এক্সপ্লোর

West Burdwan: বকেয়া DA নিয়ে ধর্মঘটের জের, শিক্ষকদের ঘিরে আন্দোলন অভিভাবকদের

উত্তেজনা কাঁকসার মলানদিঘি উচ্চ বিদ্যালয়ে। প্রধান শিক্ষক অতিরিক্ত ক্লাস করানোর আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।

মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা: শুক্রবারে শিক্ষকদের আন্দোলনের (Teacher Protest) জেরে থমকে গিয়েছিল পঠন-পাঠন। শনিবারে শিক্ষকদের স্কুলে ঢুকতে না দিয়ে বিক্ষোভ। গেটের বাইরে শিক্ষকদের ঘিরে ধরে আন্দোলনে সামিল অভিভাবকরা। উত্তেজনা কাঁকসার মলানদিঘি উচ্চ বিদ্যালয়ে। প্রধান শিক্ষক অতিরিক্ত ক্লাস করানোর আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।

শিক্ষকদের স্কুলে ঢুকতে না দিয়ে বিক্ষোভ: ডিএ ইস্যুতে ধর্মঘটে সামিল হওয়ার জন্য উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষকদের স্কুল থেকে বার করে দেওয়ার অভিযোগস্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। শিক্ষকদের বার করে দিয়ে টিচার্স রুমে তালা লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ঝাটিয়াড়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। ঘটনাস্থলে  আসে পুলিশ। বাঁকুড়ার বেলডাংড়ার প্রাথমিক স্কুলে তালা লাগানোর অভিযোগ। স্কুলে ঢুকতে না পেরে এসআই-কে ফোন প্রধান শিক্ষিকার। 'গতকাল স্কুল বন্ধ ছিল, তাই আজও স্কুল বন্ধ রাখতে বলেছি।' মন্তব্য স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যর।

বকেয়া DA নিয়ে ধর্মঘটের পরদিনই স্কুলে স্কুলে অশান্তি। একের পর এক স্কুলে ঢুকতে বাধা দেওয়া হল DA'র দাবিতে ধর্মঘটে অংশ নেওয়া শিক্ষকদের। বহু জায়গায় শিক্ষকদের বাধা দিতে দেখা গেল তৃণমূল নেতাদেরও। ডিএ-ধর্মঘটে সামিল, কোথাও স্কুলে ঢুকতে বাধা, কোথাও দাঁড় করিয়ে 'শাস্তি'! পূর্বস্থলীতে স্কুলে ঢুকতে তৃণমূল নেতার বাধা। গতকাল স্কুল না খোলার অভিযোগে শিক্ষকদের তৃণমূল নেতার বাধা। কেন বন্ধ ছিল স্কুল? পাণ্ডুয়ায় শিক্ষকদের দাঁড় করিয়ে 'শাস্তি'। ৬জন শিক্ষককে স্কুলের বাইরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। বিড়া রাজীবপুর এভি হাইস্কুলে উত্তেজনা। স্কুলে তালা লাগানোর অভিযোগ টিএমসিপি-র বিরুদ্ধে। গতকাল শিক্ষকরা ধর্মঘটে সামিল হওয়ায় স্কুল বন্ধ করে দেওয়ার অভিযোগ। ধর্মঘটে স্কুল না খোলায় অভিভাবকরা ক্ষুব্ধ, দায় ঝেড়ে সাফাই তৃণমূলের।

আন্দোলনের প্রভাব শিক্ষা প্রতিষ্ঠানে: শুধু রাজ্য সরকারি দফতর নয়, DA-এর দাবিতে আন্দোলনের প্রভাব গতকাল পড়ে শিক্ষা প্রতিষ্ঠানেও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের বাইরে বিক্ষোভের জেরে, সামনের গেট দিয়ে ঢুকতে পারল না রেজিস্ট্রারের গাড়ি। ধর্মঘটের জেরে শুক্রবার কার্যত পড়াশোনা শিকেয় উঠেছিল ভবানীপুরের রামরিক ইনস্টিটিউশনে। অন্যদিকে, হুগলি থেকে দক্ষিণ ২৪ পরগনা স্কুলে এলেন না, শিক্ষক-শিক্ষিকাদের একটা বড় অংশ। পরিস্থিতি সামাল দিতে ক্লাস নিতে দেখা গেল স্কুল পরিচালন সমিতির সদস্যদের।

আরও পড়ুন: Soma Chakraborty: 'যেভাবেই হোক এবার টাকাটা ফেরত দেব,' এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন সোমা চক্রবর্তী

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget