এক্সপ্লোর

Durga Puja 2022 :কলকাতায় জগন্নাথ ধাম

Durga Puja 2022 : মণ্ডপ ভাবনার কেন্দ্রে আছেন জগন্নাথ-ভগ্নী সুভদ্রা। এ যেন দক্ষিণ কলকাতায় এক টুকরো নীলাচল।

কলকাতা : কালোই সব আলো - এই ভাবনাই এবার প্রতিফলিত হাজরা রোডের দেওদার রোডের বালক সঙ্ঘের পুজোয়। তাঁদের মণ্ডপ ভাবনা কেন্দ্রে এবার জগন্নাথ দেব। তাঁর কালো অঙ্গই সব রঙের উৎস বলে মনে করেন শিল্পী। 
মণ্ডপসজ্জায় তাই এবার প্রধান রঙ লাল, হলুদ, কালো, সবুজ। হলুদে সব রঙের প্রকাশ। কালোতেই লুকিয়ে সব রঙ। লাল সুভদ্রার বর্ণ। বলভদ্রের প্রকাশ সবুজ রঙে। জগন্নাথের প্রকাশ হলুদ রঙে। তাই এই সব রঙ মিলিয়েই ভাবা হয়েছে মণ্ডপ। 

মণ্ডপ ভাবনার কেন্দ্রে আছেন জগন্নাথ-ভগ্নী সুভদ্রাও। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে সন্তান হারিয়ে যখন ভেঙে পড়েন, তখন জগন্নাথ তাঁকে বলেন , ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে অভিমন্যুর অবদান চিরকাল মনে রাখবে মানুষ।আর এই ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে জুড়ে থাকবে সুভদ্রার নাম। সুভদ্রাও রয়েছেন হাজরা মোড়ের কাছে দেওদার স্ট্রিটের এই পুজোয়। 

গত ২ বছরে অতিমারী ক্ষতবিক্ষত করেছে মানব সভ্যতাকে। মহামায়ার কাছে এর থেকে মুক্তি চেয়েছে বিশ্ব। এবার যেন মহামায়া এই মুক্তির বার্তাই নিয়ে এসেছেন। সারা বিশ্বে ঘটে চলা অশুভের বিরুদ্ধেই মহিষাসুরমর্দিনীর লড়াই। তাই মণ্ডপসজ্জায় এঁদের বার্তা অশুভ শক্তির বিরুদ্ধে।  দক্ষিণ কলকাতার এই পুজো সকলের নজর কাড়ছে। সাবেকি প্রতিমা আর আধুনিক ভাবনার মিশেলে এক আশ্চর্য যুগলবন্দি। 

কলকাতার পুজোর নির্ঘণ্ট 

  • মহালয়া   ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার
  • মহাপঞ্চমী  ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
  • মহাষষ্ঠী ১ অক্টোবর ২০২২ শনিবার
  • মহাসপ্তমী ২ অক্টোবর ২০২২ রবিবার
  • মহাঅষ্টমী  ৩ অক্টোবর ২০২২ সোমবার
  • মহানবমী ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার
  • মহাদশমী ৫ অক্টোবর ২০২২ বুধবার
  • কোজাগরী লক্ষ্মী পুজো  ৯ অক্টোবর ২০২২, রবিবার

    পুজোর আরও খবর জানতে চোখ রাখুন এবিপি আনন্দে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget