এক্সপ্লোর

Durga Puja 2023: শেরশাহের আমলে শুরু পুজো, ডাকের সাজে একচালায় প্রতিমার আরাধনা

North Dinajpur: সেই ঐতিহ্যই বহন করে নিয়ে চলেছে উত্তর দিনাজপুরের ইটাহারের ভূপালপুর রাজবাড়ির পুজো।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: প্রায় চারশো বছরের বেশি পুরানো উত্তর দিনাজপুরের (North Dinajpur) ভূপালপুর রাজবাড়ির পুজো। এবারেও ডাকের সাজের প্রতিমায় হবে পুজো। জমিদারি প্রথা মেনে দুর্গা পুজো (Durga Puja 2023) করে চলেছেন রাজা ভূপালচন্দ্র রায়চৌধুরীর বংশধরেরা।           

ভূপালপুর রাজবাড়ির পুজো: পুজোর বয়স ৪০০ বছরেরও বেশি। শোনা যায়, শেরশাহের আমলে শুরু হয়েছিল পুজো। সেই ঐতিহ্যই বহন করে নিয়ে চলেছে উত্তর দিনাজপুরের ইটাহারের ভূপালপুর রাজবাড়ির পুজো। অন্যান্য বারের মতো এবারও পুজো হবে একচালা প্রতিমার। তবে সময়ের সঙ্গে সঙ্গে বেশ কিছু পরিবর্তনও এসেছে এই বাড়ির পুজোয়। আগে মহালয়ার দিন হত দেবীর বোধন। জোড়া মোষ ও পাঁঠাবলির প্রচলন ছিল। এখন বোধন হয় ষষ্ঠীতে। বন্ধ হয়েছে বলি প্রথা। এখানে দেবী দুর্গার মাথার উপরে অধিষ্ঠান করেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। অসুরের গায়ের রং হয় সবুজ। এই পুজো নিয়ে স্থানীয়দের মধ্যে থাকে আলাদা উন্মাদনা। নবমীর দিন রাজবাড়ির পুজোয় থাকে বিশেষত্ব। পুজোর পর, ভোগের ফল বেঁধে রাখা হয় ঠাকুরদালানের উঁচু জায়গায়। সেখান থেকে ফল পেড়ে নেন গ্রামবাসীরা।          

এদিকে কার্যত খাঁ খাঁ করছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী ও কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ি। এক সময়ে পুজো এলেই কালিয়াগঞ্জের শ্রী কলোনির এই বাড়িতে বেজে উঠত আগমনীর সুর। আলোয় সেজে উঠত গোটা বাড়ি।বাড়ত অতিথিদের আনাগোনা। ছোট-বড় নেতা, পাড়া প্রতিবেশী থেকে গরিব-দুঃস্থ মানুষ। সকলের প্রাণের পুজো ছিল দাশমুন্সি বাড়ির পুজো। পুজোয় মেতে উঠতেন প্রিয়রঞ্জন দাশমুন্সি এবং তাঁর স্ত্রী দীপা দাশমুন্সি। কিন্তু, এসবই এখন স্মৃতি। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর ২০১৭ সালের ২০ নভেম্বর প্রয়াত হন প্রিয়রঞ্জন দাশমুন্সি।তারপর থেকেই আমূল বদলে গেছে ছবিটা। ছেলেকে নিয়ে বর্তমানে দিল্লিতে থাকেন দীপা দাশমুন্সি। এখন আর পুজোই হয় না দাসমুন্সি বাড়িতে। আনাচে-কানাচে বেড়েছে আগাছা। পুরু ধুলোর আস্তরণে ঢেকেছে মন্দির। অতীতের স্মৃতি নিয়ে নিঃসঙ্গতাকে সঙ্গী করেই বর্তমানে দাঁড়িয়ে রয়েছে কালিয়াগঞ্জের দাশমুন্সি বাড়ি।                     

আরও পড়ুন: Purba and Paschim Burdwan Weather: ঠান্ডার আমেজ, না এখনও অস্বস্তির গরম ? আজ কেমন থাকবে দুই বর্ধমানের আবহাওয়া ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget