এক্সপ্লোর

Ferry Service Disruption: ঘন কুয়াশার জেরে কম দৃশ্যমানতা, একাধিক জেলায় বন্ধ ফেরি চলাচল

West Bengal News: দৃশ্যমানতা কমে যাওয়ায় হাওড়া ও কলকাতার মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ডায়মন্ড হারবার ও পূর্ব মেদিনীপুরের কুঁকড়াহাটির মধ্যে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে।

সুনীত হালদার ও গৌতম মণ্ডল, হাওড়া ও পূর্ব মেদিনীপুর: ঘন কুয়াশার চাদরে মোড়া রবিবারের সকাল। কলকাতা তো বটেই অন্যান্য জেলাতেও ছবিটা এক। কুয়াশায় ঢেকেছে হাওড়াও। দৃশ্যমানতা কমে যাওয়ায় হাওড়া ও কলকাতার মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। একই ছবি দক্ষিণ ২৪ পরগনায়। ঘন কুয়াশার কারণে ডায়মন্ড হারবারেও প্রভাব পড়েছে ফেরি চলাচলে।                            

ফেরি চলাচল বন্ধ: হাওড়ায় কুয়াশা এতটাই যে, ১৫-২০ মিটার দূরেও কিছু দেখা যাচ্ছে না। দৃশ্যমানতা কমে যাওয়ায় হাওড়া ও কলকাতার মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সেই কারণে সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হওয়ার কথা থাকলেও, তা বন্ধ রাখতে বাধ্য হয় হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি। কুয়াশায় ঢেকেছে দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ব্রিজ। ধীর গতিতে যান চলাচল করছে। রাস্তায় লোকজনের সংখ্যাও অন্য দিনের তুলনায় কম। ঘন কুয়াশার কারণে ডায়মন্ড হারবার ও পূর্ব মেদিনীপুরের কুঁকড়াহাটির মধ্যে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের লম্বা লাইন। আজ প্রাথমিকের টেট থাকায় সমস্যায় পড়তে পারেন পরীক্ষার্থীরা।

 প্রায় দশদিন আগে শীতের যে লম্বা স্পেল শুরু হয়েছিল, তা আপাতত শেষে পথে। রবিবার ফের চড়ল তাপমাত্রার পারদ।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু-একদিনে আরও বাড়তে পারে তাপমাত্রা। পশ্চিমি ঝঞ্ঝা, আর বছর শেষে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। এদিন সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন রাজ্যের বিভিন্ন জেলা। রোদের দেখা নেই। এক ধাক্কায় ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে পিছু হঠেছে উত্তুরে হাওয়া।  পুবালি হাওয়ার হাত ধরে হু-হু করে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই বছর শেষে তাপমাত্রা বেড়েছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রভাব পড়েছে বিমান ওঠানামাতেও। কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা আংশিক ব্যাহত হয়। সকাল সাড়ে ৭টা পর্যন্ত কোনও বিমান নামেনি। কয়েকটি বিমান উড়লেও, অধিকাংশই নির্ধারিত সময়ের থেকে দেরিতে ছেড়েছে। ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যাওয়ায় এই বিপত্তি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Kolkata Weather: কুয়াশার চাদরের মোড়া রবিবারের ভোর, দিনভর কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget