এক্সপ্লোর

Durga Puja 2022: দেবীকে তুষ্ট করতে বলি হয় ছাঁচি কুমড়ো, সিংহ এখানে ঘোটকরূপী

Hooghly: প্রায় তিনশো বছর ধরে একই রীতি মেনে পুজো হয় হুগলির শেওড়াফুলি রাজবাড়িতে। বৈষ্ণব মতে পুজো করা হয় দেবীকে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: পুজোর আর কদিন বাকি। অন্যত্র তুঙ্গে উঠেছে প্রস্তুতি। প্রায় শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। কিন্তু পুজোর হাওয়া শুরু হয়ে গিয়েছে হুগলির শেওড়াফুলি রাজবাড়িতে। সেখানে ইতিমধ্যেই প্রায় শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো। কারণ এটিই নিয়ম শেওড়াফুলি রাজবাড়ির। অন্য জায়গায় যখন পুজো শুরু হয় তার প্রায় দিন পনেরো আগে শুরু হয়ে যায় বনেদি বাড়ির এই পুজো। 

দেবীর রূপ সর্বমঙ্গলা:
হুগলির শেওড়াফুলির রাজবাড়িতে দেবী সর্বমঙ্গলা রূপে পুজো করা হয় দেবী দুর্গার। স্থানীয়রা এবং ওই পরিবারের বাসিন্দারা জানাচ্ছেন, প্রায় পৌনে তিনশো বছর ধরে চলছে এই পুজো। এখনও প্রায় সব পুরনো রীতিনীতি এবং প্রথা মেনেই এই বাড়িতে পুজোর আয়োজন করা হয়। ইতিমধ্যেই ঘট প্রতিষ্ঠার মাধ্যমে ওই বাড়ির দুর্গাপুজোর কাজ শুরু হয়ে গিয়েছে। চণ্ডী পাঠের মধ্যে দিয়ে দেবীর ঘট প্রতিষ্ঠা হয়। এই বাড়ির পুজোর শুধুমাত্র দেবীর পুজো হয়। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীর পুজো এখানে হয় না। তবে রয়েছে অসুর। সিংহ এখানে ঘোটকরূপী।    

পুজোর রীতিনীতি:
বহু পুরনো নিয়ম মেনে কৃষ্ণপক্ষের নবমী তিথিতে শেওড়াফুলি রাজবাড়ির দুর্গাপুজো শুরু হয়। অষ্টধাতুর দেবী দুর্গার মূর্তিতে পুজো হয়। বাড়ির সদস্যরা জানাচ্ছেন, একাধিক রীতি নীতি মেনে এই পুজো হয়ে থাকে। এক সময় এই বাড়িতে বলি দিয়ে দেবীর পুজো করা হতো। ছাগ বলি দেওয়া হতো। কিন্তু এখন বলিপ্রথা উঠে গিয়েছে বলে জানিয়েছেন বাড়ির সদস্যরা। এখন শেওড়াফুলি রাজবাড়িতে দেবী দুর্গার পুজো হয় বৈষ্ণব রীতি মেনে। এই বাড়ির পুজোয় শুধু ছাঁচি কুমড়ো বলি হয়। দেবী মন্দিরে একটি সিংহাসন রয়েছে। সেখানে রয়েছে মূর্তি। এই বাড়িতে দেবীর নিত্য পুজো হয়। রয়েছেন কৃষ্ণও। 

ইতিহাসের ছোঁয়া:
রাজা মনোহর রায়ের হাত ধরে এই বাড়ির পুজো এত বড় মাপের হয় বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা। আঁটিসারা গ্রামে এই পরিবারের জমিদারি ছিল। তখন পুকুর কাটার সময় মাটির তলা থেকে একটি মূর্তি উদ্ধার হয়। স্বপ্নে আদেশ পেয়ে তিনি সেই মূর্তি শেওড়াফুলি রাজবাড়িতে এই মূর্তি প্রতিষ্ঠা করেন। ততদিনে সেই বাড়িতে লক্ষ্মী-জনার্দন প্রতিষ্ঠিত। তারপরে সেখানে দেবী সর্বমঙ্গলাকে প্রতিষ্ঠা করা হয়। তারপর থেকেই প্রতিদিন পুজো করা হয়।  জানিয়েছেন পরিবারের এক সদস্য আশিস কুমার ঘোষ। জোর সময়ে বাইরে থেকেও লোকজন আসেন। এখানে পুজো হয়, অঞ্জলি দেন। গত দুই বছর বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয়। এবার অবশ্য সবাইকে ঢুকতে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবারের এক সদস্য আশিস কুমার ঘোষ। পুজোর কদিন একসঙ্গে হইহুল্লোড় চলে। আনন্দ হয়, পরিবারের সকলে এই কদিন একসঙ্গে থাকেন। জানাচ্ছেন পরিবারের এক সদস্য তপতী ঘোষ।  

আরও পড়ুন: রাজবাড়িতে যাতায়াত ছিল প্রফুল্ল চাকীর, গ্রেফতার হন রাজাও, অম্বিকানগরের পুজোর বয়স ৪৫০ বছর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget