এক্সপ্লোর

Drug Recover: পুলিশের জালে আন্তঃরাজ্য মাদক পাচারকারী, উদ্ধার কোটি টাকার মাদক

Drug Recover from Durgapur: দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশের হাতে গ্রেফতার এক মাদক কারবারি। পুলিশ সূত্রে খবর,  ধৃত মনিরুল শেখ নদিয়ার বাসিন্দা। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে, ৫০০ গ্রাম হেরোইন।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: পাচারের আগে দুর্গাপুরের (Durgapur) কোকওভেন থানার পুলিশের জালে আন্তঃরাজ্য মাদক পাচারকারী (Drug Traffickers)। পুলিশ (Police) সূত্রে খবর, উদ্ধার প্রায় কোটি টাকার মাদক। চক্রের মূল পাণ্ডার সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পর্দাফাঁস। উদ্ধার হল প্রায় কোটি টাকার মাদক (Drug)। দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশের হাতে গ্রেফতার এক মাদক কারবারি। পুলিশ সূত্রে খবর,  ধৃত মনিরুল শেখ (Manirul Seikh) নদিয়ার (Nadia) বাসিন্দা। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে, ৫০০ গ্রাম হেরোইন (Heroin) যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বলে পুলিশ সূত্রে দাবি।

গোপন সূত্রে খবর পেয়ে, দুর্গাপুর স্টেশন সংলগ্ন শিমুলতলায় অভিযান চালায় পুলিশ। হাতেনাতে তারা ধরে ফেলে মনিরুল শেখকে। পুলিশের দাবি, হাত বদলের উদ্দেশ্যে এই শিমুল তলা বস্তিতে গোপন ডেরা করেছিল। দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের কাছ থেকে এই মাদক হাত বদল হওয়ার কথা ছিল বলে পুলিশের দাবি। পাচারের উদ্দেশ্যে উত্তরপ্রদেশ (Uttarpradesh) থেকে মাদক এনেছিল সে। চক্রের মূল পাণ্ডার খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

২১ অক্টোবর বিকেলে শিলিগুড়ি থানার (Siliguri Police Station) পুলিশ ঝংকার মোড় থেকে ৩০০ গ্রাম ব্রাউন সুগার (Brown Sugar) সহ সৌরভ রায়, রাজু মহম্মদ, কৌস্তভ তলাপাত্র ও আলি নামে চার জনকে গ্রেফতার করে। এই ঘটনা ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়। ধৃতদের মধ্যে কৌস্তভ তলাপাত্রকে যুব তৃণমূল নেতা (TMC) বলে দাবি করে বিজেপির (BJP)। জলপাইগুড়িতে (Jalpaiguri) সাংবাদিক বৈঠকে কয়েকটি ভাইরাল ছবি ও তৃণমূলের একটি অনুষ্ঠানের পাস দেখিয়ে, তারা দাবি করে, তৃণমূলের সঙ্গে ধৃতের সংযোগ রয়েছে। 

জলপাইগুড়ির বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, “তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের জেলার সাধারণ সম্পাদক কৌস্তভ তলাপাত্র যুব সভাপতির ঘনিষ্ঠ। শিলিগুড়িতে পুলিশ কমিশনারেট কৌস্তভ তলাপাত্রকে মাদককাণ্ডে গ্রেফতার করেছে।’’ যদিও এই দাবি খারিজ করে জেলার তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় শা জানান, “যার ছবি ভাইরাল হচ্ছে কৌস্তভ তলাপাত্র সাধারণ সম্পাদক ছিল না। চার বছর আগে নিষ্ক্রিয়তার জন্য দল থেকে বহিষ্কার। কোনও পদে নেই, কেউ টিএমসি করতেই পারে।’’

আরও পড়ুন: Hooghly News: ধনিয়াখালিতে রাস্তার ধারে কালভার্টের নিচে উদ্ধার টোটোচালকের মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget