এক্সপ্লোর

Duare Ration West Bengal: বাড়ি গিয়ে রেশন দেওয়ার প্রকল্পে হাইকোর্টের সিলমোহর, শুরু হল দুয়ারে রেশনের পাইলট প্রজেক্ট

রাজ্যের বিভিন্ন জেলায় ১৫ শতাংশ রেশন দোকান নির্দিষ্ট করা হয়েছে। সেখান থেকে বাড়ি বাড়ি পৌঁছে যাবে রেশন সামগ্রী।

সৌভিক মজুমদার, কলকাতা : উৎসবের মরসুমে আজ থেকেই দুয়ারে রেশনের পাইলট প্রজেক্ট শুরু হল । আজই সকালে এই প্রকল্প চালু করা নিয়ে হাইকোর্টের নির্দেশে কিছুটা স্বস্তি মেলে রাজ্যের।  উচ্চ আদালত জানিয়ে দেয়, আজ থেকে চালু করা যাবে দুয়ারে রেশন প্রকল্প। বাড়ি গিয়ে রেশন দেওয়ার প্রকল্পে সিলমোহর দেয় আদালত। দুয়ারে রেশন প্রকল্পে লোকের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া নিয়ে আপত্তি জানিয়ে, প্রকল্পের ওপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হন কয়েকজন রেশন ডিলার। কারণ , তাঁদের একাংশের অভিযোগ ছিল, বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার জন্য ডিলারদের গাড়ি কিনতে বলা হয়েছে। তার জন্য ১ লক্ষ টাকা ভর্তুকি দেবে সরকার। কিন্তু গাড়ির দামের বাকি ঋণের বোঝা নিতে চাইছে না ডিলার অ্যাসোসিয়েশনের একাংশ। সেই পরিপ্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হয় তাঁরা। কিন্তু বুধবার আবেদন খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা। এরপর জেলায় জেলায় শুরু হয়ে যায় দুয়ারে রেশন প্রকল্প। 

বর্তমানে রেশন সামগ্রীর কুইন্টাল প্রতি ডিলারদের ৭৫ টাকা কমিশন দেয় রাজ্য সরকার। তবে ‘দুয়ারে রেশন’ প্রকল্পে তা বাড়িয়ে ১৫০ টাকা করার ঘোষণা করা হয়েছে। যদিও ডিলার সংগঠনের একাংশের দাবি, কুইন্টাল প্রতি ২০০ টাকা কমিশন দিতে হবে । যদিও রেশন ডিলার সংগঠনদের অন্য একটি অংশ, রাজ্য সরকারের শর্ত মেনেই বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিতে প্রস্তুত ছিল শুরু থেকেই। রাজ্যে মোট রেশন ডিলার রয়েছেন ২০ হাজার ২৮৬ জন।

 বুধবার থেকেই দুয়ারে রেশনের পাইলট প্রজেক্ট শুরু হল। রাজ্যের বিভিন্ন জেলায় ১৫ শতাংশ রেশন দোকান নির্দিষ্ট করা হয়েছে। সেখান থেকে বাড়ি বাড়ি পৌঁছে যাবে রেশন সামগ্রী। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে পাইলট প্রজেক্টে খতিয়ে দেখা হবে সুবিধা-অসুবিধা। এরপর সেই অনুযায়ী পরিস্থিতি বিচার করে পুরোদমে চালু করা হবে দুয়ারে রেশন প্রকল্প।

উত্তর ২৪ পরগণায় প্রাথমিকভাবে  ১৭১টি রেশন দোকান থেকে বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়া শুরু হয়েছে। সকাল থেকেই টোটো নিয়ে বেরিয়ে পড়েছেন মধ্যমগ্রাম বীরেশ পল্লির রেশন ডিলার। খাদ্য দফতরের আধিকারিক ও পুলিশের উপস্থিতিতে শুরু হয় দুয়ারে রেশনের পাইলট প্রজেক্টের কাজ। 


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Embed widget