এক্সপ্লোর

Draupadi Murmu : ২০১৭ সালেই প্রস্তাব করেছিলাম দ্রৌপদীর নাম, প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠি দেখিয়ে দাবি কুণালের

Kunal Ghosh On Draupadi Murmu: ওড়িশার প্রাক্তন বিধায়ক দ্রৌপদী মুর্মুর নাম ২০১৭ সালে প্রস্তাব করেছিলেন। দাবি কুণালের ।

কলকাতা : বিজেপির অন্যতম প্রধান আদিবাসী মুখ ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল ও ওড়িশার প্রাক্তন মন্ত্রী দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করল NDA। NDA’র বাইরে হলেও, দ্রৌপদী মুর্মুকে কার্যত সমর্থনের ঘোষণা করেছে বিজেডি। রাইসিনার যুদ্ধে ভোটের অঙ্কের নিরিখে অনেকটাই এগিয়ে বিজেপি পদপ্রার্থী। এরই মধ্যে চাঞ্চল্য দাবি করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 

তিনি বলেন, ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল, ওড়িশার প্রাক্তন বিধায়ক দ্রৌপদী মুর্মুর নাম ২০১৭ সালে প্রস্তাব করেছিলেন। দ্রৌপদী মুর্মু-সহ তিন জনের নাম তাঁরা প্রস্তাব করেন। তাঁরা হলেন, নাজমা হেপতুল্লা, দ্রৌপদী মুর্মু, প্রণব মুখোপাধ্যায়। 
প্রধানমন্ত্রীকে চিঠিও দেওয়া হয়। সেই চিঠি এবিপি আনন্দ-র সামনেও রাখেন তিনি। 

' আনন্দিত ' দ্রৌপদী
পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল থেকে সশস্ত্র স্কোয়াড তাঁর সুরক্ষার দায়িত্বে থাকবে। ৬৪ বছরের মুর্মু এই নিরাপত্তা পেতে খুশি। “আমি যেমন বিস্মিত তেমনই আনন্দিত। প্রত্যন্ত ময়ূরভঞ্জ জেলার একজন আদিবাসী মহিলা হিসাবে, আমি দেশের শীর্ষ পদের প্রার্থী হওয়ার কথা ভাবিনি” মুর্মু মঙ্গলবার তাঁর রায়রংপুরের বাসভবনে সাংবাদিকদের বলেন। তিনি বলেন, এনডিএ সরকার দেশের  শীর্ষ পদের জন্য একজন আদিবাসী মহিলাকে বেছে নিয়ে বিজেপির "সব কা সাথ, সব কা বিশ্বাস"-এর স্লোগানকে সত্য প্রমাণ করেছে।

NDA’র রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ৬৪ বছর বয়সী, দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণার পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে বলেন, সমাজের সেবা, গরিব ও পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে দ্রৌপদী মুর্মু তাঁর গোটা জীবন উৎসর্গ করেছেন। প্রশাসনের অংশ এবং রাজ্যপাল হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আমি নিশ্চিত তিনি রাষ্ট্রপতি হিসেবেও দারুণ কাজ করবেন। 


প্রসঙ্গত উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলগুলোর প্রার্থী হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিন্‍‍হা। মঙ্গলবার সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেয় আঠারোটা বিরোধী দল। শরদ পাওয়ার, গোপালকৃষ্ণ গাঁধী, ফারুক আবদুল্লা প্রার্থী হতে রাজি না হওয়ায়, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী হিসাবে তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিন্হার নাম উঠে আসে।

 

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget