এক্সপ্লোর

Durga Puja 2022 : আজ দুর্গাপুজোর কার্নিভাল, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে ?

Durga Puja Carnival 2022 : বেশকিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। বিকল্প রাস্তা হিসেবে খোলা থাকবে কোন কোন রাস্তা ।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা :  রেড রোডে শনিবার বহু প্রতীক্ষিত দুর্গাপুজোর কার্নিভাল। বিকেল সাড়ে ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত চলবে কার্নিভাল । তার জন্য বেশকিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে।
এর মধ্যে রয়েছে,

  • উত্তরমুখী হসপিটাল রোড
  • খিদিরপুর রোড, রেড রোড
  • ক্যুইন্স ওয়ে
  • পশ্চিমমুখী মেয়ো রোড

    বিকল্প রাস্তা হিসেবে খোলা থাকবে
  • জওহরলাল নেহরু রোড
  • এসপি মুখার্জি রোড
  • আশুতোষ মুখার্জি রোড
  • ডি এল খান রোড, সহ বেশ কিছু রাস্তা। 

    বাংলার দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর এটাই প্রথম পুজো কার্নিভাল। তাই আয়োজনও আগের বছরগুলির থেকে কিছুটা আলাদা। এবছর ৯৫টি পুজো কার্নিভালে অংশগ্রহণ করবে। কার্নিভাল উপলক্ষ্যে ইতিমধ্যে সেজে উঠেছে রেড রোড চত্বর। থাকছে বড় এলইডি স্ক্রিন। আলোর খেলা। যেখানে মুখ্যমন্ত্রী বসবেন, সেই মূল মঞ্চটি একটি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। রাজ্যপালকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি এলে এই মঞ্চেই বসবেন।  

    এবার কার্নিভালে বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন, তাই জোরদার করা হয়েছে নিরাপত্তা। থাকছে পুলিশ কন্ট্রোল টাওয়ার।  বিচারপতি থেকে আমলা, বিদেশি অতিথি থেকে শুরু করে সাধারণ মানুষ। সকলের জন্যই থাকছে আলাদা আলাদা ব্যবস্থা। শুক্রবার বিকেল সাড়ে চারটে থেকে রাত ১১টা পর্যন্ত কার্নিভাল চলবে। তার জন্য বেশকিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে।

    কার্নিভালে এবার পারফর্ম করবে সৌরভ-পত্নী ডোনার নাচের স্কুলের ছাত্রীরা। সেইমতো এদিন দুপুরে চূড়ান্ত মহড়া দেওয়ার জন্য রেড রোডে পৌঁছে যান, বৃহস্পতিবারই হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ডোনা গঙ্গোপাধ্যায়। 

    এদিকে, কার্নিভাল ভেনু থেকে থেকে মেরে কেটে দেড় কিলোমিটার দূরে, গান্ধীমূর্তির নিচে রাস্তার ওপর খোলা আকাশের নীচে ৫৭২ দিন ধরে আন্দোলন করছেন SSC চাকরিপ্রার্থীরা। নিরাপত্তার কারণ দেখিয়ে, চাকরিপ্রার্থীদের ধর্না-অবস্থানে না বসার নির্দেশ দিল ময়দান থানা। আন্দোলনকারীদের একাংশ পুলিশের আবেদনে সাড়া দিলেও, ধর্না অবস্থানে অনড় ২০০৯-এর টেট প্রার্থীরা। 
                                                                                                                                                                           

সেরা শিরোনাম

West Bengal News Live: দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget