এক্সপ্লোর

Dooars Selfie Point: একটা ক্লিক, সঙ্গে 'হাওয়াই চটি' ! সংগ্রহে রাখতে বাড়ছে ভিড়

Selfie Point in Dooars:তর্ক-বিতর্ক যা-ই হোক না কেন, সেই চটি এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্র বিন্দু। পর্যটকদের সেলফি তোলার হিড়িক ওই চটিকে ঘিরেই।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: 'হাওয়াই চটি' সাধারণ জীবনে পথ চলার ক্ষেত্রে অন্যতম প্রয়োজনীয়। এক পাটি গলিয়ে বেরিয়ে যাই আমরা কম বেশি সকলেই। তবে এই চটির গুরুত্ব বেড়েছে রাজনৈতিক মহলেও। তা অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যেই। মুখ্যমন্ত্রীর পায়ের নীল-সাদা হাওয়াই চটি যেমন গুরুত্ব পেয়েছে রাজনৈতিক আঙিনায় তেমন তা নিয়ে নানা কৌতুকও প্রকাশ্যে এসেছে। তবে এবার নজর কেড়েছে ডুয়ার্স ফান সিটির (Dooars Fun City) এক সেলফি পয়েন্ট। 

কেন? কারণ একটি 'হাওয়াই চটিকে' কেন্দ্র করে ঘুরে দাঁড়াচ্ছে ওই পর্যটন কেন্দ্রের পর্যটন শিল্প। আর সেই চটি দেখতেই দূরদূরান্ত থেকে ডুয়ার্সের বানারহাটে ছুটে আসছেন পর্যটকেরা। কেমন দেখতে ওই চটি? বৃহৎ আকারের এক হাওয়াই চটি তৈরি করা হয়েছে পর্যটন কেন্দ্রে, যার রঙ নিল, সাদা। সিমেন্ট দিয়েই তৈরি হয়েছে এই চটি। 

এই চটি ঘিরেই তৈরি হয়েছে একটি সেলফি পয়েন্ট। যদিও অনেকেই মস্করা করে বলতে পারে এটি 'মুখ্যমন্ত্রীর পায়ের চটি', তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ ওই বেসরকারি পর্যটন সংস্থার কর্তা-ব্যক্তিরা। ডুয়ার্স ফান সিটির কর্ণধার শেখ জিয়াউর রহমান জানান, তেমন কোনও চিন্তাভাবনা রেখে এতি বানানো হয়নি। যদিও পর্যটকরা অবশ্য বলছেন মমতা দিদির চটিকে সম্মান দেওয়া হচ্ছে। তবে তর্ক-বিতর্ক যা-ই হোক না কেন, সেই চটি এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্র বিন্দু। পর্যটকদের সেলফি তোলার হিড়িক ওই চটিকে ঘিরেই।

ডুয়ার্সের বানারহাটের ডায়না নদী সংলগ্ন এলাকায় গড়ে ওঠা এক পর্যটক কেন্দ্রে এমনই চাঞ্চল্যকর সেলফি পয়েন্ট তৈরি করা হয়েছে, যা দেখতেই ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছে, সেখানে যেমন শিশুদের জন্যে মনোরঞ্জনের জন্যও রয়েছে বিভিন্ন সামগ্রী রয়েছে পর্যটকদের থাকার জন্যে যায়গা, ঠিক তেমনি পর্যটকদের আকর্ষণ বাড়াতে উল্টো ঘরও।  

আরও পড়ুন, দৃষ্টিনন্দন পাহাড় থেকে নদী, অভয়ারণ্য, জলপাইগুড়ি যেন পর্যটকদের ভূস্বর্গ

অন্যদিকে, ডুয়ার্সের চিলাপাতাও সেলফির জন্য পর্যটকদের মন কাড়ে। আলিপুরদুয়ার জেলা পরিষদের তরফে বন দফতরের জমিতে এই সেলফি পয়েন্টে তৈরি করা হয়েছে। চিলাপাতা মোড় থেকে পশ্চিমদিকে বানিয়া বস্তি যেতে বাঁদিকে শালবাগানে গড়ে তোলা হয়েছে এই সেলফি পয়েন্ট। লেখা রয়েছে ‘আই লাভ চিলাপাতা’।                                                            

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live: আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget