এক্সপ্লোর

Durga Puja 2022: পুজোর আমেজে পুরোদমে ভাসছে বাংলা, মহাসপ্তমীতে কোন পুজো মিস করবেন না?

Sharod Samman: পুজোর আমেজে পুরোদমে ভাসছে বাংলা। তার আনন্দ যেমন আছে, তেমনই আছে থিম-সাবেকিয়ানার চিরাচরিত টক্কর।

সঞ্চয়ন মিত্র ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: কোনও পুজো (Durga Puja 2022) বিষয় ভাবনায় রীতিমতো চমকে দেয়। কোথাও সাবেকীয়ানায় সহজিয়া টান। মননে আলাদা, উত্‍কর্ষে সেরা শহরের পুজোগুলির হাতে উঠল এবিপি আনন্দর শারদ সম্মান। ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি কলকাতার দুর্গাপুজোর মুকুটে নতুন পালক যোগ করেছে। শহরে পুজোর আয়োজনে তাই মহা ধুমধাম। থিম, মণ্ডপসজ্জা, পুজোর পরিবেশে অভিনবত্বের ছোঁয়া। শহরের সেরা পুজোগুলি জিতে নিল শারদ আনন্দ সম্মান (Sharod Samman)।

অভিনব ভাবনার লড়াই: পুজোর আমেজে পুরোদমে ভাসছে বাংলা। তার আনন্দ যেমন আছে, তেমনই আছে থিম-সাবেকিয়ানার চিরাচরিত টক্কর। তাদের মধ্যে যারা সেরা, ‘শারদ আনন্দ সম্মানে’র মাধ্যমে তাদের কুর্নিশ জানাল এবিপি আনন্দ। পুজোর আবহে সেরা কালীঘাট মিলন সঙ্ঘের পুজো ৭৯ বছরে পড়ল। থিমে অভিনব চমক। থিম হল পুজোর গন্ধ। মণ্ডপ তৈরি হয়েছে ধুনিচির আকারে। ব্যবহার করা হয়েছে কয়েক হাজার ধুনুচি।  মণ্ডপে পা দিলেই পাওয়া যাবে ধুনো, ফুলের গন্ধ। থিমশিল্পী বিশ্বনাথ দে। পুজোর আবহে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল কালীঘাট মিলন সঙ্ঘ।

উৎসবের আমেজ বাংলায়: বৃষ্টি মাথায় নিয়েই ষষ্ঠী রাত থেকেই হয়েছে ঘুরে ঘুরে ঠাকুর (Durga Puja 2022) দেখা। সপ্তমীর সকালেই রাস্তায় জনজোয়ার। উত্তর থেকে দক্ষিণ, মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়। থিমের সঙ্গে সাবেকিয়ানার জোর টক্কর। সপ্তমীর রাতে সেই ভিড় বাড়বে আরও। উৎসবের (Festival) দিনে কড়া নিরাপত্তার (Security) বাড়তি ব্যবস্থা করা হয়েছে বড় পুজোর মণ্ডপগুলিতে। ঢাকের আওয়াজে ঘুম ভেঙেছে অনেকেরই। শরতের ঝলমলে আকাশ মাঝেমধ্যেই ঢাকছে মেঘে। 

সপ্তমীতে পুরোদমে পুজোর মুডে বাংলা: সমাজ ভাবনায় সেরা সল্টলেকের এ ই ব্লকের পার্ট ওয়ানের পুজো এবার ৩৯ বছরে পড়ল। পুজোর থিম, পদ্মাপাড়ের রূপকথা। নদীর পাড়ের ভাঙাগড়ায় নিয়ন্ত্রিত হয় যাঁদের জীবন, তাঁদের দিনযাপনের ছবিই তুলে ধরা হয়েছে থিমে।  মণ্ডপজুড়ে ব্যবহার করা হয়েছে নৌকা, জাল।  সমাজ ভাবনায় সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল সল্টলেক এ ই পার্ট ওয়ানের পুজো। নির্মাণে সেরা বোসপুকুর শীতলামন্দিরের পুজোর থিম পুনর্নবীকরণ। হারিয়ে যাওয়া মন্দির স্থাপত্যের সংরক্ষণের বার্তাই ফুটিয়ে তোলা হয়েছে থিমে। থিম শিল্পী রাজু সরকার। ৭৩ বছরের এই পুজোই নির্মাণে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান জিতে নিল। 

আরও পড়ুন: Durga Puja 2022: নবপত্রিকা স্নানের পর রীতি মেনে বরণ, সপ্তমীর সিঁদুর খেলা দুর্গাপুরের রায় বাড়িতে

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget