এক্সপ্লোর

Durga Puja Special: জৌলুস নেই, তবু গ্রামবাসীর আগ্রহ এখনও বাঁকুড়ার সিট জমিদার বাড়ির ৩০০ বছরের পুরনো পুজো ঘিরেই

তখন সার্থক সিটের আর্থিক অবস্থা ভাল ছিল না । জঙ্গলে গরু মোষ চড়াতে গিয়ে মা দুর্গার স্বপ্নাদেশ পান তিনি।  জানা যায়, মা দুর্গার পুজো শুরু করার পরই তাঁর সুদিন ফেরে।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ৩০০ বছরের বেশি প্রাচীন দুর্গা পুজো (Durga Puja)। আজও প্রাচীন নিয়ম মেনেই কোষ্টিয়া সিট জমিদার বাড়ির প্রাচীন দুর্গাদালানে পুজিতা হন দেবী দুর্গা। বাঁকুড়ার (Bankura) দু'নম্বর ব্লকের কোষ্টিয়া গ্রামে সার্থক সিট জমিদারি। বর্ধমান রাজার সৌজন্যে এই শীট জমিদারদের প্রভাব-প্রতিপত্তি বাড়ে।

জমিদার বাড়িতে বড়-বড় দালান, জমিদার বাড়ির মধ্যে দুর্গা দালান এই পরিবারের ঐতিহ্য। এখানকার বিষ্ণু মন্দির সিট জমিদার বাড়ির আভিজাত্যের চিহ্ন। আজ থেকে ৩০০ বছর আগে এই বাড়িতে দেবী দুর্গার পুজো শুরু হয়।  বিধি নিয়ম মেনেই নিষ্ঠার সঙ্গে আজও সিট জমিদার বাড়িতে পুজিতা হন দেবী দুর্গা। সিট জমিদার বাড়ির প্রাণের পুজোর টানে পরিবারের সব সদস্য উপস্থিত হন পুজোতে। গ্রামের মানুষ জমিদার বাড়ির এই পুজোতে মেতে উঠেন। জৌলুস কমলেও জমিদার বাড়ির আভিজাত্যের পুজোতে রয়েছে নিষ্ঠা ও ভক্তি। শুধু আশেপাশের গ্রাম নয় পার্শ্ববর্তী জেলা ও ভিন রাজ্য মানুষ ভিড় জমায় জমিদার বাড়ির দুর্গাপুজো দেখতে।

আরও পড়ুন :

৮৬তম বছরে নতুন কী দেওয়া যায় ? চরম ব্যস্ততা চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপে

জমিদার বাড়ির অন্যতম সদস্য গোপাল পাল জানালেন, 'আগে পুজোর রমরমা আরও বেশি ছিল। ছিল ধন-দৌলতও।  সরকার জমিদার বাড়ির ধন সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়ার পর পুজোর জাঁকজমক তো অনেকটাই কমে গিয়েছে।  পুজোর শুরু জমিদার সার্থক সিটের হাত ধরে। তখন সার্থক সিটের আর্থিক অবস্থা ভাল ছিল না । জঙ্গলে গরু মোষ চড়াতে গিয়ে মা দুর্গার স্বপ্নাদেশ পান তিনি।  জানা যায়, মা দুর্গার পুজো শুরু করার পরই তাঁর সুদিন ফেরে। ছোট চালা ঘর থেকে আস্তে আস্তে ঘরবাড়ি সব হয়। আগের বহু সম্পত্তি সরকারের অধীনে চলে যাওয়ার পর এখনও ৫০ থেকে ৬০ বিঘা জমি-জায়গা আছে জমিদারি বাড়ির। আছে বড় পুকুরও। কুমড়ো ও আখ বলির রীতি আছে এখানে।'

জমিদার বাড়ির আরেক সদস্য বীরেন পাল জানান, 'জমি-জায়গা, থেকে যে আয় হয়, তা থেকেই  আমাদের দুর্গাপুজো হয় । পুজোয় মানা হচ্ছে কড়়া কোভিড বিধি।  পাশাপাশি গ্রামের মানুষও জড়ো হন জমিদার বাড়িতে।'

শুধু জমিদার বাড়ির সদস্যরাই নন, গ্রামবাসীরাও তাকিয়ে পুজোর দিনগুলির দিকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, হাতে চ্যানেল নিয়ে ৭ তলার মেডিসিন বিভাগ থেকে কীভাবে উধাও ?
RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, হাতে চ্যানেল নিয়ে ৭ তলার মেডিসিন বিভাগ থেকে কীভাবে উধাও ?
News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget