এক্সপ্লোর

Anubrata Mondal News: অসুস্থ, সিবিআইয়ের দফতরে হাজিরা দিলেন না অনুব্রত

এ দিন এমনটাই জানালেন আইনজীবী। অনুব্রতর অসুস্থতার পক্ষে সিবিআইয়ের কাছে নথি পেশ করা হয়েছে।

বীরভূম: গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের দফতরে হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। শারীরিক অসুস্থতার কারণে আসতে পারবেন না তিনি। এ দিন এমনটাই জানালেন আইনজীবী। অনুব্রতর অসুস্থতার পক্ষে সিবিআইয়ের কাছে নথি পেশ করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি অনুব্রত মণ্ডলকে ফের হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই।

এর আগে দেবকেও তলব করে সিবিআই। দেবের (Dev) পর গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) সিবিআই (CBI) তলব। আজ ১৪ ফেব্রুয়ারি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নিজাম প্যালেসে তলব করেছিল  সিবিআইয়। কিন্তু হাজিরা দিলেন না অনুব্রত। এর আগে ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় অনুব্রতকে তলব করেছিল সিবিআই। তারপর গরুপাচারকাণ্ডে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে তলব। তদন্তের স্বার্থে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে সিবিআই সূত্রে দাবি করা হয়।

এ দিকে গরুপাচারকাণ্ডে তৃণমূল সাংসদ-অভিনেতাকে সিবিআই নোটিস দেওয়া হয়েছে। গরুপাচারকাণ্ডে নাম জড়িয়েছে ঘাটালের সাংসদ দেবের। গরুপাচারকাণ্ডে দেবকে নোটিস পাঠিয়েছে সিবিআই। ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।  সূত্রের খবর, সাক্ষীদের বয়ানে দেবের নাম উঠে এসেছে। একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে দেবকে তলব করা হয়েছে। আর ঠিক তার আগের দিন সিবিআইয়ের তরফে তলব করা হয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে। সিবিআই সূত্রে খবর, একাধিক সাক্ষীদের বয়ানে অনুব্রত মণ্ডলের নাম উঠে আসে। সিবিআই আধিকারিকরা গত ২ মাস ধর তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ শুরু করেন বলে সূত্রের খবর।  প্রাথমিকভাবে সিবিআই আধিকারিকদের অনুমান, গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের যোগসাজশ রয়েছে।  

কয়লার পর এবার গরু পাচারকাণ্ডের তদন্তে সক্রিয় CBI। ১৫ ফেব্রুয়ারি, দেবকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, গরু পাচারকাণ্ডে ধৃত এনামূল হকের এক কর্মী কাকে কত টাকা দেওয়া হয়েছে এবং কার মাধ্যমে দেওয়া হয়েছে, তা একটি ডায়েরিতে লিখে রাখতেন। সিবিআই সূত্রেদাবি, সেখান থেকেই প্রথম দেবের সূত্র পাওয়া যায়। এরপর, CBI’র আধিকারিকরা একাধিক সাক্ষীর বয়ান রেকর্ড করেন। তদন্তকারীদের আরও দাবি, একাধিক সাক্ষীর বয়ানে ঘাটালের তৃণমূল সাংসদের নাম বারবার উঠে এসেছে।  এখানেই CBI’র প্রশ্ন, তবে কি এনামূলের টাকা দেবের কাছে পৌঁছেছিল?  কোনওভাবে কি তিনি যুক্ত আছেন? কোনও সুবিধা কি পাইয়ে দেওয়া হয়েছে?  সূত্রের খবর, এই সব প্রশ্নের উত্তর পেতে চায় CBI। তাই দেবকে তলব করা হয়েছে।

সেরা শিরোনাম

Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget