এক্সপ্লোর

Durga Puja 2022: শোলার মূর্তিতে পুজো, সপ্তমীতে হয় সিঁদুরখেলা, প্রাচীন এই পুজো ঘিরে রয়েছে গল্পও

Birbhum: বীরভূমের রামপুরহাটের কাছে খরুন গ্রামে রায় জমিদার বাড়ি নামেই পরিচিত এই বাড়ি। সেখানে হওয়া এই পুজো নাকি সাড়ে তিনশো বছরের পুরনো।

নান্টু পাল, রামপুরহাট, বীরভূম: প্রায় নাকি সাড়ে তিনশো বছরের পুরনো দুর্গাপুজো। এখনও পুরনো প্রথা মেনেই পুজো হয়। পুজো উপলক্ষে মেতে ওঠেন পরিবারের সকলে। পুজোয় হাত লাগান স্থানীয়রাও। জায়গাটা বীরভূমের রামপুরহাটের কাছে খরুন গ্রামে রায় জমিদার বাড়ি নামেই পরিচিত।

দেবী প্রতিমার বিশেষত্ব:
বাংলার কোণায় কোণায় ছড়িয়ে রয়েছে একাধিক প্রাচীন ও বনেদি বাড়ির পুজো। প্রতিটিরই কোনও না কোনও বিশেষত্ব রয়েছে। খরুন গ্রামের রায় জমিদার বাড়িতেও রয়েছে এমন একটি বিশেষত্ব। আর তার পিছনে রয়েছে একটি বহু প্রাচীন লোককথা। তা সত্যিই গল্প নাকি সত্যি ঘটনা তা অবশ্য আর জানা যায় না। রায় জমিদার বাড়িতে মাটির মূর্তিতে পুজো হয় না। ধাতুর মূর্তিতেও হয় না। তার বদলে পুজো হয় শোলার মূর্তিতে।        

গ্রামের জমিদার রাম নিধি রায় ও রামকানাই রায় এই পুজো শুরু করেন বলে জানা যায়। কথিত রয়েছে, রায় বংশের এক কুমারী মেয়ে নাকি মন্দিরে মাটির  দেবীকে সন্ধ্যারতি করতে গিয়েছিলেন। তারপর ওই মেয়ে আর মন্দির থেকে বের হননি। পরে জমিদার বাড়ির লোক মন্দিরে ঢুকে দেখতে পান ওই কুমারীর পরিধেয় শাড়ির লাল পাড়ের অংশ বিশেষ। তারপর থেকেই নাকি মাটির বদলে কাগজের মূর্তির পুজোর প্রচলন হয়। রায়বাড়ির এই দেবীপ্রতিমার সঙ্গে কার্তিক-গণেশ নেই। সেভাবেই এখনও পুজো হয়ে আসছে। তবে এখন কাগজের বদলে দেবীর শোলার পটমূর্তি হয়ে থাকে। এই পুজোর আরও একটি বৈশিষ্ট্য হলো, সারা বছর পটের মূর্তি মন্দিরে থাকে এবং নিত্যপুজো হয়। মহালয়ার দিন বিকেলে সেই  একচালা পটমূর্তির নিরঞ্জন হয়। তারপর পিতৃপক্ষের শেষে  প্রতিপদের সূচনায় ঘটে জল ভরে এবং বলিদানের মধ্যে দিয়ে সেই বছরের পুজোর সূচনা হয়। ওই গ্রামে রায় বাড়ি ছাড়া আরও চারটি সাবেকি পূজা হয়। ষষ্ঠীর সন্ধ্যায় ওই চার পুজো বাড়ির প্রতিনিধি রায় মণ্ডপে হাজির হন। তারপর সবাই  মিলে নব পত্রিকা নিয়ে দোলার ঘট ভরা হয়। 

সিঁদুর খেলাতেও অন্য নিয়ম:
এই পুজোর  আরও একটি  উল্লেখযোগ্য আকর্ষণ হল সিঁদুর খেলা। অধিকাংশ জায়গায় দশমীতে সিঁদুর খেলা হলেও, এখানে সপ্তমীতে সিঁদুর খেলায় মেতে ওঠা হয়।

ভোগেও চমক:
জমিদার বাড়ির এখনকার সদস্য তরুণ কান্তি রায় বলেন, 'মায়ের তিন দিন ভোগ হয়। একদিন লুচি ও দুই দিন অন্ন ভোগ হয়। মায়ের ভোগে নবমীর দিন মাছ পোড়া ও মেটে ভাজা হয়। অষ্টমীর পুজোর ছাগ বলি হয়। সপ্তমী, নবমীতেও ওই বলি হয়। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, সপ্তমী থেকে নবমী পর্যন্ত  নাকি রায় বংশের কোনও বাড়িতে হাঁড়ি চড়ে না। পুজোর কদিন পরিবারের সব সদস্য এক জায়গায় পাত পেড়ে খান।

আরও পড়ুন:  দেবীকে তুষ্ট করতে বলি হয় ছাঁচি কুমড়ো, সিংহ এখানে ঘোটকরূপী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget