এক্সপ্লোর

Durga puja 2023: আকাশ কালো করে বৃষ্টি নবমীতে, ছাতার ভিড় প্যান্ডেলে

Rain In Durga Puja: শেষ অবধি নবমীতে পূর্বাভাস মিলিয়েই নামল বৃষ্টি শহর কলকাতায়, এদিকে রাত পোহালেই উমা বিদায়, তাই তার আগে দুর্গা মাকে একবার দেখতে ছাতা নিয়ে প্যান্ডেলে দর্শনার্থীরা।

কলকাতা: একের নবমীতে বিষাদের সুর। রাত পেরোলেই বিদায়ের বেলা। মন কেমন। আর তার মাঝেই হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে নামল বৃষ্টি শহর কলকাতা-সহ একাধিক অঞ্চলে। তবে তার জন্য পুজো দেখায় ছেদ পড়েনি। মুদিয়ালি-সহ শহরের একাধিক পুজোয় দেখা গিয়েছে ছাতা হাতে দর্শনার্থীদের ছবি (Rain Starts During Durga Puja 2023)।

পুজোর শেষবেলায় বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। নবমীতে বৃষ্টিই কি শেষে অসুর ?  কলকাতার বিভিন্ন অংশেই শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। দক্ষিণবঙ্গে হাওয়া বদল, আকাশ মেঘলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ক্রমশ ঘূর্ণিঝড় এগোচ্ছে বাংলাদেশের দিকে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারেও শুরু হয়েছে বৃষ্টি।প্রসঙ্গত, কমবেশি প্রতিবারই দুর্গা পুজোয় বৃষ্টি নামে। আর এবারও সেই ধারাই বজায় রইল। অষ্টমীতে অনেকেই সারারাত ঠাকুর দেখে বাড়িতে ঘুমিয়ে পড়েছেন। ফের রাতে বেরোনোর প্ল্যান হয়তো ছিল। আর সেই সবই ভেস্তে দিল এই বৃষ্টি।

আবহাওয়া দফতর সূত্রে খবর, পুজোর শেষ লগ্নে দুর্যোগের আশঙ্কা। নবমীতেই (Nabami) ঘূর্ণিঝড় (Cyclone) বঙ্গোপসাগরে (Bay of Bengal)। পুজোর মধ্যে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ সকালে নবমীর তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর উত্তর-পশ্চিম অভিমুখ ছেড়ে এটি ক্রমশ বাঁক নিয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে এগোবে। ঘূর্ণিঝড়টি ক্রমশ বাংলাদেশের উপকূলের কাছাকাছি এসে শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপ হয়ে স্থলভাগে প্রবেশ করবে। বাংলাদেশের খেপুপাড়া এবং চট্টগ্রামের মাঝখান দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করা সম্ভাবনা বুধবার সন্ধ্যায়। মৎস্যজীবীদের আজ সন্ধ্যের মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল মঙ্গলবার ও বুধবার সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের।

আপাতত এই গভীর নিম্নচাপ ওড়িশার পারাদ্বীপ থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলার দীঘা থেকে ৫৬০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। দক্ষিণবঙ্গে আজ আবহাওয়ার পরিবর্তন উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। নবমীর দিন থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব বাংলায়। সোম ও মঙ্গলবার নবমী ও দশমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ নবমীর বেলার দিকে বা রাতের দিকে কলকাতা, হাওড়া , হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে  মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন, ১৮৫ বছরে পা, শিবপুরের বসু বাড়ির পুজোয় যাবতীয় কাজ সামলান মহিলারাই

দশমীর দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশ থাকবে। বেশি বৃষ্টি হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতে।একাদশীর দিন পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদিয়া জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় বৃষ্টির পরিমাণ কমবে। আবহাওয়ার উন্নতি হবে বেলার দিকে।

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget