এক্সপ্লোর

Driverless Metro in Kolkata: অবশেষে মিলল অনুমতি, এবার চালক বিহীন মেট্রো চলবে কলকাতায়

Kolkata Metro: এবার চালক বিহীন মেট্রো চালানোর অনুমতি পেল কলকাতাও। কমিশনার অফ রেলওয়ে সেফটি কলকাতা মেট্রোর গ্রিন লাইন অর্থাৎ ইস্ট - ওয়েস্ট করিডোরে এই অনুমতি দিল।

কলকাতা: ইতিমধ্যেই দিল্লি ও বেঙ্গালুরুতে চলে চালক বিহীন মেট্রো। আর এবার চালক বিহীন মেট্রো চালানোর অনুমতি পেল কলকাতাও। কমিশনার অফ রেলওয়ে সেফটি কলকাতা মেট্রোর গ্রিন লাইন অর্থাৎ ইস্ট - ওয়েস্ট করিডোরে এই অনুমতি দিল। এর ফলে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত লাইনে চলবে চালক বিহীন মেট্রো।

আরও পড়ুন: শহরে ফের টাকার পাহাড়, উদ্ধার ২ কোটির বেশি টাকা, হাওয়ালার কারবার, দাবি পুলিশের

উল্লেখ্য, কোনও মেট্রো লাইনে CBTC বা কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (Communications Based Train Control) সিগন্যাল সিস্টেম না থাকলে কোনও ভাবেই চালক বিহীন মেট্রো পরিষেবা চালানো যায় না। আর কলকাতা মেট্রোর সম্পূর্ণ চালু হওয়া দুটো লাইনের (ইস্ট - ওয়েস্ট করিডোর ও নর্থ -সাউথ লাইন) মধ্যে একমাত্র ইস্ট - ওয়েস্ট মেট্রোতেই রয়েছে CBTC বা কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম।

বর্তমানে দিল্লির ম্যাজেন্টা লাইন ও পিঙ্ক লাইনে চলে চালক বিহীন মেট্রো। অন্যদিকে, বেঙ্গালুরু ইয়েলো লাইনেও এমন চালক বিহীন মেট্রো চলাচল করে। তবে, দিল্লির ক্ষেত্রে Grade of Automation-4 বা GoA-4 প্রযুক্তি ব্যবহার করা হয়। সে কারণে, দিল্লির ক্ষেত্রে মেট্রো কোচের মধ্যে কোনও ট্রেন অ্যাটেনডেন্টেরও প্রয়োজন হয় না এই ট্রেন চালানোর জন্য।

আরও পড়ুন: অনুব্রত মণ্ডল বা রবীন্দ্রনাথ ঘোষ, সকলের নিশানাতেই একজন, অভিষেক বিরোধী ঝড় পরিণত হয়েছে সাইক্লোনে

অন্যদিকে, কলকাতা মেট্রোর লাইন ৬ বা অরেঞ্জ লাইনের আটকে থাকা কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। চিংড়িঘাটায় বাইপাসের উপর ৩১৭ থেকে ৩১৮ ও ৩১৮ থেকে ৩১৯ নম্বর পিলারের উপর গার্ডার বসানোর কাজ অবশেষে শেষ করলেন রেল বিকাশ নিগম লিমিটেডের (Rail Vikas Nigam Limited) ইঞ্জিনিয়াররা। বাইপাসের উপর গার্ডার বসানোর এই কাজ আটকে ছিল প্রায় ১৮ মাস। গত তৃণমূল সরকারের আমলে বাইপাস আটকানো নিয়ে বহু টালবাহানার পর অবশেষে সম্পন্ন হল এই কাজ।

হাওড়া ময়দান (Howrah Maidan) থেকে সল্টলেক সেক্টর ফাইভের (Salt Lake Sector V) মধ্যে সংযোগ স্থাপন করে ইস্ট - ওয়েস্ট করিডর বা গ্রিন লাইন (Green Line)। এ ছাড়াও জোকা থেকে মাঝেরহাটের মধ্যে চলে পার্পেল লাইন (Purple Line)। জোকা থেকে এসপ্ল্যানেড করিডোরের অংশ এটি। এর পর অরেঞ্জ লাইন। কবি সুভাষ থেকে বেলেঘাটার মধ্যে চলে এই লাইনের মেট্রো। এই লাইন কবি সুভাষ - বিমানবন্দর করিডোরের (Kavi Subhash to Biman Bandar) অংশ। এ ছাড়াও চলে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো। এই ইয়োলো লাইন মেট্রো নোয়াপাড়া থেকে বারাসাত করিডোরের অংশ।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Advertisement

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget