এক্সপ্লোর

Yuva Sathi: যুব সাথীতে টাকা পেতে দেরি ভুয়ো আবেদনের জন্য? কী করণীয়? যা জানালেন মমতা...

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার জানিয়েছেন যে, বাংলার যুব সাথী প্রকল্পের অধীনে টাকা দিতে দেরির কারণ হল একই আবেদনপত্র একাধিকবার জমা পড়া।

কলকাতা: ভোটের (West Bengal Assembly Election) আগে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) পাশাপাশি তৃণমূল (TMC) সরকারের বড় চমক ছিল বাংলার যুব সাথীর (Bangla Yuva Sathi) ঘোষণা। এই প্রকল্পের আওতায় ২১ বছর থেকে ৪০ বছর বয়সী সকল যুবক-যুবতী প্রতি মাসে ১৫০০ টাকা করে রাজ্য সরকারের থেকে পাবেন। এই প্রকল্প ঘোষণা করার পর ইতিমধ্যে লক্ষাদিক বেকার যুবক-যুবতী আবেদন করেছেন। অনেকেই ব্যাঙ্কের মাধ্যমে টাকা পেয়েছেন। যদিও অনেকেই এখনও টাকা পাননি এমনটাই জানিয়েছেন।   

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার জানিয়েছেন যে, বাংলার যুব সাথী প্রকল্পের অধীনে টাকা দিতে দেরির কারণ হল একই আবেদনপত্র একাধিকবার জমা পড়া। তিনি আশ্বাস দিয়েছেন যে এই সমস্যার শীঘ্রই সমাধান করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, "যারা আবেদন করেছেন কিন্তু টাকা পাননি, তাদের আবেদনপত্র নকল করা হয়েছে। সমস্যাটি সমাধানের জন্য তাদের পরে ডাকা হবে। সবাই এই টাকা পাবেন।' 

রাজ্য সরকার তার অন্তর্বর্তী বাজেটে যুব সাথী প্রকল্প ঘোষণা করেছিল। যদিও ১ এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু হওয়ার কথা ছিল, কিন্তু টাকা দেওয়া শুরু হয় ৭ মার্চ থেকে। এর পরে, যেসব আবেদনকারী অর্থ পাননি, তাদের কাছ থেকে একাধিক অভিযোগ সামনে আসে।

আরও পড়ুন, এপ্রিলে যুব সাথীতে নতুন করে টাকা দেওয়া হচ্ছে? কারা কারা আগে পেতে পারে?

তৃণমূল নেত্রী বলেছিলেন, 'এটা হাত খরচের জন্য দেওয়া। আগামী দিনে তাদের কর্মসংস্থানেরও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এমন অনেকে আছেন যাঁরা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন কিন্তু টাকা এখনও পাননি। তাঁদের উদ্দেশে মমতা বলেন, ভোটের কারণে কাজকর্ম কিছুটা স্লথ গতিতে চলছে। প্রশাসনিক প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। শীঘ্রই তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে'।

শোনা যাচ্ছে, যুব সাথী প্রকল্পের আওতায় প্রাপ্ত অর্থ এই মাসের ১০ এপ্রিল থেকে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে, যদিও এই খবরের সত্যতা নিয়ে সরকারি ভাবে কিছু জানা যায়নি। 

এছাড়া যাদের ফর্মে ভুল রয়েছে তারা এখনো টাকা পাননি। এবার এই টাকা পাওয়ার বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান যারা এখনো টাকা পাননি, তাদের প্রসেস চলছে। কিছু সমস্যার কারণে টাকা পেতে দেরি হচ্ছে। ফর্মে সমস্যা রিভিউ করে ঠিক করা হচ্ছে। পাশাপাশি যারা এখনো পর্যন্ত টাকা পায়নি বা ফর্মে সমস্যা রয়েছে, তাদের আবার ফরম পূরণ করার ইচ্ছে যাতে সবাই টাকা পান এই বিষয়ে স্পষ্ট করে দেন।

সেরা শিরোনাম

GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Nadia BJP: তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের
তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget