিনতে গিয়ে কালঘাম ছোটার দশা! সবার একটাই প্রশ্ন, দাম কমবে কবে? আদৌ কখনও কমবে কি ? 

 

 

 

 

সেরা শিরোনাম

News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
Kolkata News: পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget