এক্সপ্লোর

Islampur News: যুব তৃণমূলের জেলা সভাপতিকে সপাটে চড় মদ্যপ পুলিশ কর্মীর, উত্তেজনা বহরমপুরে

Baharampur News: রাস্তার ধারে গাড়ি রাখাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতিকে প্রকাশ্যে চড় মারলেন মদ্যপ পুলিশ আধিকারিক। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

রাজীব চৌধুরী, বহরমপুর: ফলের দোকানের সামনে গাড়ি রাখাকে কেন্দ্র করে গণ্ডগোলের জেরে যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিকে (TMC Youth district president) প্রকাশ্যে চড় মারলেন একজন মদ্যপ পুলিশ আধিকারিক। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে (Islampur News)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচুর পাশে একটি ফলের দোকানের কাছে গাড়ি দাঁড় করিয়ে চালককে ফল কিনতে পাঠিয়ে ছিলেন মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদ। সেই সময় অভিযুক্ত পুলিশ আধিকারিক এসে ফলের দোকানের সামনে কেন গাড়ি দাঁড়িয়ে রেখেছে তা জানতে চান আসিফ আহমেদের কাছে। বিষয়টি নিয়ে কথাবার্তার মাঝেই আচমকা ওই যুব তৃণমূল নেতাকে উল্টোপাল্টা কথা বলে অপমান করার পাশাপাশি সপাটে গালে একটি চড় মারেন অভিযুক্ত পুলিশ আধিকারিক। বিষয়টির খবর জানাজানি হতেই বিভিন্ন এলাকা থেকে ইসলামপুর বাসস্ট্যান্ডে এসে জমায়েত করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। অবিলম্বে ওই অভিযুক্ত পুলিশ আধিকারিককে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এই দাবি জানানোর পাশাপাশি তাঁর উপযুক্ত শাস্তির দাবি জানাতে থাকে। যার জেরে প্রবল উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।

এপ্রসঙ্গে আক্রান্ত ওই যুব তৃণমূল নেতা আসিফ আহমেদ বলেন, "‌শুক্রবার রাত প্রায় সাড়ে ১১ টা নাগাদ বাড়ির কাছেই ইসলামপুর নেতাজি মোড় সংলগ্ন এলাকার একটি ফলের দোকানে গাড়ির ড্রাইভারকে নিয়ে ফল কিনতে গেছিলাম। ড্রাইভার গাড়িটিকে রাস্তার একদম ধারে রেখে পাশেই একটি দোকান থেকে ফল কিনছিলেন। সেই সময় ইসলামপুর থানার আধিকারিক বিপ্লব মণ্ডল থানার একটি গাড়ি নিয়ে এসে আমার গাড়িটিকে ওই এলাকা থেকে সরিয়ে নিতে বলেন। ‌আমি তখন ওই পুলিশ আধিকারিককে জানাই যে আমি গাড়ি চালাতে জানি না। ড্রাইভার পাশের দোকানে ফল কিনছেন। উনি এলেই গাড়িটিকে রাস্তার ধার থেকে সরিয়ে নেওয়া হবে। কিন্তু, আমার কোনও কথাই শুনতে চাননি ওই পুলিশ আধিকারিক বিপ্লব মণ্ডল। মদ্যপ অবস্থায় থাকা ওই অফিসার আমার সঙ্গে এই বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু করেন। তারপর আচমকা সকলের সামনেই আমাকে মারধর করেন। পুলিশের গাড়ির ধাক্কায় আমার গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।"

পরে এই বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপারকে ফোন করে পুরো ঘটনাটি জানিয়েছেন আক্রান্ত ওই যুব তৃণমূল নেতা। তবে ওই আধিকারিকের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি তিনি। এদিকে এপ্রসঙ্গে বহরমপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি বিপ্লব মণ্ডল নামে ওই আধিকারিক মদ্যপ অবস্থায় কর্মরত ছিলেন। এই ঘটনার পরই তাঁকে বহরমপুরে পুলিশ লাইনে ‘‌ক্লোজ’‌ করা হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Muktijoddha On Bangladesh: বাংলাদেশের পরিস্থিতি দেখে কষ্ট লাগছে, আক্ষেপ ভারতে আসা মুক্তিযোদ্ধার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget