এক্সপ্লোর

Duare Sarkar: আজ থেকে ফের শুরু রাজ্যের দুয়ারে সরকার প্রকল্প, 'দুর্নীতি' ইস্যুতে পথে নামছে সিপিএম

Duare Sarkar Govt Project : রাজ্যের দুয়ারে সরকার প্রকল্প ফের শুরু হচ্ছে আজ। দুয়ারে সরকার প্রকল্পকে দুর্নীতিমুক্ত রাখতে ইতিমধ্যেই জেলাশাসকদের সতর্ক করে দিয়েছে নবান্ন।

কলকাতা: রাজ্যের দুয়ারে সরকার প্রকল্প (Duare Sarkar Govt Project) ফের শুরু হচ্ছে আজ। চলবে আগামী একমাস। দুয়ারে সরকার প্রকল্পকে দুর্নীতিমুক্ত রাখতে ইতিমধ্যেই জেলাশাসকদের সতর্ক করে দিয়েছে নবান্ন। তাৎপর্যপূর্ণ ভাবে আগামী পঞ্চায়েত ভোটকে সামনে রেখে কাল থেকেই জেলায় জেলায় পথে নামছে সিপিএম। ইস্যু দুর্নীতি। 

দুয়ারে সরকার প্রকল্পে ২টি অতিরিক্ত পরিষেবা

 এবার যে দুয়ারে সরকার প্রকল্প শুরু হয়েছে। তার অধীনে ২টি অতিরিক্ত পরিষেবা চালু হচ্ছে।পাট্টার জন্য আবেদনের সুযোগ পাবেন ভূমিহীনরা। বিদ্যুতের বকেয়া বিলে শর্তসাপেক্ষে মিলবে ৫০ শতাংশ ছাড়। নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদনও করা যাবে। পয়লা নভেম্বর থেকে ১ মাস রাজ্যে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প (Camp) হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে এটিই শেষ দুয়ারে সরকার ক্যাম্প৷ এবার, দুটো নতুন পরিষেবা যুক্ত হল। ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে ভূমিহীনরা পাট্টার আবেদন করতে পারবেন। এর পাশাপাশি, ২০১৮’র মার্চ মাস পর্যন্ত যাদের বিদ্যুতের বিল বকেয়া রয়েছে, তাঁরা এককালীন টাকা জমা দিলে পঞ্চাশ শতাংশ ছাড় পাবেন। এই সুবিধা পাবেন রাজ্য বিদ্যুৎবণ্টন সংস্থার কৃষি এবং গৃহস্থ গ্রাহকরাই। 

আরও পড়ুন, আজ জ্বালানির কী দাম কলকাতায় ? ১০০-র নিচে পেট্রোলের দর কোন শহরে ?

দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্প, তৃণমূল সরকারের এমন একটি উদ্যোগ, যা নানাভাবে আলোচনায় এসেছে। বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছে সরকারি নানা সুযোগ সুবিধা পাওয়া নিয়ে সমস্যা হয়। নানা সময় নানা সরকারি অফিসে দৌড়তে হয়। নানা সময় হেনস্থার অভিযোগ ওঠে। এই সমস্যা থেকে মুক্তি দিতেই এই প্রকল্প আনা হয়েছিল বলে জানিয়েছিল রাজ্য সরকার (State Government)। এক ছাদের তলায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা একসঙ্গে পাওয়ার জন্য দুয়ারে সরকার প্রকল্প এনেছিল রাজ্য। নির্দিষ্ট সময় নির্দিষ্ট এলাকায় এই ক্যাম্প তৈরি হয়। কখন ক্যাম্প হবে, কতক্ষণ খোলা থাকবে, কতদিন চলবে সবাই আগেভাগে জানিয়ে দেওয়া হয়। সেইখানে গিয়েই সাধারণ মানুষ সহজেই বিভিন্ন সরকারি সুবিধা পেয়ে থাকেন। স্বাস্থ্য়সাথী কার্ড থেকে রেশন কার্ড (Ration Card)। কোনও ভাতা সংক্রান্ত বিষয় কিংবা অন্য কোনও সমস্যার সমাধানে সাধারণ মানুষের ভরসা এই প্রকল্প। এই প্রকল্প সুষ্ঠুভাবে করা নিয়ে বারবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

সেরা শিরোনাম

Kolkata Fire: প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget