এক্সপ্লোর

Durga Puja 2022: আজ মহালয়া, ঘাটে ঘাটে তর্পণ রাজনৈতিক নেতাদের

Mahalaya 2022: শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা ৷ অপেক্ষা করেন উত্তরসূরীদের কাছ থেকে জল পাওয়ার৷ মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানই তর্পণ ৷

কলকাতা: আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠল আলোর বেণু...আজ মহালয়া৷ পিতৃপক্ষের অবসান ৷ দেবীপক্ষের সূচনা। আগমনীর গানে অতীতকে স্মরণ করে মায়ের আসার অপেক্ষায় (Durga Puja 2022) প্রহর গোনা শুরু ৷ মহালয়া (Mahalaya 2022) উপলক্ষ্যে কলকাতা ও হাওড়ার বিভিন্ন ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে চলছে তর্পণ৷ গঙ্গার ঘাটে কড়া নিরাপত্তা। তৎপর কলকাতা পুলিশ ও রিভার ট্রাফিক।

ঘাটে ঘাটে তর্পণ রাজনৈতিক নেতাদের: আহিরীটোলা ঘাটে তর্পণ করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। গোটা দেশের কাছে রাজ্যের মানুষকে যেন আর হেয় না হতে হয়, মহালয়ায় এটাই প্রার্থনা, কটাক্ষ বিজেপি নেতার। মৃত করোনা যোদ্ধা ও ভোট পরবর্তী হিংসায় মৃত দলীয় কর্মীদের উদ্দেশে দুর্গাপুর ব্যারাজে দামোদরে তর্পণ করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই-সহ জেলার নেতারা। তর্পণে অংশ নেন বিজেপি কর্মীরাও।

শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা ৷ অপেক্ষা করেন উত্তরসূরীদের কাছ থেকে জল পাওয়ার৷ মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানই তর্পণ ৷ এদিকে মহালয়ার ভোরে কালনার ধাত্রীগ্রামে ভাগীরথী নদীতে কুমির-আতঙ্ক। কুমির তাড়াতে বন দফতরের তরফে জলবোমা ছোড়ার পর তর্পণ করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। সুন্দরবন থেকে আনা হয় বিশেষ জলবোমা। তার আগে জাল গিয়ে ঘিরে ফেলা হয় ঘাট চত্বর। পাশাপাশি, স্পিডবোটে চড়ে নজরদারি চালাচ্ছেন বন দফতরের কর্মীরা। চলছে সতর্কতামূলক প্রচার। মহালয়ার ভোরে হুগলির শেওড়াফুলিতে গঙ্গার ঘাটে তর্পণ করেন সিঙ্গুরের বিধায়ক ও কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী হরিপালের তৃণমূল বিধায়ক করবী মান্না।

জেলায় জেলায় তর্পণ: মহালয়ার পুণ্য তিথিতে জেলায় জেলায় চলছে তর্পণ। মহালয়া উপলক্ষ্যে সকাল থেকে ভিড় উপচে পড়ছে বাবুঘাটে। রয়েছে পুলিশি নজরদারি। স্পিডবোটে চড়ে গঙ্গাবক্ষে টহল দিচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মহালয়ার দিন উত্তর দিনাজপুরে আকাশের মুখ ভার। ঝিরঝিরে বৃষ্টিকে উপেক্ষা করেই রায়গঞ্জে কুলিক নদীর ঘাটে চলছে তর্পণ। রয়েছে পুলিশি নিরাপত্তা। মহালয়ায় পিতৃপুরুষের উদ্দেশে তর্পণের জন্য তারাপীঠে দ্বারকা নদীতে ভিড়। নলহাটিতে ব্রহ্মাণী নদীতেও চলছে তর্পণ। হাওড়ার শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে পুণ্যার্থীদের ঢল। চলছে তর্পণ। হাওড়া সিটি পুলিশের তরফে ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। উলুবেড়িয়ার কালীবাড়ি গঙ্গার ঘাটেও তর্পণ করছেন বহু মানুষ।রয়েছে পুলিশি নিরাপত্তা।    

আরও পড়ুন: 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget