এক্সপ্লোর

Duare Sarkar: লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম তোলাকে কেন্দ্র করে ফের বিশৃঙ্খলা, মালদায় পড়ে গিয়ে আহত কয়েকজন 

আহত ৫ মহিলাকে মৌলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে, প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

সুমন ঘড়াই, করুণাময় সিংহ ও মনোজ বন্দ্যোপাধ্যায়, মালদা, দুর্গাপুর ও কলকাতা: দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম তোলাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা। পুরাতন মালদায় ভিড়ের চাপে হয়ে আহত হলেন কয়েকজন মহিলা। অন্যদিকে, দুর্গাপুরেও ফর্ম তুলতে মানুষের ঠেলাঠেলি। এই অবস্থায় কাউকে অযথা ভিড় না করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে সময়সীমা বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

স্কুলের গেটের সামনে থিকথিকে ভিড়।আর গেট খুলতেই পড়িমড়ি দৌড়। কে আগে লাইনে দাঁড়াবেন, তারজন্যই ছুট লাগালেন সকলে।হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে আহত হলেন কয়েকজন মহিলা। দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম তোলাকে কেন্দ্র করে, বুধবার সকালে এমনই পরিস্থিতি তৈরি হল পুরাতন মালদায়। চরম বিশৃঙ্খলার এই ছবি ধরা পড়েছে সাহাপুর হাইস্কুলে।ভিড়ের চাপে পড়ে গিয়ে কেউ আঘাত পান মাথায়। কারও চোট লাগে হাতে-পায়ে। আহত ৫ মহিলাকে মৌলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে, প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

সাহাপুর পঞ্চায়েতের এক সদস্য বলেছেন, প্রচুর মানুষ একসঙ্গে চলে আসায় এই সমস্যা।এনিয়ে মালদার জেলাশাসক জানিয়েছেন,এক জায়গায় অনেকে জড়ো হওয়ায় সমস্যা হয়েছে। ২১ তারিখ থেকে বুথ স্তরে ক্যাম্প করা হবে। 

অন্যদিকে, লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম তোলা নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয় দুর্গাপুরের বেনাচিতিতেও।ভিড়িঙ্গি হাইস্কুলে কয়েক হাজার মানুষের ভিড়। ঠেলাঠেলিতে উধাও করোনা বিধি। মাইকে প্রচার সত্ত্বেও বদল নেই পরিস্থিতির।

এই পরিস্থিতিতে আরও ক্যাম্প বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, প্রচুর আবেদন জমা পড়েছে মাত্র তিন দিনেই।  প্রচুর ভিড় হচ্ছে।  ২২ হাজার ক্যাম্প চলছে।  কিন্তু ভিড় করার দরকার নেই, আরও ক্যাম্প বাড়াব, দরকার হলে সময়সীমাও বাড়াব। যাঁরা যোগ্য তাঁরা অবশ্যই প্রকল্পে সুবিধা পাবেন। 

রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, মালদহে ৯ জন মহিলা সহ ৩ জন শিশু আহত হলেন। এত মানুষ যদি সরকারি অর্থনৈতিক সাহায্য নিতে চাইছেন, তারমানে বোঝাই যাচ্ছে এখানে মানুষের অর্থনৈতিক অবস্থার কী অবস্থা! কেন অতিমারির সময় লক্ষ্মীর ভান্ডারে কেন অনলাইন করা হচ্ছে না? ট্রেন চালাতে দিচ্ছেন না, ভ্যাকসিন নিতে গেলে লাঠি পেটা খেতে হচ্ছে... এই সরকার ভিক্ষাপাত্র হাতে নিয়ে সামনে দাঁড়াতে বাধ্য করছে। 

দুই জেলাতেই পরিস্থিতি আয়ত্বে আসার পর বিলি করা হয়  লক্ষ্মীর ভাণ্ডার-এর ফর্ম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget